অবিচারের জবাব দিয়ে তুলে নিলেন ৬ উইকেট, মুকেশের হাত ধরে দুরন্ত প্রত্যাবর্তন ভারতীয় ‘এ’ দলের
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে ভারতীয় দলে জায়গা হয়নি মুকেশ কুমারের। বাংলার এই জোরে বোলারকে রিজার্ভে রেখেছেন নির্বাচকরা।তাঁর প্রতি যে অবিচার করা হয়েছে, প্রমাণ করে দিলেন মুকেশ কুমার। অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিরুদ্ধে দারুণবাবেই জ্বলে উঠলেন এই জোরে বোলার।
দুরন্ত বোলিং, ৪৬ রানে ৬ উইকেট মুকেশ কুমারের।
স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক
শেষ আপডেট: নভেম্বর ০১, ২০২৪
Share on:
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে ভারতীয় দলে জায়গা হয়নি মুকেশ কুমারের। বাংলার এই জোরে বোলারকে রিজার্ভে রেখেছেন নির্বাচকরা। মূল দলে নেওয়া হয়েছে হর্ষিত রানাকে। তাঁর প্রতি যে অবিচার করা হয়েছে, প্রমাণ করে দিলেন মুকেশ কুমার। অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিরুদ্ধে দারুণবাবেই জ্বলে উঠলেন এই জোরে বোলার। মুকেশের দাপটেই প্রথম ইনিংসে ১০৭ রানে গুটিয়ে গিয়েও দারুণভাবে ম্যাচে ফিরল ভারতীয় ‘এ’ দল। অস্ট্রেলিয়া ‘এ’ প্রথম ইনিংসে শেষ ১৯৫ রানে। ৬ উইকেট তুলে নিয়েছেন মুকেশ।
প্রথম দিনের শেষে অস্ট্রেলিয়া ‘এ’ দল তুলেছিল ৯৯/৪। আউট হয়েছিলেন সাম কনস্টাসকে (০), ক্যামেরন ব্যানক্রফট (০), মার্কাস হ্যারিস (১৭) ও ওয়েবস্টার (৩৩)। ২টি করে উইকেট নিয়েছিলেন মুকেশ কুমার ও প্রসিদ্ধ কৃষ্ণ। দ্বিতীয় দিনেও মুকেশের হাত ধরে প্রথম সাফল্য পায় ভারত। প্রথমে তুলে নেন কুপার কনোলিকে (৩৭)। এক ওভার পরেই ফেরান ফিলিপকে (৪)। নীতিশ কুমার রেড্ডি তুলে নেন অধিনায়ক ম্যাকসুয়েনিকে (৩৯)। শেষ দুটি উইকেটও মুকেশের। ১৯৫ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া ‘এ’। দুরন্ত বোলিং করে ৪৬ রানে ৬ উইকেট তুলে নেন মুকেশ কুমার। ৫৯ রানে ৩ উইকেট প্রসিদ্ধ কৃষ্ণর।
৯৮ রানে পিছেয়ে থেকে ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসের শুরুতেও ২ উইকেট হারায় ভারত। ৩০ রানের মধ্যে ফিরে যান ঋতুরাজ গায়কোয়াড় (৫) ও অভিমন্যু ঈশ্বরণ (১২)। প্রথম শ্রেনীর ক্রিকেটে শততম ম্যাচ স্মরণীয় করে রাখতে পারলেন না অভিমন্যু। প্রথম ইনিংসে করেছিলেন মাত্র ৭ রান। দ্বিতীয় ইনিংসে ১২। দুই ওপেনার ফিরে যাওয়ার পর ভারতীয় ‘এ’ দলকে টেনে নিয়ে যান সাই সুদর্শন ও দেবদত্ত পাড়িক্কল। দ্বিতীয় দিনের শেষে ভারত তুলেছে ২ উইকেট হারিয়ে ২০৮। ৯৬ রান করে ক্রিজে রয়েছেন সাই সুদর্শন। ৮০ রানে অপরাজিত দেবদত্ত পাড়িক্কল। দুই ইনিংস মিলিয়ে ভারত ১২০ রানে এগিয়ে।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.