ট্রেন্ডিং

IPL 2025

বড় ধাক্কা সঞ্জীব গোয়েঙ্কার দলের, আইপিএলের প্রথম পর্বে সেরা জোরে বোলারকে পাবে না লখনউ সুপার জায়ান্টস

বড় ধাক্কা সঞ্জীব গোয়েঙ্কার দল লখনউ সুপার জায়ান্টসের। চোটের জন্য আইপিএলের শুরু থেকে পাবে না গত বছর নজর কাড়া মায়াঙ্ক যাদবকে। সবকিছু ঠিকঠাক থাকলে প্রতিযোগিতার শেষ দিকে মাঠে নামতে পারেন লখনউ–র এই জোরে বোলার।

চোটের জন্য আইপিএলের প্রথম পর্বে খেলতে পারবেন না মায়াঙ্ক যাদব।

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১১, ২০২৫
Share on:

আইপিএল শুরু হতে দু’‌সপ্তাহও বাকি নেই। তার আগেই বড় ধাক্কা সঞ্জীব গোয়েঙ্কার দল লখনউ সুপার জায়ান্টসের। চোটের জন্য আইপিএলের শুরু থেকে পাবে না গত বছর নজর কাড়া মায়াঙ্ক যাদবকে। সবকিছু ঠিকঠাক থাকলে প্রতিযোগিতার শেষ দিকে মাঠে নামতে পারেন লখনউ–র এই জোরে বোলার।

গত বছর আইপিএলে গতি দিয়ে নজর কেড়েছিলেন মায়াঙ্ক যাদব। আইপিএল চলাকালীনই চোট পান। চোট থেকে ফিরে এসে গত বছর অক্টোবরে বাংলাদেশের বিরুদ্ধে টি২০ সিরিজে ভারতের হয়ে অভিষেক হয়। চোট থেকে ফিরে এসেও বাংলাদেশের বিরুদ্ধে সেই সিরিজে ১৫০ কিলোমিটারের আশপাশে বোলিং করেছিলেন। যদিও অভিষেক সিরিজ সুখের ছিল না মায়াঙ্ক যাদবের কাছে। বাংলাদেশের বিরুদ্ধে সেই সিরিজেই আবার চোট পান। আপাতত ভারতীয় ক্রিকেট বোর্ডের সেন্টার অফ এক্সেলেন্সে রিহ্যাবে রয়েছেন। 


পুরো ফিট হয়ে মাঠে ফিরতে মায়াঙ্কের এখনও মাসখানেকেরও বেশি সময় লাগবে। বেঙ্গালুরুতে ভারতীয় ক্রিকেট বোর্ডের সেন্টার অফ এক্সেলেন্সে রিহ্যাব চলছে। এখনও বোলিং শুরু করেননি মায়াঙ্ক। তিনি যদি ফিটনেসের সব শর্ত পূরণ করতে পারেন এবং বোলিংয়ের ওয়ার্কলোড বাড়াতে সক্ষম হন, তাহলে আইপিএলের দ্বিতীয় পর্ব থেকে মাঠে নামতে পারেন। 

গত বছর মাত্র ২০ লাখ টাকায় লখনউ সুপার জায়ান্টসে সই করেছিলেন মায়াঙ্ক যাদব।  পাঞ্জাব কিংসের বিরুদ্ধে আইপিএলে অভিষেক হয়। অভিষেক ম্যাচেই গতি দিয়ে নজর কেড়েছিলেন। ঘন্টায় প্রায় ১৫৬ কিমি গতিতে বোলিং করে ৩ উইকেট তুলে নিয়েছিলেন। পরের ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধেও নিয়েছিলেন ৩ উইকেট। চোটের জন্য অবশ ৪টির বেশি ম্যাচ খেলতে পারেননি। ২০২৪ সালের আইপিএলে দুরন্ত পারফরমেন্সের জন্য মায়াঙ্ককে নিলামে না তুলেই ধরে রেখেছিল লখনউ। দাম বেড়ে এবার হয়েছে ১১ কোটি। মায়াঙ্ককে নিয়ে কোনও তাড়াহুড়ো করতে চাইছে না লখনউ। টিম ডিরেক্টর জাহির খান বলেন, ‘‌আমরা ওকে ১৫০ শতাংশ ফিট চাই। আমারা মায়াঙ্কের ফিটনেসের দিকে নজর রাখছি। ১৫০ শতাংশ ফিট হলেই আমরা তাঁকে খেলাব।’‌ লখনউ–র প্রথম ম্যাচ দিল্লির বিপক্ষে, ২৪ মার্চ।

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora