ট্রেন্ডিং

India vs New Zealand 3rd Test

ঘরের মাঠে কলঙ্কের ইতিহাস রোহিতদের, ৩ টেস্টের সিরিজে প্রথমবার হোয়াইটওয়াশ হল ভারত

মুম্বইয়ের ওয়াংখেড়েতে তৃতীয় তথা শেষ ২৫ রানে হারিয়ে ৩–০ ব্যবধানে সিরিজ জিতল কিউয়িরা। দীর্ঘদিনের খরা কাটিয়ে যে মাঠে বিশ্বজয়ের গরিমা অর্জন করেছিল, সেই মাঠেই সম্মান ভূলুন্ঠিত। চরম লজ্জার ইতিহাস রচিত হল ভারতীয় ক্রিকেটের ইতিহাসে। শেষবার ভারত ঘরের মাঠে হোয়াইটওয়াশ হয়েছিল ২০০০ সালে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২ টেস্টের সিরিজে।

ঘরের মাঠে হোয়াইটওয়াশ। চরম লজ্জার মুখে পড়তে হল রোহিতদের।

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ০৩, ২০২৪
Share on:

৩ নভেম্বর ‌ভারতীয় ক্রিকেটের সবথেকে লজ্জার দিন? ক্রিকেট ইতিহাসের পাতায় ‘‌লজ্জা’‌ কথাটা লেখা থাকবে না ঠিকই, কিন্তু যা ঘটল তাকে লজ্জা ছাড়া আর কী–ই্ বা বলা যেতে পারে। আগে কখনও ঘরের মাঠে ৩ টেস্টের সিরিজে হোয়াইটওয়াশ হয়নি ভারত। মাঝারি মানের দল নিউজিল্যান্ডের বিরুদ্ধেও সেই পরিস্থিতির সম্মুখীন হতে হল ভারতকে। মুম্বইয়ের ওয়াংখেড়েতে তৃতীয় তথা শেষ ২৫ রানে হারিয়ে ৩–০ ব্যবধানে সিরিজ জিতল কিউয়িরা। দীর্ঘদিনের খরা কাটিয়ে যে মাঠে বিশ্বজয়ের গরিমা অর্জন করেছিল, সেই মাঠেই সম্মান ভূলুন্ঠিত। চরম লজ্জার ইতিহাস রচিত হল ভারতীয় ক্রিকেটের ইতিহাসে। শেষবার ভারত ঘরের মাঠে হোয়াইটওয়াশ হয়েছিল ২০০০ সালে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২ টেস্টের সিরিজে।

প্রথম দুটি টেস্ট জিতে আগেই সিরিজ দখল করেছিল নিউজিল্যান্ড। তৃতীয় টেস্টে মান বাঁচানোর জন্য মুম্বইয়ে টার্নিং উইকেট তৈরি করেছিল ভারত। ভারতীয় টিম ম্যানেজমেন্ট ভেবেছিল টার্নিং ট্র‌্যাকে কিউয়িদের ফাঁদে ফেলবে। তাদের সেই পরিকল্পনা বুমেরাং হয়ে ফিরে এল। তাও আবার মিচেল স্যান্টনারের মতো স্পিনার শেষ টেস্টে খেলেননি। দুই মাঝারি মানের স্পিনার আজাজ প্যাটেল ও গ্লেন ফিলিপসেই ধরাশায়ী ভারতীয় ব্যাটাররা।

নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে ২৩৫ রানের জবাবে ২৬৩ রান তুলেছিল ভারত। দ্বিতীয় ইনিংসে দ্বিতীয় দিনের শেষে নিউজিল্যান্ডের রান ছিল ১৭৩/‌৯। এদিন ১ রানের বেশি যোগ করতে পারেনি কিউয়িরা। ১৭৪ রানেই গুটিয়ে যায় দ্বিতীয় ইনিংস। রবীন্দ্র জাদেজা ৫৫ রানে ৩ উইকেট নেন। ৬৩ রানে ৩ উইকেট নেন অশ্বিন। ভারতের সামনে জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ১৪৭।


ওয়াংখেড়েতে দ্বিতীয় দিন থেকেই বল যেভাবে ঘুরছিল, এই রান তোলা যথেষ্ট চ্যালেঞ্জিং ছিল ভারতের কাছে। ভারতীয় ব্যাটাররাও আজাজ প্যাটেলদের স্পিনের মোকাবিলা করতে ব্যর্থ হন। মাত্র ২৯.‌১ ওভারেই ১২১ রানে গুটিয়ে যায় ভারতের দ্বিতীয় ইনিংস। রোহিত শর্মাকে (‌১১)‌ তুলে নিয়ে ভারতকে প্রথম ধাক্কা দিয়েছিলেন ম্যাট হেনরি। এরপরই ভারতীয় ইনিংসে ধস নামান আজাজ প্যাটেল। তুলে নেন শুভমান গিল (‌১)‌, বিরাট কোহলি (‌১)‌, সরফরাজ খানকে (‌১)‌। অন্যদিকে গ্লেন ফিলিপস ফেরান যশস্বী জয়সওয়ালকে। ২৯ রানে ৫ উইকেট হারিয়ে কার্যত ম্যাচ থেকে ছিটকে যায় ভারত।

ঋষভ পন্থ (‌৫৭ বলে ৬৪)‌ ভারতকে লড়াইয়ে ফিরিয়ে এনেছিলেন। কিন্তু তিনি তৃতীয় আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে আউট। ঋষব আউট হওয়ার আগেই রবীন্দ্র জাদেজাকে (‌৬)‌ সাজঘরের পথ দেখিয়েছিলেন আজাজ প্যাটেল। অন্যদিকে পরপর ২ বলে অশ্বিন (‌৮)‌ ও আকাশ দীপকে (‌০)‌ ফেরান ফিলিপস। ওয়াশিংটন সুন্দরকে (‌১২)‌ তুলে নিয়ে ভারতের ইনিংস গুটিয়ে দেন ম্যাচের সেরা আজাজ প্যাটেল (‌৬/‌৫৭)‌। ম্যাচে ১৬০ রানে ১১ উইকেট। অন্যদিকে, গ্লেন ফিলিপস দ্বিতীয় ইনিংসে নেন ৪২ রানে ৩ উইকেট। নিউজিল্যান্ডের কাছে হেরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের রাস্তা কঠিন করে ফেলল ভারত। 

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora