ট্রেন্ডিং

Women T20 WC 2024

‌মহিলাদের টি২০ বিশ্বকাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে মরণবাঁচন ম্যাচে নামছে ভারত

বুধবার মহিলাদের টি২০ বিশ্বকাপে গ্রুপ লিগে তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে ভারতীয় দল। সেমিফাইনালে ওঠার অঙ্ক যথেষ্ট কঠিন। এই অবস্থায় সামনে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার বিরুদ্ধে শুধু জিতলেই হবে না, নেট রানরেটও অনেকটা বাড়াতে হবে ভারতীয় দলকে।

সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে গেলে জিততেই হবে হরমনপ্রীত কাউরদের।

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ০৮, ২০২৪
Share on:

ধবার মহিলাদের টি২০ বিশ্বকাপে গ্রুপ লিগে তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে ভারতীয় দল। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৫৮ রানে হেরে রীতিমতো চাপে পড়েছেন হরমনপ্রীত কাউররা। দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে জিতলেও চাপ কাটেনি। নেট রানরেট খুব একটা ভাল জায়গায় নিয়ে যেতে পারেনি। সেমিফাইনালে ওঠার  অঙ্ক যথেষ্ট কঠিন। এই অবস্থায় সামনে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার বিরুদ্ধে শুধু জিতলেই হবে না, নেট রানরেটও অনেকটা বাড়াতে হবে ভারতীয় দলকে। 

শ্রীলঙ্কার বিরুদ্ধে মাঠে নামার আগে ব্যাটিং নিয়ে চিন্তায় ভারতীয় দল। আগের দুটি ম্যাচেই ব্যাটিং ভাল হয়নি। ব্যাটিং ব্যর্থতার খেসারত দিয়ে নিউজিল্যান্ডের কাছে হারতে হয়েছিল। পাকিস্তানের বিরুদ্ধেও ঝড় তুলতে পারেননি ভারতীয় ব্যাটাররা। ফলে জয় এলেও নেট রানরেট খুবই খারাপ ভারতের। লিগ টেবিলের যা পরিস্থিতি শেষ দুটি ম্যাচে জেতা ছাড়া রাস্তা নেই ভারতের সামনে। পাশাপাশি নেট রানরেটও অনেকটা বাড়াতে হবে। বুধবার শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচের পর গ্রুপ লিগে শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে হবে ভারতকে। হরমনপ্রীত কাউরদের সামনে ওই ম্যাচ কার্যত কোয়ার্টার ফাইনাল হয়ে দাঁড়াবে।


আরও পড়ুনঃ ‌অবসরের সিদ্ধান্ত, জিমন্যাস্টিক্স ফ্লোরে আর দেখা যাবে না ভারতের ‘‌প্রোদুনোভা কন্যা’‌ দীপা কর্মকারকে


মঙ্গলবার নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া ম্যাচের আগে দুই দলেরই ১ ম্যাচে পয়েন্ট ২। নেট রানরেটে শীর্ষে নিউজিল্যান্ড (‌২.‌৯০০)‌। দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ার নেট রানরেট ১.৯০৮। ২টি ম্যাচ খেলে ২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকা পাকিস্তানের নেট রানরেট ০.৫৫৫। ভারত রয়েছে চার নম্বরে, নেট রানরেট –১.২১৭। আর দুটি ম্যাচ হেরে শ্রীলঙ্কা কোনও পয়েন্ট না পেয়ে একেবারে শেষে। সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে গেলে জিততেই হবে হরমনপ্রীত কাউরদের। 

পরপর দুটি ম্যাচ হেরে আত্মবিশ্বাসের তলানিতে শ্রীলঙ্কার। দলো খুব একটা শক্তিশালী নয়। তবে এই শ্রীলঙ্কার কাছেই এবছর এশিয়া কাপ ফাইনালে হারতে হয়েছিল ভারতকে। হরমনপ্রীতদের কাছে বদলার ম্যাচ। কঠিন পরিস্থিতিতেই বদলার ম্যাচে নামতে হচ্ছে ভারতকে। ব্যাটাররা ফর্মে নেই, তার ওপর পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে ব্যাটিং করার সময় ঘাড়ে চোট পেয়েছিলেন অধিনায়ক হরমনপ্রীত কাউর। শ্রী‌লঙ্কার বিরুদ্ধে তিনি অনিশ্চিত। চোটের জন্য আগের ম্যাচে খেলতে না পারা পূজা বস্ত্রকার অবশ্য ফিরছেন। 

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora