গম্ভীরের পছন্দকেই স্বীকৃতি, মরকেলকেই বোলিং কোচ হিসেবে বেছে নিল ভারতীয় ক্রিকেট বোর্ড
শেষ পর্যন্ত হেড কোচের পছন্দকেই প্রধান্য দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। বোলিং কোচ হিসেবে বেছে নিল দক্ষিণ আফ্রিকার প্রাক্তন জোরে বোলার মরনি মরকেলকে। বাংলাদেশ সিরিজ থেকেই কাজ শুরু করবেন।
ভারতের নতুন হেড কোচ মরনি মরকেল
স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক
শেষ আপডেট: আগস্ট ১৫, ২০২৪
Share on:
ভারতীয় ক্রিকেট বোর্ড চেয়েছিল জাহির খান কিংবা লক্ষ্মীপতি বালাজিকে। রাজি হননি গৌতম গম্ভীর। তিনি চেয়েছিলেনমরনি মরকেলকে। শেষ পর্যন্ত হেড কোচের পছন্দকেই প্রধান্য দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। বোলিং কোচ হিসেবে বেছে নিল দক্ষিণ আফ্রিকার প্রাক্তন জোরে বোলার মরনি মরকেলকে। বাংলাদেশ সিরিজ থেকেই কাজ শুরু করবেন।
জাতীয় দলের হেড কোচের দায়িত্ব নেওয়ার পর নিজের পছন্দের সাপোর্ট স্টাফ নিয়োগ করতে চেয়েছিলেন গৌতম গম্ভীর। সেই মতো সহকারী কোচ হিসেবে সুপারিশ করেন কলকাতা নাইট রাইডার্সে একসঙ্গে কাজ করা অভিষেক নায়ারের নাম। আর ফিল্ডিং কোচ হিসেবে রায়ান টেন ডশকাটেকে। ভারতীয় ক্রিকেট বোর্ড গম্ভীরের পছন্দকে স্বীকৃতি দেয়। বোলিং কোচ হিসেবে গম্ভীর চেয়েছিলেন মরনি মরকেলকে। বোর্ড গম্ভীরের এই পছন্দকেও স্বীকৃতি দিল। ১ সেপ্টেম্বর বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে যোগ দেবেন মরকেল। দলীপ ট্রফির সময়ও হাজির থাকবেন।
লখনউ সুপার জায়ান্টসের বোলিং কোচের দায়িত্বে ছিলেন মরনি মরকেল। সেই সময় গম্ভীর ছিলেন লখনউ–র মেন্টর। দুজনের একসঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। একসঙ্গে কাজ করার অভিজ্ঞতার জন্যই গম্ভীর বোলিং কোচ হিসেবে মরকেলের নাম সুপারিশ করেন। ১ সেপ্টেম্বর থেকে ভারতীয় দলের দায়িত্ব নেবেন মরকেল। বাংলাদেশ সিরিজ থেকেই কাজ শুরু করবেন দক্ষিণ আফ্রিকার এই প্রাক্তন জোরে বোলার।
জাহির খান কিংবা লক্ষ্মীপতি বালাজির তুলনায় মরনি মরকেলের কোচিং অভিজ্ঞতা অনেক বেশি। আইপিএলে লখনউ সুপার জায়ান্টসে ২ বছর কাজ করেছেন। পাকিস্তান জাতীয় দলেরও বোলিং কোচের দায়িত্ব সামলেছেন। ২০২৩ সালে একদিনের বিশ্বকাপে বিদায়ের পর পাকিস্তানের কোচিংয়ের দায়িত্ব ছেড়ে দেন। দক্ষিণ আফ্রিকার হয়ে মোট ৮৬টি টেস্ট, ১১৭টি একদিনের ম্যাচ ও ৪টি টি২০ ম্যাচ খেলেছেন মরকেল। ঝুলিতে ৫৪৪টি আন্তর্জাতিক উইকেট।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.