ট্রেন্ডিং

Duleep Trophy Team

‌দলীপ ট্রফিতে নেই কোহলি–রোহিতরা, বাংলার অভিমন্যুর নেতৃত্বে খেলবেন ঋষভ–জাদেজারা

৫ সেপ্টেম্বর থেকে অন্ধ্রপ্রদেশের অনন্তপুর ও বেঙ্গালুরুর চিন্নাস্বামীতে শুরু হবে দলীপ ট্রফি। সেপ্টেম্বরে ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলবে ভারত। সিরিজ শুরুর আগে দলীপ ট্রফিই ভারতীয় ক্রিকেটারদের কাছে শেষ প্রস্তুতি।

‌দলীপ ট্রফিতে নেই কোহলি–রোহিত

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৪, ২০২৪
Share on:

দলীপ ট্রফি দিয়ে শুরু হচ্ছে ভারতীয় ঘরোয়া ক্রিকেট। প্রথম রাউন্ডের জন্য দল বেছে নিয়েছিলেন জাতীয় নির্বাচকরা। প্রত্যাশামতোই বিশ্রাম দেওয়া হয়েছে রোহিত শর্মা, বিরাট কোহলি, রবিচন্দ্রন অশ্বিন ও যশপ্রীত বুমরার মতো সিনিয়র ক্রিকেটারদের। তাছাড়া বাকি সব সিনিয়র ক্রিকেটারই খেলছেন। বাংলা থেকে সুযোগ পেয়েছেন অভিমন্যু ঈশ্বরণ, আকাশ দীপ, অভিষেক পোড়েল, মুকেশ কুমার। ভারতীয় ‘‌সি’‌ দলের নেতৃত্বে বাংলার অভিমন্যু ঈশ্বরণ।

৫ সেপ্টেম্বর থেকে অন্ধ্রপ্রদেশের অনন্তপুর ও বেঙ্গালুরুর চিন্নাস্বামীতে শুরু হবে দলীপ ট্রফি। সেপ্টেম্বরে ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলবে ভারত। সিরিজ শুরুর আগে দলীপ ট্রফিই ভারতীয় ক্রিকেটারদের কাছে শেষ প্রস্তুতি। অথচ নিজেদের সরিয়ে নিয়েছেন দীর্ঘদিন লালবলের ক্রিকেটে না খেলা রোহিত, কোহলিরা। পুরো ফিট না হওয়ায় মহম্মদ সামিকেও কোনও দলে রাখা হয়নি। তবে বোর্ড জানিয়েছে, বাংলাদেশের বিরুদ্ধে যারা সুযোগ পাবেন, তাঁদের দলীপ ট্রফিতে খেলতে হবে। অর্থাৎ পরের দিকে রোহিত, কোহলি, অশ্বিনদের খেলার সম্ভাবনা রয়েছে।

নির্বাচকরা দলীপ ট্রফির জন্য যে চারটি দল বেছে নিয়েছেন:‌

ভারত ‘‌এ’‌ : শুভমান গিল (অধিনায়ক), মায়াঙ্ক আগরওয়াল, রিয়ান পরাগ, ধ্রুব জুরেল, কেএল রাহুল, তিলক ভার্মা, শিবম দুবে, তনুশ কোটিয়ান, কুলদীপ যাদব, আকাশ দীপ, প্রসিদ কৃষ্ণ, খলিল আহমেদ, আবেশ খান, বিদ্যাত কাভেরাপ্পা, কুমার কুশাগ্রা, শাশ্বত রাওয়াত।


ভারত ‘‌বি’‌ : অভিমন্যু ঈশ্বরন (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, সরফরাজ খান, ঋষভ পন্থ, মুশির খান, নীতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাদেজা, মহম্মদ সিরাজ, যশ দয়াল, মুকেশ কুমার, রাহুল চাহার, সাই কিশোর, মোহিত অবস্থি , এন জগদীশন।

ভারত ‘‌সি’‌ : ঋতুরাজ গায়কওয়াড় (অধিনায়ক), সাই সুদর্শন, রজত পতিদার, অভিষেক পোড়েল, সূর্যকুমার যাদব, বাবা ইন্দ্রজিৎ, ঋত্বিক শোকিন, মানব সুথার, উমরান মালিক, বৈশাক বিজয় কুমার, অংশুল খাম্বোজ, হিমাংশু চৌহান, মায়াঙ্ক মার্কানডে, সন্দীপ ওয়ারিয়ার।

ভারত ‘‌ডি’‌ : শ্রেয়স আয়ার (অধিনায়ক), অথর্ব তাইডে, যশ দুবে, দেবদত্ত পাড়িক্কল, ইশান কিশান, রিকি ভুই, সারাংশ জৈন, অক্ষর প্যাটেল, অর্শদীপ সিং, আদিত্য ঠাকরে, হর্ষিত রানা, তুষার দেশপান্ডে, আকাশ সেনগুপ্ত, কেএস ভরত, সৌরভ কুমার।‌

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora