মহিলাদের টি২০ সিরিজে লড়াই করেও হার ভারতের, ব্যবধান কমাল ইংল্যান্ড
৫ ম্যাচের টি২০ সিরিজে প্রথম দুটিতে দাপটে জয়। তৃতীয় ম্যাচে জিতলেই সিরিজ পকেটে। অল্পের জন্য সিরিজ জয় পিছিয়ে গেল হরমনপ্রীত কাউরদের। তৃতীয় ম্যাচে ভারতকে ৫ রানে হারিয়ে মহিলাদের টি২০ সিরিজে ব্যবধান কমালো ইংল্যান্ড।
সিরিজে ব্যবধান কমানোর পর ইংল্যান্ডের ক্রিকেটারদের উচ্ছ্বাস।
স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক
শেষ আপডেট: জুলাই ০৫, ২০২৫
Share on:
৫ ম্যাচের টি২০ সিরিজে প্রথম দুটিতে দাপটে জয়। তৃতীয় ম্যাচে জিতলেই সিরিজ পকেটে। অল্পের জন্য সিরিজ জয় পিছিয়ে গেল হরমনপ্রীত কাউরদের। তৃতীয় ম্যাচে ভারতকে ৫ রানে হারিয়ে মহিলাদের টি২০ সিরিজে ব্যবধান কমালো ইংল্যান্ড। শেষ ওভার পর্যন্ত দুরন্ত লড়াই করেও শেষরক্ষা হল না ভারতের।
টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল ইংল্যান্ড। দুরন্ত ব্যাটিং করে ওপেনিং জুটিতে ১৩৭ রান তোলেন সোফিয়া ডাঙ্কলে ও ওয়েট–হজ। ১৫ ওভার পর্যন্ত জুটি ভাঙতে পারেননি ভারতীয় বোলাররা। ১৬ তম ওভারে আসে প্রথম সাফল্য। নিজের বলেই ক্যাচ নিয়ে সোফিয়াকে ফেরান দীপ্তি শর্মা। ৫৩ বলে ৭৫ রান করেন সোফিয়া। এরপরই ধস নামে ইংল্যান্ড ইনিংসে। পরের ওভারে অ্যালিসে ক্যাপসে (২), ওয়েট–হজ (৪২ বলে ৬৬) ও অ্যামি জোন্সকে (০) তুলে নেন অরুন্ধতী রেড্ডি। শেষ পর্যন্ত ২০ ওভারে ইংল্যআন্ড তোলে ১৭১/৯। অরুন্ধতী রেড্ডি ও দীপ্তি শর্মা ৩টি করে উইকেট নেন।
ব্যাট করতে নেমে ভারতও দারুণ শুরু করেছিল। ওপেনিং জুটিতে ওঠে ৮৫। নবম ওভারের শেষ বলে প্রথম উইকেট হারায় ভারত। ২৫ বলে ৪৭ রানের ঝোড়ো ইনিংস খেলে আউট হন শেফালি ভার্মা। ১৫ বলে ২০ রান করে ফেরেন জেমাইমা রডরিগেজ। স্মৃতি মানধানা করেন ৪৯ বলে ৫৬। ১০ বলে ৭ রান করে আউট হন রিচা ঘোষ। শেষ ওভারে ভারতের জয়ের জন্য দরকার ছিল ১২ রান। অধিনায়ক হরমনপ্রীত কাউর ও আমনজ্যোত কাউর দলকে জয়ে এনে দিতে পারেননি। ২০ ওভারে ১৬৬/৫ তোলে ভারত। ইনিংসের শেষ বলে আউট হন হরমনপ্রীত কাউর (১৭ বলে ২৩)। ৭ রান করে অপরাজিত থাকেন আমনজ্যোত।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.