ইংল্যান্ডের কাঁপুনি ধরিয়েও হারতে হল স্কটল্যান্ডকে, সর্বোচ্চ রান করে ওমানের বিরুদ্ধে জয় আয়ারল্যান্ডের
টি২০ ক্রিকেটে ছোট ও বড় দলগুলির মধ্যে খুব বেশি পার্থক্য নেই। চলতি বিশ্বকাপে দারুণভাবেই প্রতিফলিত হয়েছে। শুক্রবারই শক্তিশালী অস্ট্রেলিয়াকে হারিয়েছে জিম্বাবোয়ে। স্কটল্যান্ডও স্বপ্ন দেখেছিল। তবে ইংল্যান্ড শিবিরে কাঁপুনি ধরিয়েও জয় অধরা থেকে গেল স্কটিশদের। ইংল্যান্ডের হারতে হল ৫ উইকেটে। ইংল্যান্ডের জয়ের নায়ক টম ব্যান্টন।
টি২০ ক্রিকেটে ছোট ও বড় দলগুলির মধ্যে খুব বেশি পার্থক্য নেই। চলতি বিশ্বকাপে দারুণভাবেই প্রতিফলিত হয়েছে। শুক্রবারই শক্তিশালী অস্ট্রেলিয়াকে হারিয়েছে জিম্বাবোয়ে। স্কটল্যান্ডও স্বপ্ন দেখেছিল। তবে ইংল্যান্ড শিবিরে কাঁপুনি ধরিয়েও জয় অধরা থেকে গেল স্কটিশদের। ইংল্যান্ডের হারতে হল ৫ উইকেটে। ইংল্যান্ডের জয়ের নায়ক টম ব্যান্টন।
টস জিতে স্কটল্যান্ডকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিল ইংল্যান্ড। জোফ্রা আর্চারের ধাক্কায় শুরুতেই বিপর্যয়ে পড়েছিল স্কটল্যান্ডরা। ৩ ওভারের মধ্যে রান তোলার ফাঁকেই ডাগ আউটে ফিরে যান স্কটল্যান্ডের দুই ব্যাটার জর্জ মুন্সি (৪) ও ব্রেন্ডন ম্যাকমুলেন (০)। এরপর মাইকেল জোন্সকে নিয়ে রুখে দাঁড়ান অধিনায়ক রিচি বেরিংটন। ২০ বলে ৩৩ করে আউট হন জোন্স। একসময় স্কটল্যান্ডের রান ছিল ১১৩/৩। টম ব্রাস (১৮ বলে ২৮) আউট হতেই ধস স্কটল্যান্ড শিবিরে। শেষ পর্যন্ত ১৯.৪ ওভারে ১৫২ রানে গুটিয়ে যায়। অধিনায়ক বেরিংটন ৩২ বলে সর্বোচ্চ ৪৯ রান করেন। ইংল্যান্ডের হয়ে আদিল রশিদ ৩৬ রানে ৩ উইকেট নেন। ২৪ রানে ২ উইকেট নেন জোফ্রা আর্চার।
ব্যাট করতে নেমে ইংল্যান্ডও শুরুতে ধাক্কা খায়। ২ ওভারের মধ্যে ১৩ রানে ফিরে যান ফিল সল্ট (২) এবং জস বাটলার (৩)। জ্যাকব বেথেল ও টম ব্যান্টন জুটি প্রাথমিক বিপর্যয় সামলে দলকে এগিয়ে নিয়ে যান। দশম ওভারে দলীয় ৭০ রানের মাথায় আউট হন বেথেল (২৮ বলে ৩২)। পরের ওভারেই ফিরে যান হ্যারি ব্রুক (৪)। পরপর ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ইংল্যান্ড। সাম কারেনকে সঙ্গে করে দলকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন টম ব্যান্টন। ২০ বলে ২৮ রান করে আউট হন কারেন। এরপর দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন ব্যান্টন। ১৮.২ বলে ১৫৫/৫ তুলে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ইংল্যান্ড। ৪১ বলে ৬৩ রান করে অপরাজিত থাকেন টম ব্যান্টন।
দিনের অন্যম্যাচে, আয়ারল্যান্ড ৯৬ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়েছে ওমানকে। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৩৫ রান তোলে আয়ারল্যান্ড। ৫১ বলে ৯৪ রানের বিধ্বংসী ইনিংস খেলে অপরাজিত থাকেন অধিনায়ক লরকান টাকের। ৩০ বলে ৫৬ রান করেন গ্যারেথ ডিলেনি। শেষদিকে ঝড় তুলে ৫টি ছক্কার সাহায্যে ৯ বলে ৩৫ রান করে অপরাজিত থাকেন জর্জ ডকরেল। টি২০ বিশ্বকাপে এটাই দ্বিতীয় সর্বোচ্চ রান। সর্বোচ্চ রানের রেকর্ড রয়েছে শ্রীলঙ্কার। ২০০৭ বিশ্বকাপে কেনিয়ার বিরুদ্ধে তুলেছিল ২৬০/৬।
জবাবে ব্যাট করতে নেমে ১৮ ওভারে ১৩৯ রানে গুটিয়ে যায় ওমানের ইনিংস। ওপেনার আমির কলিম ২৯ বলে সর্বোচ্চ ৫০ রান করেন। হামাদ মির্জা ৩৭ বলে করেন ৪৬। দুরন্ত বোলিং করে মাত্র ১৬ রানে ৬ উইকেট নেন জোশুয়া লিটল। ২টি করে উইকেট নেন ম্যাথু হামফ্রেস ও ব্যারি ম্যাকার্থি।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.