ট্রেন্ডিং

India Women Test Cricket

টেস্ট ক্রিকেটে ইতিহাস ভারতীয় মহিলা দলের, একদিনেই ৫২৫/‌৪, দ্রুততম দ্বিশতরানের রেকর্ড শেফালি ভার্মার

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মহিলাদের একমাত্র টেস্টে প্রথম দিনেই চালকের আসনে ভারত। দিনের শেষে ৪ উইকেটে ৫২৫ রান তুলে ইতিহাস গড়লেন হরমনপ্রীত কাউররা। পুরুষ ও মহিলাদের টেস্ট ক্রিকেটে একদিনে এটাই সর্বোচ্চ রানের রেকর্ড। মহিলাদের টেস্ট ক্রিকেটে দ্রুততম দ্বিশতরানের রেকর্ড গড়লেন শেফালি ভার্মা।

দ্রুততম দ্বিশতরান শেফালি ভার্মার

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: জুন ২৮, ২০২৪
Share on:

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মহিলাদের একমাত্র টেস্টে প্রথম দিনেই চালকের আসনে ভারত। শেফালি ভার্মা ও স্মৃতি মান্ধানার ওপেনিং জুটির ওপর ভর করে রানের পাহাড়। দিনের শেষে ৪ উইকেটে ৫২৫ রান তুলে ইতিহাস গড়লেন হরমনপ্রীত কাউররা। পুরুষ ও মহিলাদের টেস্ট ক্রিকেটে একদিনে এটাই সর্বোচ্চ রানের রেকর্ড। আগের রেকর্ড ছিল ৪৩১। ভারতের ইতিহাস গড়ার পেছনে বড় ভূমিকা নেন দুই ওপেনার শেফালি ভার্মা ও স্মৃতি মান্ধানা। মহিলাদের টেস্ট ক্রিকেটে দ্রুততম দ্বিশতরানের রেকর্ড গড়লেন শেফালি ভার্মা। ভেঙে দিলেন অস্ট্রেলিয়ার অ্যানাবেল সাদারল্যান্ডের রেকর্ড।

 চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। প্রোটিয়া বোলারদের কোনও সুযোগই দেননি ভারতের দুই ওপেনার শেফালি ভার্মা ও স্মৃতি মান্ধানা। একদিনের মেজাজে ব্যাট করে ওপেনিং জুটিতে তোলেন ২৯২ রান। চলতি সিরিজে দুরন্ত ফর্মে রয়েছেন স্মৃতি মান্ধানা। একদিনের সিরিজে দুটি সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। শেষ ম্যাচে ১০ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া করেন। একমাত্র টেস্টেও দুরন্ত সেঞ্চুরি। ১৬১ বলে ১৪৯ রান করে ডেলমি টাকেরের বলে আউট হন।

এদিন অবশ্য স্মৃতিকেও ছাপিয়ে গেলেন শেফালি ভার্মা। ১৯৭ বলে ২০৫ রান করে তিনি আউট হন। মারেন ২৩টি ৪ ও ৮টি ৬। তাঁর দ্বিশতরান আসে ১৯৪ বলে। মহিলাদের ক্রিকেটে দ্রুততম দ্বিশতানের রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার অ্যানাবেল সাদারল্যান্ডের। এবছর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনি ২৪৮ বলে দ্বিশতরান করেছিলেন। একমাত্র ভারতীয় ক্রিকেটার হিসেবে দ্বিশতরান করার রেকর্ড ছিল মিতালি রাজের। ২০০২ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে তিনি ২১৪ রান করেছিলেন। শুভা সতীশ ১৫ রান করে আউট হন। জেমাইমা রডরিগেজ করেন ৫৫। দিনের শেষে অধিনায়ক হরমনপ্রীত কাউর ৪২ ও রিচা ঘোষ ৪৩ রানে ক্রিজে রয়েছেন। দক্ষিণ আফ্রিকার ডেলমি টাকের ১৪১ রানে ২টি উইকেট পেয়েছেন। ‌




আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora