ট্রেন্ডিং

Women Cricket World Cup 2025

‌মহিলা বিশ্বকাপের আয়োজক হয়েও পাকিস্তানের বিরুদ্ধে খেলতে শ্রীলঙ্কায় যাবে ভারত

পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার পর সাময়িক যুদ্ধে জড়িয়ে পড়েছিল ভারত ও পাকিস্তান। সেই সময় ভারতীয় ক্রিকেট বোর্ড ঘোষণা করেছিল আইসিসিওর কোনও প্রতিযোগিতায় পাকিস্তানের মুখোমুখি হবে না। সেই অবস্থান থেকে সরে আসতে বাধ্য হল ভারতীয় ক্রিকেট বোর্ড। মহিলাদের একদিনের বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে খেলবে ভারত। শ্রীলঙ্কার কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে ৫ অক্টোবর অনুষ্ঠিত হবে সেই ম্যাচ।

মহিলা বিশ্বকাপে ভারত–পাকিস্তান লড়াই এবার কলম্বোয়।

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: জুন ১৭, ২০২৫
Share on:

পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার পর সাময়িক যুদ্ধে জড়িয়ে পড়েছিল ভারত ও পাকিস্তান। সেই সময় ভারতীয় ক্রিকেট বোর্ড ঘোষণা করেছিল আইসিসিওর কোনও প্রতিযোগিতায় পাকিস্তানের মুখোমুখি হবে না। সেই অবস্থান থেকে সরে আসতে বাধ্য হল ভারতীয় ক্রিকেট বোর্ড। মহিলাদের একদিনের বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে খেলবে ভারত। শ্রীলঙ্কার কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে ৫ অক্টোবর অনুষ্ঠিত হবে সেই ম্যাচ।

২০২৫ মহিলাদের একদিনের বিশ্বকাপের আয়োজক ভারত। ৩০ সেপ্টেম্বর থেকে প্রতিযোগিতা শুরু। উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে আয়োজক ভারত। ৮টি দল প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। দলগুলি হল ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে প্রতিটা দল একে অপরের মুখোমুখি হবে। সেই হিসেবে ভারতকে পাকিস্তানের বিরুদ্ধে খেলতেই হত। কিন্তু পাকিস্তান ভারতে খেলতে আসবে না। 


এশিয়া কাপে ও চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত পাকিস্তানে খেলতে যেতে অস্বীকার করায় গত বছর ডিসেম্বরে ঠিক হয়েছিল, ২০২৫–২৭ সালের মধ্যে ভারত ও পাকিস্তান যে ৪টি আইসিসি–র টুর্নামেন্টের আয়োজক, সেই টুর্নামেন্টগুলিতে একে অন্য দেশে খেলতে যাবে না। এই সমঝোতার ভিত্তিতে ফেব্রুয়ারিতে ভারত চ্যাম্পিয়নস ট্রফি খেলতে যায়নি পাকিস্তানে। ফাইনালসহ সব ম্যাচই খেলেছিল সংযুক্ত আরব আমিরাশাহীতে। তেমনই এবার মহিলাদের বিশ্বকাপে পাকিস্তান ভারতে খেলতে আসবে না। তারা নিজেদের সব ম্যাচই খেলবে শ্রীলঙ্কায়। ভারতও পাকিস্তানের সঙ্গে ম্যাচ খেলতে শ্রীলঙ্কায় যাবে।

ভারত ৩০ সেপ্টেম্বর উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলার পর ৫ অক্টোবর কলম্বোয় পাকিস্তানের বিরুদ্ধে খেলবে। ভারতের বাকি ম্যাচ, দক্ষিণ আফ্রিকা (‌৯ অক্টোবর, ভাইজ্যাগ)‌, অস্ট্রেলিয়া (‌১২ অক্টোবর, ভাইজ্যাগ)‌, ইংল্যান্ড (‌১৯ অক্টোবর, ইন্দোর)‌, নিউজিল্যান্ড (‌২৩ অক্টোবর, গুয়াহাটি)‌, বাংলাদেশ (‌২৬ অক্টোবর, বেঙ্গালুরু)‌। ২৯ ও ৩০ অক্টোবর দুটি সেমিফাইনাল। ২ নভেম্বর ফাইনাল।

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora