ট্রেন্ডিং

Bangladesh vs West Indies 1st Test

এখনও পিছিয়ে ১৮১ রানে, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ফলোঅন এড়াল বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টে চাপে বাংলাদেশ। তৃতীয় দিন কম আলোর জন্য খেলা বন্ধ হওয়ার সময় বাংলাদেশ ৯ উইকেটে তুলেছে ২৬৯ রান করেছে। ওয়েস্ট ইন্ডিজের চেয়ে এখনও ১৮১ রানে পিছিয়ে। ক্রিজে রয়েছেন তাসকিন আমেদ (‌১১)‌ ও শরিফুল ইসলাম (‌৫)‌। ওয়েস্ট ইন্ডিজের এগিয়ে যাওয়া এখন শুধু সময়ের অপেক্ষা। জাকের আলি ও তাইজুল ইসলামের হাত ধরে ফলোঅন এড়ায় বাংলাদেশ।

জাকের আলির হাত ধরে ফলোঅন এড়াল বাংলাদেশ।

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২৫, ২০২৪
Share on:

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টে চাপে বাংলাদেশ। তৃতীয় দিন কম আলোর জন্য খেলা বন্ধ হওয়ার সময় বাংলাদেশ ৯ উইকেটে তুলেছে ২৬৯ রান করেছে। ওয়েস্ট ইন্ডিজের চেয়ে এখনও ১৮১ রানে পিছিয়ে। ক্রিজে রয়েছেন তাসকিন আমেদ (‌১১)‌ ও শরিফুল ইসলাম (‌৫)‌। ওয়েস্ট ইন্ডিজের এগিয়ে যাওয়া এখন শুধু সময়ের অপেক্ষা। জাকের আলি ও তাইজুল ইসলামের হাত ধরে ফলোঅন এড়ায় বাংলাদেশ।

অ্যান্টিগুয়ার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। প্রথম দিনের শেষে ৫ উইকেট হারিয়ে ২৫০ রান তুলেছিল ক্যারিবিয়ানরা। দ্বিতীয় দিন সকালে দ্রুত আরও ২ উইকেট হারায়। দুটি উইকেটই তুলে নেন হাসান মাহমুদ। ফেরান জোসুয়া ডি’‌সিলভা (‌১৪)‌ ও আলজারি জোশেফকে (‌৪)‌। এরপর কেমার রোচকে সঙ্গে নিয়ে রুখে দাঁড়ান জাস্টিন গ্রেভস। 

২৬১ রানে ৭ উইকেট হারানো ওয়েস্ট ইন্ডিজকে টেনে নিয়ে যায় এই জুটি। অষ্টম উইকেটের জুটিতে রেকর্ড ১৪০ রান তোলে। জীবনের প্রথম সেঞ্চুরি করেন জাস্টিন গ্রেভস। ১১৫ রানে তিনি অপরাজিত থাকেন। কেমার রোচও জীবনের সর্বোচ্চ রান করেন। তিনি করেন ৪৭। ৯ উইকেটে ৪৫০ রান তুলে ইনিংস সমাপ্তি ঘোষণা করে ওয়েস্ট ইন্ডিজ। হাসান মাহমুদ নিয়েছেন ৩ উইকেট। ২টি করে উইকেট পেয়েছেন তাসকিন আমেদ ও মেহেদী হাসান মিরাজ। তাইজুল ইসলাম পেয়েছেন ১ উইকেট।


আরও পড়ুনঃ বেঙ্কটেশ আয়ারের পেছনে ২৩.‌৭৫ কোটি খরচ করে সমস্যায় নাইটরা, সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠছে


আরও পড়ুনঃ ২৭ কোটি!‌ আইপিএল নিলামে সর্বকালীন রেকর্ড ঋষভ পন্থের, মুহূর্তের মধ্যে টপকে গেলেন শ্রেয়স আয়ারকে


দ্বিতীয় দিনের শেষে বাংলাদেশের রান ছিল ২ উইকেটে ৪০। দিনের শুরুতেই শাহাদাত হোসেন (‌১৮)‌ ফিরে গেলেও লিটন দাসকে নিয়ে ৬২ রানের জুটি গড়েন মোমিনুল হক। হাফ সেঞ্চুরি পূর্ণ করেই আউট হন মোমিনুল। লিটন দাস (‌৪০)‌ ও মেহেদী হাসান মিরাজ (‌২৩)‌ দ্রুত ফেরায় বাংলাদেশ সমস্যায় পড়ে। ১৬৬ রানে ৫ উইকেট হারিয়ে ফলোঅনের মুখে পড়ে। জাকের আলি ও তাইজুল ইসলামের প্রতিরোধে ফলোঅন এড়ায়। সপ্তম উইকেট দুজন যোগ করেন ৬৮। ৫৩ রান করে আউট হন জাকের। তাইজুল করেন ২৫। তৃতীয় দিনের শেষে বাংলাদেশ ৯ উইকেটে তুলেছে ২৬৯। আলজারি জোশেফ ৬৯ রানে ৩টি উইকেট পেয়েছেন। জয়ডেন সিলস ও জাস্টিন গ্রেভস ২টি করে উইকেট নিয়েছেন। 


আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora