মহিলা একদিনের ক্রিকেটে বিশ্বখেতাব জেতার পর মাঠে নেমেই হার বিশ্বচ্যাম্পিয়ন ভারতের
গতবছর নভেম্বরে মহিলাদের একদিনেক বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। বিশ্বকাপ জেতার পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই প্রথম একদিনের ক্রিকেটে খেলতে নেমেছিলেন হরমনপ্রীত কাউররা। আর প্রথম ম্যাচেই হোঁচট খেতে হল বিশ্বচ্যাম্পিয়ন ভারতীয় মহিলা দলকে। অস্ট্রেলিয়ার কাছে একদিনের সিরিজের প্রথম ম্যাচেই হার ৬ উইকেটে। দীর্ঘদিন পর মাঠে ফিরেই হাফ সেঞ্চুরি অস্ট্রেলিয়া অধিনায়ক অ্যালিসা হিলির।
ম্যাচ শুরুর আগে ট্রফি নিয়ে দুই অধিনায়ক অ্যালিসা হিলি ও হরমনপ্রীত কাউর।
ইনসাইড বাংলা ওয়েব ডেস্ক
শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৪, ২০২৬
Share on:
গতবছর নভেম্বরে মহিলাদের একদিনেক বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। বিশ্বকাপ জেতার পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই প্রথম একদিনের ক্রিকেটে খেলতে নেমেছিলেন হরমনপ্রীত কাউররা। আর প্রথম ম্যাচেই হোঁচট খেতে হল বিশ্বচ্যাম্পিয়ন ভারতীয় মহিলা দলকে। অস্ট্রেলিয়ার কাছে একদিনের সিরিজের প্রথম ম্যাচেই হার ৬ উইকেটে। দীর্ঘদিন পর মাঠে ফিরেই হাফ সেঞ্চুরি অস্ট্রেলিয়া অধিনায়ক অ্যালিসা হিলির।
ব্রিসবেনে অনুষ্ঠিত সিরিজের প্রথম ম্যাচে টস জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন হরমনপ্রীত কাউর। ব্রিসবেনের অ্যালান বর্ডার স্টেডিয়ামে বাউন্সি উইকেটে সুবিধা করতে পারেননি ভারতীয় ব্যাটাররা। মেগান শুটের দ্বিতীয় বলেই আউট হন প্রতিকা রাওয়াল (০)। অষ্টম ওভারে আউট হন তিন নম্বরে নামা শেফালি ভার্মা (৪)। জেমাইমা রডরিগেজও (৮) রান পাননি। ৫২ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে ভারত। চতুর্থ উইকেটে স্মৃতি মানধানা ও হরমনপ্রীত কাউর ৪৮ রানের জুটি গড়ে তুলে দলকে বিপদের হাত থেকে রক্ষা করেন।
স্মৃতি মানধানা ৬৮ বলে ৫৮ রান করে আউট হন। তাঁর পরপরই ফিরে যান দীপ্তি শর্মা (২)। এরপর অস্ট্রেলিয়ার স্পিনারদের, বিশেষ করে আলানা কিংয়ের দাপটে ভারতীয় ব্যাটাররা সেভাবে রান তুলতে পারেননি। রিচা ঘোষ (২৩) দলকে এগিয়ে নিয়ে যেতে ব্যর্থ হন। অধিনায়ক হরমনপ্রীত কাউর ৮৪ বলে ৫৩ রান করে আউট হন। শেষদিকে আক্রমণাত্মক ব্যাটিং করে কাশভি গৌতম ভারতকে ২০০ রানের গন্ডি পার করে দেন। ৪৮.৩ ওভারে ২১৪ রানে গুটিয়ে যায় ভারত। ৪৪ বলে ৪৩ রান করেন কাশভি গৌতম। ৩৩ রানে ৩ উইকেট নেন অ্যাশলে গার্ডনার।
জবাবে ব্যাট করতে নেমে অধিনায়ক অ্যালিসা হিলি এবং ফোবি লিচফিল্ডের ৫৫ রানের উদ্বোধনী জুটি অস্ট্রেলিয়ার জয়ের ভিত গড়ে দেয়। ভারতের জোরে বোলাররা আঘাত হানতে ব্যর্থ হন। শ্রী চরনি আক্রমণে এসেই পরপর দু’বলে তুলে নেন ফোবে লিচফিল্ড (৩২ বলে ৩২) ও জর্জিয়া ভলকে (০)। এরপর বেথ মুনির সঙ্গে ৬৪ রানের জুটি গড়েন হিলি। ব্রিসবেনে জীবনের শেষ আন্তর্জাতিক ম্যাচে হাফ সেঞ্চুরি করে অসি অধিনায়ক। ৭০ বলে ৫০ করার পর তিনি আউট হন। এরপর অস্ট্রেলিয়াকে জয়ের দিকে এগিয়ে দেন বেথ মুনি ও অ্যানাবেল সাদারল্যান্ড। ৩৮.২ ওভারে ২১৭.৪ তুলে ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া। ৭৯ বলে ৭৬ রান করেন মুনি। ৪৪ বলে ৪৮ রান করে অপরাজিত থাকেন সাদারল্যান্ড। ৩ ম্যাচের সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.