ট্রেন্ডিং

India vs Bangladesh Series

সরকারের সবুজ সংকেত পায়নি, বিশবাঁও জলে ভারতের বাংলাদেশ সফর

আগামী মাসে বাংলাদেশ সফরে যাওয়ার কথা ছিল ভারতীয় ক্রিকেট দলের। আপাতত সেই সফর বিশবাঁও জলে। বাংলাদেশ সফরের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড এখনও সরকারের সবুজ সংকেত পায়নি। আদৌও পাবে কিনা, সে ব্যাপারে চূড়ান্ত অনিশ্চিয়তা রয়েছে। ফলে নির্দিষ্ট সময়ে ভারত–বাংলাদেশ সিরিজ হওয়ার কোনও সম্ভাবনা নেই।

অনিশ্চয়তার মুখে ভারত–বাংলাদেশ সিরিজ।

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: জুলাই ০২, ২০২৫
Share on:

আগামী মাসে বাংলাদেশ সফরে যাওয়ার কথা ছিল ভারতীয় ক্রিকেট দলের। আপাতত সেই সফর বিশবাঁও জলে। বাংলাদেশ সফরের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড এখনও সরকারের সবুজ সংকেত পায়নি। আদৌও পাবে কিনা, সে ব্যাপারে চূড়ান্ত অনিশ্চিয়তা রয়েছে। ফলে নির্দিষ্ট সময়ে ভারত–বাংলাদেশ সিরিজ হওয়ার কোনও সম্ভাবনা নেই।

ঠিক ছিল একদিনের ও টি২০ সিরিজ খেলতে ৩ আগস্ট বাংলাদেশ যাবে ভারত। দু’‌মাস আগেই এই সিরিজের সূচি ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ৩ ম্যাচের একদিনের সিরিজ শুরু হওয়ার কথা ১৭ আগস্ট ঢাকার মিরপুরে শের–ই–বাংলা জাতীয় স্টেডিয়ামে। ৩১ আগস্ট শেষ টি২০ ম্যাচ খেলে পরের দিন দেশে ফেরার কথা ছিল ভারতীয় ক্রিকেট দলের। কিন্তু রাজনৈতিক কারনে ভারত সরকার ক্রিকেট দলকে বাংলাদেশ সফরে যাওয়ার অনুমতি দিচ্ছে না।


শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে বাংলাদেশের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক ভাল নয়। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান মহম্মদ ইউনূস দায়িত্ব নেওয়ার পর থেকেই দুই দেশের সম্পর্কের অবনতি হয়েছে। বিভিন্ন কারনে বাংলাদেশের প্রতি দিল্লি বিরূপ। তার মধ্যে অন্যতম হল ভারত–পাকিস্তান উত্তেজনার সময় বাংলাদেশের এক প্রাক্তন সামরিক কর্তার বিতর্কিত মন্তব্য। এই পরিস্থিতিতে বাংলাদেশ সফরের জন্য ক্রিকেট দলকে অনুমতি দেবে না ভারত সরকার।

যদিও সিরিজের ব্যাপারে আশা ছাড়ছেন না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট আমিনুল ইসলাম। তিনি সংবাদমাধ্যমকে বলেন, ‘‌বাংলাদেশ সফরের জন্য ভারতীয় ক্রিকেট দল এখনও সে দেশের সরকারের অনুমতি পায়নি। এ ব্যাপারে ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা চলছে। ভারত যদি আগস্টে বাংলাদেশ সফরে না আসতে পারে তাহলে পরবর্তী ফাঁকা সূচিতে এই দুটি সিরিজ আয়োজন করা হবে। তবে এখনও আমরা সিরিজের ব্যাপারে আশাবাদী।’‌

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora