ট্রেন্ডিং

Bengal Ranji Team

এখনও পুরো ফিট নন, কর্ণাটক ও মধ্যপ্রদেশের বিরুদ্ধে রনজির দুটি গুরুত্বপূর্ণ ম্যাচেও বাংলার হয়ে খেলবেন না সামি

কলকাতায় এসে এই মরশুমে বাংলার হয়ে দুটি রনজি ম্যাচে মাঠে নামার কথা বলেছিলেন মহম্মদ সামি। পরিকল্পনা ছিল অস্ট্রেলিয়া সফরের আগে দুটি রনজি ম্যাচ খেলে প্রস্তুতিটা সেরে ফেলবেন। পুরে ফিট না হওয়ায় সামিকে অস্ট্রেলিয়া সফরে দলে রাখার ঝুঁকি নেননি জাতীয় নির্বাচকরা। এবার বাংলা রনজি দলেও ঠাঁই হল না মহম্মদ সামির।

মাঠে প্রত্যাবর্তন ক্রমশ পিছিয়ে যাচ্ছে মহম্মদ সামির।

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ০২, ২০২৪
Share on:

কলকাতায় এসে এই মরশুমে বাংলার হয়ে দুটি রনজি ম্যাচে মাঠে নামার কথা বলেছিলেন মহম্মদ সামি। পরিকল্পনা ছিল অস্ট্রেলিয়া সফরের আগে দুটি রনজি ম্যাচ খেলে প্রস্তুতিটা সেরে ফেলবেন। পুরে ফিট না হওয়ায় সামিকে অস্ট্রেলিয়া সফরে দলে রাখার ঝুঁকি নেননি জাতীয় নির্বাচকরা। এবার বাংলা রনজি দলেও ঠাঁই হল না মহম্মদ সামির। কর্ণাটক ও মধ্যপ্রদেশের বিরুদ্ধে দুটি রনজি ম্যাচের জন্য শনিবার দল ঘোষণা করেছেন বাংলার নির্বাচকরা। দলে নেই সামি। 

৫ নভেম্বর থেকে বেঙ্গালুরুতে কর্ণাটকের বিরুদ্ধে রনজিতে নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে নামবে বাংলা। এরপর ইন্দোরে ১৩ নভেম্বর থেকে ইন্দোরে মধ্যপ্রদেশের বিরুদ্ধে ম্যাচ। এই দুটি ম্যাচের জন্য বাংলা দল ঘোষণা করা হয়েছে। দলে কোনও চমক নেই। অভিষেক পোড়েলের জায়গায় শুধুমাত্র শাকির হাবিব গান্ধীকে নেওয়া হয়েছে। বাকি দল অপরিবর্তিত রয়েছে। ঘোষিত দল:‌ অনুষ্টুপ মজুমদার (অধিনায়ক), ঋদ্ধিমান সাহা, সুদীপ চ্যাটার্জি, সুদীপ ঘরামি, শাহবাজ আহমেদ, ঋত্ত্বিক চ্যাটার্জি, অভিলিন ঘোষ, শুভম দে, শাকির হাবিব গান্ধী, প্রদীপ্ত প্রামাণিক, আমির গোনি, ঈশান পোড়েল, সুরজ সিন্ধু জয়সওয়াল, মহম্মদ কাইফ, রোহিত কুমার, ঋষভ বিবেক।


আরও পড়ুনঃ এএফসি–র বিচারে ‘‌অভূতপূর্ব পরিস্থিতি’,‌ ইরানের খেলতে না যাওয়ায় জরিমানার মুখে পড়তে হচ্ছে না, স্বস্তি মোহনবাগানে


আরও পড়ুনঃ দুই স্পিনারের দাপটে দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ড ১৭১/‌৯, মুম্বইয়ে জিতে মান বাঁচানোর সুযোগ ভারতের


আরও পড়ুনঃ মাত্র ৩ বছর বয়সেই বিশ্বরেকর্ড!‌ সবথেকে কম বয়সে ফিডে রেটিং আদায় করে অনন্য নজির অনীশের


কর্ণাটক ম্যাচে সামির খেলার কথা ছিল। কিন্তু জাতীয় ক্রিকেট অ্যাকাদেমির ফিজিওরা এখনও সামিকে মাঠে নামার অনুমতি দেননি। এই মুহূর্তে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট আকাদেমির সেন্টার অব এক্সেলেন্সে তাঁর রিহ্যাব চলছে। পুরো ফিট হলে তাঁকে মাঠে নামার অনুমতি দেওয়া হবে। সামি আশা করেছিলেন, পুরো ফিট হয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামার। আপাতত তা আর হচ্ছে না। প্রত্যাবর্তন আরও পিছিয়ে গেল ভারতীয় দলের এই জোরে বোলারের।

পরপর দুটো ম্যাচে ১ পয়েন্ট পাওয়ায় বাংলার কোয়ার্টার ফাইনালে ওঠার রাস্তা অনেকটাই কঠিন হয়ে গেছে। এই মুহূর্তে ৩ ম্যাচে ১৩ পয়েন্ট পেয়ে ‘‌সি’‌ গ্রুপে শীর্ষে রয়েছে হরিয়ানা। ৮ পয়েন্ট নিয়ে কেরল রয়েছে দ্বিতীয় স্থানে। আগের ম্যাচে বিহারকে হারিয়ে কর্ণাটকের ঝুলিতেও ৩ ম্যাচে ৮ পয়েন্ট। নেট রান রেটে কেরল এগিয়ে। ৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে বাংলা আছে চার নম্বরে। কর্ণাটক ও মধ্যপ্রদেশের বিরুদ্ধে বাংলার ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ। এই দুটি ম্যাচের ওপর অনেকটাই নির্ভর করছে বাংলার ভাগ্য। ‌

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora