ট্রেন্ডিং

IPL 2026: RCB vs GT

সুন্দরের হাত জীবন পেয়ে কোহলির শাসন, ম্লান সুদর্শনের সেঞ্চুরি, গুজরাটের বিরুদ্ধে ৫ উইকেটে জয় বেঙ্গালুরুর

সিরাজের প্রথম ওভারের তৃতীয় বলে বিরাট কোহলির শট সোজা ওয়াশিংটন সুন্দরের হাত। বল ধরে রাখতে পারেননি সুন্দর। তখনও খাতা খোলেননি বিরাট কোহলি। সুন্দরের হাতে কোহলির জীবন পাওয়াটাই হয়ে দাঁড়াল ম্যাচের টার্নিং পয়েন্ট। ৪৪ বলে ৮১ রানের ইনিংস খেলে যখন ডাগ আউটে ফিরছেন, জয়ের ভিত তৈরি হয়ে গেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। ‘‌কিং কোহলি’র দাপটে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ৫ উইকেটে সহজ জয় তুলে নিল বেঙ্গালুরু।‌

হাফ সেঞ্চুরির পর কোহলিকে অভিনন্দন পাড়িক্কলের।

ইনসাইড বাংলা ওয়েব ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৫, ২০২৬
Share on:

মহম্মদ সিরাজের প্রথম ওভারের তৃতীয় বলে বিরাট কোহলির শট সোজা ওয়াশিংটন সুন্দরের হাত। বল ধরে রাখতে পারেননি সুন্দর। তখনও খাতা খোলেননি বিরাট কোহলি। সুন্দরের হাতে কোহলির জীবন পাওয়াটাই হয়ে দাঁড়াল ম্যাচের টার্নিং পয়েন্ট। ৪৪ বলে ৮১ রানের ইনিংস খেলে যখন ডাগ আউটে ফিরছেন, জয়ের ভিত তৈরি হয়ে গেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। ‘‌কিং কোহলি’র দাপটে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ৫ উইকেটে সহজ জয় তুলে নিল বেঙ্গালুরু।‌ 

ম্যাচের শুরুটা দেখে অবশ্য মনে হয়নি এত সহজে জয় আসবে বেঙ্গালুরুর। প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই দাপট গুজরাট টাইটান্সের দুই ওপেনার সাই সুদর্শন ও শুভমান গিলের। ওপেনিং জুটিতেই ১২.‌৩ ওভারে ১২৮। শুভমানের তুলনায় সাই সুদর্শনই বেশি আক্রমণাত্মক ছিলেন। শুভমানকে (‌২৪ বলে ৩২)‌ তুলে নিয়ে গুজরাটকে প্রথম ধাক্কা দেন সূযশ শর্মা। শুভমান আউট হলেও সুদর্শন সেঞ্চুরি পূর্ণ করেন। তাঁর সেঞ্চুরি আসে ৫৭ বলে। সেঞ্চুরি পূর্ণ করার পরপরই জশ হ্যাজেলউডের বলে তাঁর হাতেই ক্যাচ দিয়ে ফিরে যান সুদর্শন।

জস বাটলার (‌১৬ বলে ২৫)‌ ক্রিজে নেমেই আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেছিলেন। তাঁকে ফেরান ভুবনেশ্বর কুমার। শেষ দিকে ঝড় তুলে গুজরাটকে ২০০ রানের গণ্ডি পার করে দেন জেসন হোল্ডার (‌১০ বলে অপরাজিত ২৩)‌। ২০ ওভারে গুজরাট তোলে ২০৫/‌৩। ১২ বলে ১৯ রান করে অপরাজিত থাকেন ওয়াশিংটন সুন্দর। 


২০০–র বেশি রান তাড়া করে বেঙ্গালুরুর খুব বেশি নজির নেই। তার ওপর জেকব বেথেল (‌১০ বলে ১৪)‌ তৃতীয় ওভারেই আউট হয়ে ফিরে যাওয়ার পর কিছুটা হলেও চাপ বাড়ে। কিন্তু কোহলি ও দেবদত্ত পাড়িক্কল জুটি চাপ কাটিয়ে দলকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যান। ২৭ বলে ৫৫ রান করে আউট হন পাড়িক্কল। তিনি আউট হওয়ার পরপরই ফেরেন বিরাট কোহলি। তাঁর ইনিংসে রয়েছে ৮টি ৪ ও ৪টি ৬। 

কোহলি যখন আউট হন বেঙ্গালুরুর রান ১৩.‌৪ ওভারে ১৫৪/‌৩। পরপর দুই ওভারে জিতেশ শর্মা (‌৬ বলে ১০)‌ ও রজত পতিদার (‌৫ বলে ৮)‌ ফিরে গেলেও বেঙ্গালুরুর জয় আটকায়নি। ১৮.‌৫ ওভারেই ২০৬/‌৫ তুলে ম্যাচ জিতে যায় বেঙ্গালুরু। টিম ডেভিড ৯ বলে ১০ ও ক্রূণাল পান্ডিয়া ১২ বলে ২৩ রান করে অপরাজিত থাকেন। 

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora