ট্রেন্ডিং

Women Premiere League 2025

দুরন্ত প্রত্যাবর্তন, গুজরাট জায়ান্টসকে ৫ উইকেটে হারিয়ে মহিলাদের প্রিমিয়ার লিগে প্রথম জয় তুলে নিল মুম্বই ইন্ডিয়ান্স

প্রথম ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে দুরন্ত লড়াই করেও জয় অধরা থেকে গিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্সের। নাটকীয় ম্যাচে শেষ বলে হারতে হয়েছিল। দ্বিতীয় ম্যাচেই দারুণভাবে ঘুরে দাঁড়াল মুম্বই। গুজরাট জায়ান্টসকে ৫ উইকেটে হারিয়ে এবছর মহিলাদের প্রিমিয়ার লিগে প্রথম জয় তুলে নিল হরমনপ্রীত কাউরের দল।

ম্যাচের সেরা হেইলি ম্যাথুজকে ঘিরে উচ্ছ্বাস মুম্বই ইন্ডিয়ান্স ক্রিকেটারদের।

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৮, ২০২৫
Share on:

প্রথম ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে দুরন্ত লড়াই করেও জয় অধরা থেকে গিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্সের। নাটকীয় ম্যাচে শেষ বলে হারতে হয়েছিল। দ্বিতীয় ম্যাচেই দারুণভাবে ঘুরে দাঁড়াল মুম্বই। গুজরাট জায়ান্টসকে ৫ উইকেটে হারিয়ে এবছর মহিলাদের প্রিমিয়ার লিগে প্রথম জয় তুলে নিল হরমনপ্রীত কাউরের দল। ব্যাটে–বলে সফল ন্যাট স্কিভার–ব্রান্ট। দুরন্ত বোলিং হেইলি ম্যাথুজের।

ঘুরে দাঁড়ানোর ম্যাচে টস জিতে গুজরাটকে প্রথমে ব্যাট করতে পাঠায় মুম্বই। প্রথম ম্যাচের মতো এদিনও শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়ে গুজরাট। আগের ম্যাচে অ্যাশলে গার্ডনার, হারলিন দেওল, দিয়ান্ড্রা ডটিনদের ব্যাটে ভর করে বিপর্যয় থেকে বেরিয়ে আসতে পেরেছিল। এদিন অবশ্য ব্যর্থ। দ্বিতীয় ওভারেই আউট হন বেথ মুনি (‌১)‌। পরপর দুটি ম্যাচেই ব্যর্থ গুজরাটের এই ওপেনার। লরা উলভার্ট (‌৪)‌ ও দয়ালান হেমলতা (‌৯)‌। দ্রুত ফেরায় চাপ আরও বেড়ে যায়। ১৬ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে গুজরাট। 


আরও পড়ুনঃ যাবতীয় জল্পনার অবসান, বুকে পাকিস্তানের নাম লেখা জার্সি পরেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবেন রোহিতরা


এরপর নিয়মিত ব্যবধানে উইকেট পড়তে থাকে। হারলিন দেওলের (‌৩১ বলে ৩২) লড়াইয়ে কিছুটা স্বস্তি ফেরে‌। তবে ২০ ওভারে ১২০ রানের বেশি তুলতে পারেনি। কাশভি গৌতম ১৫ বলে করেন ২০,  তনুজা কানোয়ার ‌১২ বলে ১৩। ১১ বলে ১৩ রান করে অপরাজিত থাকেন সায়লি সাতঘরে। দুরন্ত বোলিং করে ১৬ রানে ৩ উইকেট তুলে নেন হেইলি ম্যাথুজ। ন্যাট স্কিভার–ব্রান্ট ২৬ রানে ২টি ও অ্যামেলিয়া কের ২২ রানে ২টি উইকেট নেন।

জয়ের জন্য ১২১ রানের লক্ষ্য খুব একটা কঠিন ছিল না মুম্বইয়ের কাছে। তবুও সতর্কভাবে শুরু করেছিলেন দুই ওপেনার যস্তিকা ভাটিয়া (‌১০ বলে ৮)‌ ও হেইলি ম্যাথুজ (‌১৯ বলে ১৭)‌। ৭ ওভারের মধ্যে ৪৬ রানে ২ উইকেট হারায় মুম্বই। ৫৫ রানের মাথায় আউট হন অধিনায়ক হরমনপ্রীত কাউর (‌২ বলে ৪)‌। তবু চাপে পড়েনি মুম্বই। দায়িত্বশীল ব্যাটিং করে দলকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যান স্কিভার–ব্রান্ট ও অ্যামেলিয়া কের। ২০ বলে ১৯ রান করে আউট হন অ্যামেলিয়া। ৩৯ বলে ৫৭ করেন স্কিভার–ব্রান্ট। এই দুজন ফিরে যাওয়ার পর মুম্বইকে জয় এনে দেন সজীবন সজনা (‌৬ বলে অপরাজিত ১০)‌ ও জি কামিলিনী (‌অপরাজিত ৪)‌। ১৬.‌১ ওভারে ১২২/‌৫ রান তুলে ম্যাচ জিতে নেয় মুম্বই। গুজরাটের হয়ে ২টি করে উইকেট নেন প্রিয়া মিশ্র ও কাশভি গৌতম। ম্যাচের সেরা হয়েছেন হেইলি ম্যাথুজ। 

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora