শ্রীলঙ্কাকে ১৪৭ রানে উড়িয়ে মহিলা ক্রিকেটের হাত ধরেই এশিয়ান গেমসে প্রথম সোনা ভারতের
এশিয়ান গেমসে ক্রিকেটের হাত ধরে প্রথম সোনার স্বাদ পেল ভারত। মহিলাদের ক্রিকেটে শ্রীলঙ্কাকে ১৪৭ রানে উড়িয়ে সোনা ধরে রাখল ভারতীয় ক্রিকেট দল। দুরন্ত ব্যাটিং করে ভারতের সোনা জয়ের পথ প্রশস্ত করেন স্মৃতি মান্ধানা। প্রথমেই ব্যাট করে ভারত নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ২১৬ রান করে। জবাবে ১৫.৪ ওভারে মাত্র ৬৯ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। এশিয়ান গেমসে ভারতীয় মহিলা ক্রিকেট দলের এটা টানা দ্বিতীয় সোনা জয়।
পদকজয়ী ভারতীয় মহিলা ক্রিকেট দল।
ইনসাইড বাংলা ওয়েব ডেস্ক
শেষ আপডেট: সেপ্টেম্বর ২২, ২০২৬
Share on:
এশিয়ান গেমসে ক্রিকেটের হাত ধরে প্রথম সোনার স্বাদ পেল ভারত। মহিলাদের ক্রিকেটে শ্রীলঙ্কাকে ১৪৭ রানে উড়িয়ে সোনা ধরে রাখল ভারতীয় ক্রিকেট দল। দুরন্ত ব্যাটিং করে ভারতের সোনা জয়ের পথ প্রশস্ত করেন স্মৃতি মান্ধানা। প্রথমেই ব্যাট করে ভারত নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ২১৬ রান করে। জবাবে ১৫.৪ ওভারে মাত্র ৬৯ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। এশিয়ান গেমসে ভারতীয় মহিলা ক্রিকেট দলের এটা টানা দ্বিতীয় সোনা জয়। এর আগেও শ্রীলঙ্কাকে হারিয়ে সোনা জিতেছিল ভারত।
প্রথমে ব্যাট করতে নেমে রীতিমতো ঝড় তোলেন ভারতের দুই ওপেনার স্মৃতি মান্ধানা ও শেফালী ভার্মা। ওপেনিং জুটিতে দুজনে ৯৯ রান যোগ করেন। ২০ বলে ৪৮ রান করে আউট হন শেফালী। এরপর অধিনায়ক হরমোনপ্রীত কাউর ১৯ রান করে আউট হন। হরমোনপ্রীত ফিরে যাওয়ার পরপরই আউট হন স্মৃতি মান্ধানা। ৭টি ছক্কা ও ৫টি চারের সাহায্যে ৪৫ বলে ৭৯ রান করেন স্মৃতি। এরপর রিচা ঘোষ ঝোড়ো ইনিংস খেলে ভারতকে ২০০ রানের গন্ডি পার করে দেন। রিচা এবং ভারতী ফুলমালি চতুর্থ উইকেটে ৫৩ রান যোগ করেন। ২২ বলে ৪৯ রান করে অপরাজিত থাকেন রিচা ঘোষ। ফুলমালি ৭ রান করে অপরাজিত থাকেন। শ্রীলঙ্কার হয়ে সুগন্ধিকা কুমারী, কবিতা দিলহারি ও চামুদি প্রবোধা ১টি করে উইকেট নেন।
বিশাল রানের লক্ষ্য তাড়া করতে নেমে ধস নামে শ্রীলঙ্কার ইনিংসে। নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে। ১৫.৪ ওভারে মাত্র ৬৯ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস। ভারতীয় স্পিনারদের সামনে একেবারেই মাথা তুলে দাঁড়াতে পারেননি শ্রীলঙ্কার ব্যাটাররা। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ২৯ রান করেন অধিনায়ক চামারি আটাপাত্তু। ভারতের হয়ে দীপ্তি শর্মা ৬ রানে ৩ উইকেট নেন। শ্রী চরনি, শ্রেয়াঙ্কা পাতিল ২টি করে উইকেট নেন। ১৪৭ রানের বিশাল ব্যবধানে জয় তুলে নেয় ভারত। মহিলাদের টি২০ টোয়েন্টি ক্রিকেটে এটাই ভারতের সবচেয়ে বড় ব্যবধানে জয়। এর আগে ২০১৮ সালে এশিয়া কাপে মালয়েশিয়াকে ১৪২ রানে হারিয়েছিল ভারত। এতদিন পর্যন্ত সেটাই ছিল ভারতের সর্বোচ্চ ব্যবধানে জয়।
এশিয়া কাপের মতো অবশ্য পুরস্কার বিতরণী নিয়ে বিতর্ক তৈরি হয়নি। কারণ এশিয়া কাপ ও এশিয়ান গেমসের নিয়ম এক নয়। এশিয়ান গেমস পরিচালনা করে এশিয়ার অলিম্পিক কাউন্সিল। গেমসের বিজয়ীদের পদক তুলে দেন এশিয়ার অলিম্পিক কাউন্সিলের সভাপতি। তিনি চাইলে এই দায়িত্ব সংস্থার অন্য কোনো সদস্যকে দিতে পারেন। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হওয়ার কারণে মহসিন নাকভি নিয়ম অনুযায়ী পদক বিতরণের দায়িত্ব পাননি। তাই তাঁর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে থাকার কথাও ছিল না।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.