১৩.৫ ওভারে মাত্র ৪২ রানে গুটিয়ে গেল ইনিংস! লজ্জার রেকর্ড শ্রীলঙ্কার
১৫ ওভারও স্থায়ী হল না ইনিংস! ১৩.৫ ওভারেই মাত্র ৪২ রানেই গুটিয়ে গেল! চরম লজ্জার মুখে পড়তে হল শ্রীলঙ্কাকে। নিজেদের টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বনিম্ন রানের রেকর্ড। আর দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও যে কোনও দলের সর্বনিম্ন রান। বলের দিক দিয়ে টেস্ট ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় সর্বনিম্ন।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ডারবানে লজ্জার রেকর্ড শ্রীলঙ্কার
স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক
শেষ আপডেট: নভেম্বর ২৯, ২০২৪
Share on:
১৫ ওভারও স্থায়ী হল না ইনিংস! ১৩.৫ ওভারেই মাত্র ৪২ রানেই গুটিয়ে গেল! চরম লজ্জার মুখে পড়তে হল শ্রীলঙ্কাকে। নিজেদের টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বনিম্ন রানের রেকর্ড। আর দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও যে কোনও দলের সর্বনিম্ন রান। বলের দিক দিয়ে টেস্ট ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় সর্বনিম্ন।
দক্ষিণ আফ্রিকা–শ্রীলঙ্কা টেস্ট সিরিজের ডারবানে প্রথম টেস্টে বৃহস্পতিবার ছিল দ্বিতীয় দিন। বুধবার প্রথম দিন টস জিতে দক্ষিণ আফ্রিকাকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিল শ্রীলঙ্কা। বৃষ্টিবিঘ্নিত প্রথম দিন মাত্র ২০.৪ ওভার খেলা হয়েছিল। ৪ উইকেট হারিয়ে ৮০ রান তুলেছিল দক্ষিণ আফ্রিকা। ক্রিজে ছিলেন তেম্বা বাভুমা (২৮) ও ভেরেইনে (৯)। দ্বিতীয় দিন ১৯১ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস। একপ্রান্তে পরপর উইকেট পড়তে থাকলেও একা লড়াই করেন বাভুমা। ৭০ রান করে তিনি আউট হন। শেষদিকে কেশব মহারাজ করেন ২৪, রাবাদা ১৫। শ্রীলঙ্কার হয়ে অসিথা ফার্নান্ডো, লাহিরু কুমারা ৩টি করে এবং ভীষ্ম ফার্নান্ডো ও প্রভাত জয়সূর্য ২টি করে উইকেট নেন।
এরপর ব্যাট করতে নেমে চরম বিপর্যয়ে পড়ে শ্রীলঙ্কা। তৃতীয় ওভারেই বিপর্যয় শুরু। শেষবলে করুনারত্নেকে (২) তুলে নেন কাগিসো রাবাদা। পরের ওভারেই পাথুম নিসাঙ্কাকে (৩) ফেরান মার্কো জানসেন। তিনিই শ্রীলঙ্কার ইনিংসে ধস নামান। শ্রীলঙ্কার ৫ ব্যাটার শূন্য রানে আউট হন। ১৩.৫ ওভারে ৪২ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। মাত্র ২ জন ব্যাটার দু’অঙ্কের রানে পৌঁছন। সর্বোচ্চ ১৩ রান করেন কামিন্দু মেন্ডিস। ১০ রানে অপরাজিত থাকেন লাহিরু কুমারা। দুরন্ত বোলিং করে ৬.৫ ওভারে ১৩ রানে ৭ উইকেট তুলে নেন মার্কো জানসেন। ১৮ রানে ২ উইকেট জেরাল্ড কোয়েৎজির।
টেস্টে শ্রীলঙ্কার আগে সর্বনিম্ন রান ছিল ৭১। ১৯৯৪ সালে ক্যান্ডিতে পাকিস্তানের বিরুদ্ধে এই রানে গুটিয়ে গিয়েছিল। টেস্টের সর্বনিম্ন রান নিউজিল্যান্ডের ২৬। টেস্ট ক্রিকেটের ইতিহাসে শ্রীলঙ্কার চেয়ে কম রানের ইনিংস রয়েছে ৫টি। আর কম বলের ইনিংস আছে মাত্র একটা। ১৯২৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে এজবাস্টন টেস্টে ১২.৫ ওভার ৩০ রানে অলআউট হয়েছিল দক্ষিণ আফ্রিকা।
১৪৯ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনের শেষে ৩ উইকেট হারিয়ে ১৩২ রান তুলেছে দক্ষিণ আফ্রিকা। আউট হয়েছেন টনি ডি জর্জি (১৭), এইডেন মার্করাম (৪৭) ও উইয়ান মুলডার। ক্রিজে রয়েছেন ট্রিস্টান স্টাবস (১৭) ও তেম্বা বাভুমা (২৪)। প্রভাত জয়সূর্য ২টি ও ভীষ্ম ফার্নান্ডো ১টি উইকেট নিয়েছেন।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.