বেঙ্গল প্রো টি২০ লিগে পুরুষদের ম্যাচে জয় দিয়ে অভিযান শুরু করেছে মুর্শিদাবাদ কিংস। মুর্শিদাবাদের মেয়েরাও পিছিয়ে নেই। হারবার ডায়মন্ডকে ৬ উইকেটে উড়িয়ে যাত্রা শুরু করল মুর্শিদাবাদ কুইন্সও। ব্যাট ও বল হাতে দাপট দেখালেন তনুশ্রী সরকার।
বিধ্বংসী মেজাজে তনুশ্রী সরকার।
স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক
শেষ আপডেট: জুন ১৩, ২০২৫
Share on:
বেঙ্গল প্রো টি২০ লিগে পুরুষদের ম্যাচে জয় দিয়ে অভিযান শুরু করেছে মুর্শিদাবাদ কিংস। মুর্শিদাবাদের মেয়েরাও পিছিয়ে নেই। হারবার ডায়মন্ডকে ৬ উইকেটে উড়িয়ে যাত্রা শুরু করল মুর্শিদাবাদ কুইন্সও। ব্যাট ও বল হাতে দাপট দেখালেন তনুশ্রী সরকার।
মহিলাদের উদ্বোধনী ম্যাচে প্রথমে ব্যাট করে ১৯.৫ ওভারে মাত্র ১০৭ রানে গুটিয়ে যায় হারবার ডায়মন্ড। সর্বোচ্চ রান করেন দীপা দাস (৩৭)। ১৭ রানে ৩ উইকেট তুলে নেন তনুশ্রী সরকার। নম্রতা চন্দ্রা ১৩ রানে ৩ উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে ১৭.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে ১০৮ রান তুলে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় মুর্শিদাবাদ কুইন্স। ৬১ রান করে দলের জয়ের ভিত গড়ে দেন তনুশ্রী সরকার। তিনিই ম্যাচের সেরা।
মহিলাদের অন্য ম্যাচে লাক্স শ্যাম কলকাতা টাইগার্স ৮ উইকেটে উড়িয়ে দিয়েছে সেরভোটেক শিলিগুড়ি স্ট্রাইকার্সকে। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে প্রথমে ব্যাট করে নির্ধারিত ১৩ ওভারে ৮৬/২ রান তোলে শিলিগুড়ি স্ট্রাইকার্স। প্রিয়াঙ্কা বালা ৩২ রান করে অপরাজিত থাকেন। জবাবে ২ বল বাকি থাকতে ৮৯/২ তুলে ম্যাচ জিতে নেয় কলকাতা টাইগার্স। পর্ণা পাল করেন ৩২, মিতা পাল ২১।
পুরুষদের লিগে দিনের প্রথম ম্যাচে মেদিনীপুর উইজার্ডস ৫৭ রানে হারায় কলকাতা টাইগার্সকে। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ১৩ ওভারে ১৪৩/৬ তোলে মেদিনীপুর উইজার্ডস। ৩৩ বলে ৭১ রানের দুরন্ত ইনিংস খেলেন প্রিয়াংশু শ্রীবাস্তব। সায়ন ঘোষ নেন ২ উইকেট। জবাবে ১৩ ওভারে ৮ উইকেট হারিয়ে ৮৬ রান তোলে কলকাতা। অভিষেক পোড়েল করেন ২১। ১২ রানে ৩ উইকেট নেন সৌম্যদীপ মণ্ডল।
অন্যম্যাচে, হাওড়া ওয়ারিয়র্স ৪ উইকেটে হারিয়েছে শিলিগুড়ি স্ট্রাইকার্সকে। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ১২৬/৭ রান তোলে শিলিগুড়ি। জবাবে ১৮ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩০ রান তুলে ম্যাচ জিতে নেয় হাওড়া ওয়ারিয়র্স। ৩৬ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচের সেরা শাকির হাবিব গান্ধী। অরিন্দম ঘোষ করেন ৩৯। নুরউদ্দিন মণ্ডল ও রাজু হালদার ৩টি করে উইকেট নেন।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.