ব্রিসবেনেও দুরন্ত সেঞ্চুরি, বুমরার ৫ শিকার সত্ত্বেও আবার ভারতের মাথাব্যাথা হয়ে দাঁড়ালেন ট্রাভিস
ট্রফিতে ট্রাভিস হেডই এখন ভারতের মাথাব্যাথা। এডিলেডে গোলাপি বলের টেস্টে ব্যাট হাতে দাপট দেখিয়েছিলেন এই অস্ট্রেলিয়ান মিডল অর্ডার ব্যাটার। ব্রিসবেনে তৃতীয় টেস্টেও সেই একই ছবি। তবে দোসর এবার স্টিভ স্মিথ। এই দুজনের সেঞ্চুরির ওপর ভর করে ভারতের বিরুদ্ধে তৃতীয় টেস্টে দ্বিতীয় দিনের শেষে ৭ উইকেট হারিয়ে ৪০৫ রান তুলেছে অস্ট্রেলিয়া।
বর্ডার–গাভাসকার ট্রফিতে ট্রাভিস হেডই এখন ভারতের মাথাব্যাথা। এডিলেডে গোলাপি বলের টেস্টে ব্যাট হাতে দাপট দেখিয়েছিলেন এই অস্ট্রেলিয়ান মিডল অর্ডার ব্যাটার। ব্রিসবেনে তৃতীয় টেস্টেও সেই একই ছবি। তবে দোসর এবার স্টিভ স্মিথ। এই দুজনের সেঞ্চুরির ওপর ভর করে ভারতের বিরুদ্ধে তৃতীয় টেস্টে দ্বিতীয় দিনের শেষে ৭ উইকেট হারিয়ে ৪০৫ রান তুলেছে অস্ট্রেলিয়া। যশপ্রীত বুমরার দুরন্ত বোলিং সত্ত্বেও অস্ট্রেলিয়াকে বড় রানের হাত থেকে আটকানো গেল না।
বৃষ্টিবিঘ্নিত প্রথম দিন মাত্র ১৩.২ ওভার খেলা হয়েছিল। অস্ট্রেলিয়া কোনও উইকেট না হারিয়ে তুলেছিল ২৮। ক্রিজে ছিলেন উসমান খোয়াজা (১৯) ও নাথাম ম্যাকসুইনি (৪)। দ্বিতীয় দিন নতুন করে লড়াই শুরু করেছিলেন দুই অসি ওপেনার। দিনের শুরুতে ভারতকে স্বপ্ন দেখিয়েছিলেন যশপ্রীত বুমরা। তৃতীয় ওভারেই উসমান খোয়াজাকে (২১) তুলে নেন। এক ওভার পরে ফেরান নাথান ম্যাকসুইনিকে (৯)। দিনের শুরু ধাক্কা সামলে এরপর অস্ট্রেলিয়াকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন মার্নাস লাবুশেন ও স্টিভ স্মিথ। মার্নাস লাবুশেনকে (১২) তুলে নিয়ে জুটি ভাঙেন নীতীশ রেড্ডি। ৭৫ রানে ৩ উইকেট হারানোর পর অস্ট্রেলিয়া মধ্যাহ্নভোজের বিরতিতে যায় ১০৪ রানে।
মধ্যাহ্নভোজের বিরতির পর বিধ্বংসী হয়ে ওঠেন ট্রাভিস হেড। এডিলেড টেস্টে তাঁকে আউট করে ড্রেসিংরুমের রাস্তা দেখিয়ে বিতর্কে জড়িয়েছিলেন মহম্মদ সিরাজ। এদিন সিরাজের বিরুদ্ধে যথেষ্ট আক্রমণাত্মক ছিলেন হেড। স্মিথও ব্রিসবেনে ছন্দ খুঁজে পান। বারবার বোলিং পরিবর্তন করেও এই দুই ব্যাটারকে টলাতে পারেননি রোহিত শর্মা। চা বিরতির আগেই ভারতের বিরুদ্ধে টানা দ্বিতীয় এবং টেস্টে নবম সেঞ্চুরি তুলে নেন হেড। ব্রিসবেনে আগের তিন ইনিংসে কোনও রান করতে পারেননি। ভারতের বিরুদ্ধে দুরন্ত সেঞ্চুরি করে আক্ষেপ মেটালেন। হেডের পর সেঞ্চুরি তুলে নেন স্মিথও। টেস্টে এটা তাঁর ৩৩তম সেঞ্চুরি। ১ বছর পর টেস্টে সেঞ্চুরি পেলেন স্মিথ।
চতুর্থ উইকেটের জুটিতে স্মিথ ও হেড ৩০৩ বলে তোলেন ২৪১। দ্বিতীয় সেশনে কোনও সাফল্য পায়নি ভারত। ৮০ ওভারের পর নতুন বল নিয়ে আবার আঘাত হানেন বুমরা। নতুন বলে নিজের দ্বিতীয় ওভারের শেষ বলে স্মিথকে (১৯০ বলে ১০১) তুলে নেন। ৩ ওভার পর মিচেল মার্শকেও (৫) ফেরান। ৩ বল পরেই অস্ট্রেলিয়াকে মোক্ষম ধাক্কা দেন বুমরাই। উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য করেন ট্রাভিস হেডকে। ১৬০ বলে ১৫২ রান করে আউট হন হেড। হেডকে তুলে নি টেস্টে ১২ বার ৫ উইকেটের মালিক হলেন বুমরা। দিনের শেষ বেলায় প্যাট কামিন্সকে (২২) ফেরান মহম্মদ সিরাজ। ক্রিজে রয়েছেন অ্যালেক্স ক্যারি (অপরাজিত ৪৫) ও মিচেল স্টার্ক (অপরাজিত ৭)। বুমরার ৭২ রানে ৫ উইকেটকে ম্লান করে দিনের নায়ক কিন্তু ট্রাভিস হেড।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.