মহিলাদের প্রিমিয়ার লিগে শুরু থেকেই দারুণ ছন্দে ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথম দুটি ম্যাচে জয় তুলে নিয়েছিল স্মৃতি মানধানার দল। কিন্তু ঘরের মাঠে ফিরতেই ছন্দপতন গতবারের চ্যাম্পিয়নদের। মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হারতে হল ৪ উইকেটে।
দলকে জেতানোর পর উচ্ছ্বাস আমনজ্যোত ও কমলিনীর।
স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক
শেষ আপডেট: ফেব্রুয়ারি ২২, ২০২৫
Share on:
মহিলাদের প্রিমিয়ার লিগে শুরু থেকেই দারুণ ছন্দে ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথম দুটি ম্যাচে জয় তুলে নিয়েছিল স্মৃতি মানধানার দল। কিন্তু ঘরের মাঠে ফিরতেই ছন্দপতন গতবারের চ্যাম্পিয়নদের। মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হারতে হল ৪ উইকেটে।
এই মুহূর্তে ভারতীয় পুরুষদের ক্রিকেটে যেমন সকলের কাছে আইকন বিরাট কোহলি ও রোহিত শর্মা। তেমনই মহিলাদের ক্রিকেটে স্মৃতি মানধানা ও হরমনপ্রীত কাউর। স্মৃতিকে অবশ্য তাদের ঘরের মাঠে টেক্কা দিয়ে গেলেন হরমনপ্রীত কাউর। শুধু দুরন্ত ব্যাটিংই নয়, দলের জয়ও নিশ্চিত করেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক।
চিন্নাস্বামী স্টেডিয়ামে টস জিতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে প্রথমে ব্যাট করতে পাঠান মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক হরমনপ্রীত কাউর। ইনিংসের শুরুতেই ড্যানি ওয়াট-হজ ৯ বলে ৯ রান করে আউট হল। স্মৃতি মান্ধানা ২৬ রান করেন। রাঘবী বিস্ত (১), কনিকা আহুজারা (৩) রান পাননি। বেঙ্গালুরুকে একাই টেনে নিয়ে যান এলিসে পেরি। ৪৩ বলে ৮১ রারেন দুরন্ত ইনিংস খেলেন তিনি। মারেন ১১টি চার এবং ২টি ছক্কা। রিচা ঘোষ ২৫ বলে করেন ২৮। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৬৭ রান তোলে বেঙ্গালুরু। মুম্বইয়ের হয়ে আমনজ্যোত কাউর ২২ রানে ৩ উইকেট নেন।
জবাবে ব্যাট করতে মুম্বই ইন্ডিয়ান্সও শুরুতে ধাক্কা খায়। যস্তিকা ভাটিয়া ৮ রান করে আউট হন। ওপেন করতে নেমে হেইলি ম্যাথুজও (১৫) রান পাননি। মিডল অর্ডারে ঝড় তোলেন ন্যাট সিভার–ব্রান্ট (২১ বলে ৪২)। রানে ফিরলেন অধিনায়ক হরমনপ্রীত কাউরও। ৩৮ বলে তিনি করেন ৫০। অ্যামেলিয়া কের (২) ব্যর্থ হলেও আমনজ্যোত কাউরকে (২৭ বলে অপরাজিত ৩৪) সঙ্গে নিয়ে দলকে জয়ের দিকে এগিয়ে দেন। বাকি কাজটা সারেন আমনজ্যোত ও জি কমলিনী (৮ বলে অপরাজিত ১১)।
শেষ দুই ওভারে নাটক বেশ জমে উঠেছিল। মুম্বইয়ের জয়ের জন্য প্রয়োজন ছিল ২২ রান। কিন্তু নাটকীয়ভাবে ১ বল বাকি থাকতেই জয় তুলে নেয় মুম্বই ইন্ডিয়ান্স (১৭০/৬)। বেঙ্গলুরুর জর্জিয়া ওয়ারহ্যাম ২১ রানে ৩ উইকেট নেন। ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ১ নম্বরেই থাকল বেঙ্গালুরু। ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে রান রেটে পিছিয়ে ২ নম্বরে মুম্বই ইন্ডিয়ান্স।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.