ট্রেন্ডিং

WPL 2025

অবশেষে রানে ফিরলেন অধিনায়ক হরমনপ্রীত, গুজরাটকে হারিয়ে দ্বিতীয় স্থানে মুম্বই

মহিলাদের প্রিমিয়ার লিগে রান পাচ্ছিলেন না মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক হরমনপ্রীত কাউর। অবশেষে গুজরাট জায়ান্টসের বিরুদ্ধে রানে ফিরলেন। তাঁর দুরন্ত ব্যাটিংয়ের ওপর ভর করে টানটান উত্তেজনার ম্যাচে গুজরাটকে ৯ রানে হারাল মুম্বই ইন্ডিয়ান্স।

হাপ সেঞ্চুরির পর দর্শকদের অভিবাদন গ্রহন করছেন মুম্বই অধিনায়ক হরমনপ্রীত।

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১১, ২০২৫
Share on:

মহিলাদের প্রিমিয়ার লিগে রান পাচ্ছিলেন না মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক হরমনপ্রীত কাউর। অবশেষে গুজরাট জায়ান্টসের বিরুদ্ধে রানে ফিরলেন। তাঁর দুরন্ত ব্যাটিংয়ের ওপর ভর করে টানটান উত্তেজনার ম্যাচে গুজরাটকে ৯ রানে হারাল মুম্বই ইন্ডিয়ান্স। একই সঙ্গে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এল। ৩৩ বলে ৫৪ রানের ইনিংস খেলে ম্যাচের সেরা হয়েছেন মুম্বই অধিনায়ক হরমনপ্রীত কাউর।

মুম্বইয়ের ব্র‌্যাবোর্ন স্টেডিয়ানে টসে জিতে মুম্বইকে প্রথমে ব্যাট করতে পাঠায় গুজরাট জায়ান্টস। শুরুটা ভাল হয়নি মুম্বই ইন্ডিয়ান্সের। শুরুতেই আমেলিয়ার কেরের উইকেট হারায় তারা। ৯ বলে ৫ রান করে রান আউট হন অ্যামেলিয়া। ২২ বলে ২৭ রান করে ফিরে যান অন্য ওপেনার হেইলি ম্যাথুজ। এরপর দলের হাল ধরেন অধিনায়ক হরমনপ্রীত কাউর ও ন্যাট সিভার–ব্রান্ট। ১৪ তম ওভারে আউট হন সিভার–ব্রান্ট। ৩১ বলে তিনি করেন ৩৮। 

১৫ বলে ২৭ রানের ঝোড়ো ইনিংস খেলেন আমনজ্যোত কাউর। ইনিংসের শেষ ওভারে আউট হন অধিনায়ক হরমনপ্রীত। ৩৩ বলে তিনি করেন ৫৪। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৭৯ রান তোলে মুম্বই। গুজরাট জায়ান্টসের হয়ে তনুজা কানোয়ার, প্রিয়া মিশ্র, কে গৌতম ও অ্যাশলে গার্ডনার একটি করে উইকেট পান। 


আরও পড়ুনঃ রবি হাঁসদার গোলে শেষ ম্যাচে মান বাঁচাল মহমেডান, ২ গোলে পিছিয়ে পড়েও ড্র পাঞ্জাবের সঙ্গে


জয়ের জন্য ১৮০ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় গুজরাট জায়ান্টস। চতুর্থ ওভারের প্রথম বলেইবেথ মুনির (‌৭)‌ উইকেট হারায়। দলীয় ৪০ রানের মাথায় কাশভি গৌতম (‌১০)‌ ফিরে যাওয়ার পর নিয়মিত ব্যবধানে উইকেট হারায় গুজরাট। হারলিন দেওল করেন ২৪, অ্যাশলে গার্ডনার ০ রান করে আউট হন। ফোবে লিচফিল্ড (‌১৬ বলে ২২)‌ ও দিয়ান্ড্রা ডটিন (‌১১ বলে ১০)‌ বড় রান পাননি। 

৯২ রানে ৬ উইকেট হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে গিয়েছিল গুজরাট। এরপরই ঝন তোলেন ভারতী ফুলমালি। ২৫ বলে ৬১ রানের দুরন্ত ইনিংস খেলে চাপে ফেলে দিয়েছিলেন গুজরাটকে। ৮টি চার এবং ৪টি ছক্কার মারেন। যদিও তিনি দলকে জয় এনে দিতে পারেননি। ফুলমালি আউট হওয়ার পর বাকিরা দায়িত্ব নিতে ব্যর্থ। ২০ ওভারে ১০ উইকেট হারিয়ে ১৭০ রান তোলে গুজরাট। মুম্বই দলের হয়ে অ্যামেলিয়া কের ও হেইলি ম্যাথুজ ৩টি করে উইকেট নেন। গুজরাটকে হারিয়ে ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এল মুম্বই। ৮ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে তিন নম্বরে থেকে লিগ অভিযান শেষ করল গুজরাট। আজ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারাতে পারলে দিল্লি ক্যাপিটালসকে সরিয়ে শীর্ষে উঠে আসবে মুম্বই।

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora