ট্রেন্ডিং

India Team for SA ODI Series

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের দল ঘোষণা ভারতের, ২ বছর পর আবার নেতৃত্বে লোকেশ রাহুল, নেই বুমরা–সিরাজ

ঘাড়ে চোটের জন্য তিনি যে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজে খেলতে পারবেন না, বিষয়টা আগেই পরিস্কার হয়ে গিয়েছিল। কিন্তু শুভমান গিলের পরিবর্তে নেতৃত্বের ব্যাটন কার হাতে ওঠে, সেটাই ছিল দেখার। লড়াইয়ে ছিলেন ঋষভ পন্থ ও লোকেশ রাহুল। শেষ পর্যন্ত প্রোটিয়াদের বিরুদ্ধে একদিনের সিরিজে লোকেশ রাহুলকেই অধিনায়ক হিসেবে বেছে নিলেন নির্বাচকরা। ২ বছর পর আবার তিনি জাতীয় দলের আর্ম ব্যান্ড হাতে মাঠে নামবেন।

আবার ভারতীয় দলের নেতৃত্বে লোকেশ রাহুল।

ইনসাইড বাংলা ওয়েব ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২৩, ২০২৫
Share on:

ঘাড়ে চোটের জন্য তিনি যে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজে খেলতে পারবেন না, বিষয়টা আগেই পরিস্কার হয়ে গিয়েছিল। কিন্তু শুভমান গিলের পরিবর্তে নেতৃত্বের ব্যাটন কার হাতে ওঠে, সেটাই ছিল দেখার। লড়াইয়ে ছিলেন ঋষভ পন্থ ও লোকেশ রাহুল। শেষ পর্যন্ত প্রোটিয়াদের বিরুদ্ধে একদিনের সিরিজে লোকেশ রাহুলকেই অধিনায়ক হিসেবে বেছে নিলেন নির্বাচকরা। ২ বছর পর আবার তিনি জাতীয় দলের আর্ম ব্যান্ড হাতে মাঠে নামবেন।

গুয়াহাটি টেস্ট চলাকালীনই একদিনের সিরিজের দল বাছতে বসেছিলেন নির্বাচকরা। শুভমানের ঘাড়ের চোট এখনও সারেনি। আরও বিশ্রামের প্রয়োজন। সেকথা মাথায় রেখে তাঁকে নিয়ে ঝুঁকি নিতে চাননি নির্বাচকরা। অস্ট্রেলিয়া সফরে সহ–অধিনায়ক হিসেবে যাওয়া শ্রেয়স আয়ারও চোটের জন্য মাঠের বাইরে। আইপিএলের আগে মাঠে ফিরতে পারবেন কিনা সন্দেহ। এই অবস্থায় নেতৃত্বের লড়াইয়ে ছিলেন ঋষভ পন্থ ও লোকেশ রাহুল। ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকা সফরে শেষ বার দলকে নেতৃত্ব দিয়েছিলেন রাহুল। আবার সেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেই তাঁকে নেতৃত্বে ফেরানো হল। তবে আংশিক সময়ের জন্য। 


আরও পড়ুনঃ বুমরাদের ব্যর্থতায় দক্ষিণ আফ্রিকা তুলে ফেলল ৪৮৯, ঋষভের ভুল নেতৃত্বে গুয়াহাটি টেস্টে প্রবল চাপে ভারত


ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা মাথায় রেখে একদিনের সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে দুই জোরে বোলার যশপ্রীত বুমরা ও মহম্মদ সিরাজকে। হার্দিক পান্ডিয়া এখনও প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলার মতো জায়গায় আসেননি। তাই তাঁর কথাও বিবেচনা করা হয়নি। তবে দুই তারকা বিরাট কোহলি ও রোহিত শর্মা দলে রয়েছেন। তিলক ভার্মা, ঋতুরাজ গায়কোয়াড়রাও দলে সুযোগ পেয়েছেন। বুমরা, সিরাজদের অবর্তমানে জোরে বোলিংয়ের দায়িত্ব সামলাবেন হর্ষিত রানা, অর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণরা। জোরে বোলার অলরাউন্ডার হিসেবে রয়েছেন নীতীশ কুমার রেড্ডি।

ঘোষিত দলে সুযোগ পেয়েছেন:‌ রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, তিলক ভার্মা, লোকেশ রাহুল (অধিনায়ক), ঋষভ পন্থ (‌উইকেটকিপার)‌, ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, নীতীশ কুমার রেড্ডি, হর্ষিত রানা, ঋতুরাজ গায়কোয়াড়, প্রসিদ্ধ কৃষ্ণ, অর্শদীপ সিং এবং ধ্রুব জুরেল।

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora