টেস্টে রেকর্ড রান হরমনপ্রীতদের, জবাব দিচ্ছে দক্ষিণ আফ্রিকারও
মহিলাদের টেস্টে ভারতের রেকর্ড রানের পাল্টা জবাব দিচ্ছে দক্ষিণ আফ্রিকাও। ভারতের ৬০৩/৬ (ডিঃ) রানের জবাবে দ্বিতীয় দিনের শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৪ উইকেটে ২৩৬।
ভারত
স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক
শেষ আপডেট: জুন ২৯, ২০২৪
Share on:
মহিলাদের টেস্টে ভারতের রেকর্ড রানের পাল্টা জবাব দিচ্ছে দক্ষিণ আফ্রিকাও। ভারতের ৬০৩/৬ (ডিঃ) রানের জবাবে দ্বিতীয় দিনের শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৪ উইকেটে ২৩৬। মারিজানে ক্যাপ ৬৯ রান করে ক্রিজে রয়েছে।
প্রথম দিনের শেষে ৪ উইকেটে ৫২৫ রান তুলেছিল ভারত। একাধিক রেকর্ড গড়েছিল ভারতীয় মহিলা দল। একদিনে সর্বোচ্চ রান, ওপেনিং জুটিতে সর্বোচ্চ রান। দ্বিতীয় দিন টেস্টে সর্বোচ্চ রানের রেকর্ডও গড়ল ভারত। এদিন প্রথম সেশনে ৫১ রান তুলেই নতুন রেকর্ড গড়লেন হরমনপ্রীত কাউররা। রিচা ঘোষ এবং হরমনপ্রীত কাউরের জুটিতে ভারত ৬০০ রানের গণ্ডি পার করে। হরমনপ্রীত ৬৯ রান করে আউট হন। রিচা ঘোষ ৮৬ রান করে আউট হতেই ইনিংস সমাপ্তি ঘোষণা করে ভারত।
ব্যাট করতে নেমে ৩৩ রানের মাথায় প্রথম উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। ২০ রান করে স্নেহ রানার বলে আউট হলেন লৌরা উলভার্ট। এরপর আনিকে বোচ এবং সুনে লুস দলকে এগিয়ে নিয়ে যান। ৯৯ রানে দ্বিতীয় উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। ৩৯ রান করে স্নেহ রানার বলে আউট হন আনেকে বচ। এরপর ৯৩ রানের জুটি গড়ে তোলেন সুনে লুস ও মারিজানে কাপ। সুনে ১৬৪ বলে ৬৫ রান করে দীপ্তি শর্মার বলে আউট হন। ডেলমি টাকের কোনও রান না করেই স্নেহর বলে ফেরেন। দিনের শেষে মারিজানে কাপ ৬৯ এবং ডে ক্লের্ক ২৭ রানে অপরাজিত রয়েছেন। ভারতের হয়ে স্নেহ রানা ৩টি এবং দীপ্তি শর্মা ১টি উইকেট নিয়েছেন।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.