ট্রেন্ডিং

Bengal Pro T20 league Season 2

‌দুরন্ত অলরাউন্ড পারফরমেন্স মিতা পালের, মহিলাদের বেঙ্গল প্রো লিগে চ্যাম্পিয়ন কলকাতা টাইগার্স

অধিনায়কের দুরন্ত অলরাউন্ড পারফরমেন্সের ওপর ভর করে টানা দ্বিতীয়বার মহিলাদের বেঙ্গল প্রো টি২০ লিগে চ্যাম্পিয়ন হল কলকাতা টাইগার্স। বৃষ্টিবিঘ্নিত ফাইনালে ডাকওয়ার্থ ও লুইস নিয়মে ১৬ রানে হারিয়েছে স্ম্যাশার্স মালদাকে। ফাইনালের সেরা হয়েছেন মিতা পাল।

ট্রফি নিয়ে কলকাতা টাইগার্সের ক্রিকেটারদের উচ্ছ্বাস।

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: জুন ২৮, ২০২৫
Share on:

গোটা প্রতিযোগিতাতেই নিজেকে মেলে ধরেছিলেন মিতা পাল। ফাইনালেও তার ব্যতিক্রম ঘটেনি। অধিনায়কের দুরন্ত অলরাউন্ড পারফরমেন্সের ওপর ভর করে টানা দ্বিতীয়বার মহিলাদের বেঙ্গল প্রো টি২০ লিগে চ্যাম্পিয়ন হল কলকাতা টাইগার্স। বৃষ্টিবিঘ্নিত ফাইনালে ডাকওয়ার্থ ও লুইস নিয়মে ১৬ রানে হারিয়েছে স্ম্যাশার্স মালদাকে। ফাইনালের সেরা হয়েছেন মিতা পাল।

টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় কলকাতা টাইগার্স। ১৯.‌২ ওভারে ১০৪ রান তোলে। অধিনায়ক মিতা পাল ছাড়া কলকাতা টাইগার্সের আর কোনও ব্যাটার রান পাননি। অধিনায়কোচিত ইনিংস খেলে ৫১ রান করেন মিতা পাল। মালদার হয়ে দুরন্ত বোলিং করে ৭ রানে ৩ উইকেট নেন জেনি পারভিন। অরুণা বর্মন ১৭ রানে নেন ২ উইকেট। রিয়া মাহাতো ও ঝুমিয়া খাতুন নেন ১টি করে উইকেট।


জয়ের জন্য ১০৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বৃষ্টির কথা মাথায় রেখে দ্রুত রান তোলার চেষ্টা করে। ৫.‌২ ওভারে ২২ রান তোলার ফাঁকেই ৪ উইকেট হারায় স্ম্যাশার্স মালদা। এরপরই বৃষ্টি নামে। বৃষ্টির জন্য খেলা বন্ধ হয়ে যায়। সেই সময় জয়ের জন্য ডাকওয়ার্থ ও লুইস নিয়মে মালদার দরকার ছিল ৩৮ রান। বৃষ্টি না থামায় পরে আর খেলা শুরু করে যায়নি। ১৬ রানে জয়ী ঘোষণা করে হয় কলকাতা টাইগার্সকে। ১২ রানে ২ উইকেট নেন মিতা পাল। ১০ রানে ২ উইকেট প্রতিভা মান্ডির। 

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora