ট্রেন্ডিং

Bangladesh vs Sri Lanka Series 2025

পাথুম নিসাঙ্কার দুরন্ত সেঞ্চুরি, বাংলাদেশের বড় রানের জবাব দিচ্ছে শ্রীলঙ্কা

দুরন্ত ব্যাটিং পাথুম নিসাঙ্কার। বাংলাদেশের বড় রানের যোগ্য জবাব দিচ্ছে শ্রীলঙ্কা। বাংলাদেশের ৪৯৫ রানের জবাবে তৃতীয় দিনের শেষে ৪ উইকেট হারিয়েছে তুলেছে ৩৬৮। ১৮৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন পাথুম নিসাঙ্কা।

দুরন্ত ব্যাটিং পাথুম নিসাঙ্কার।

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: জুন ১৯, ২০২৫
Share on:

দুরন্ত ব্যাটিং পাথুম নিসাঙ্কার। বাংলাদেশের বড় রানের যোগ্য জবাব দিচ্ছে শ্রীলঙ্কা। বাংলাদেশের ৪৯৫ রানের জবাবে তৃতীয় দিনের শেষে ৪ উইকেট হারিয়েছে তুলেছে ৩৬৮। ১৮৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন পাথুম নিসাঙ্কা। 

আগের দিনের ৯ উইকেটে ৪৮৪ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেছিল বাংলাদেশ। এদিন আর মাত্র ১১ রান যোগ করে বাংলাদেশের প্রথম ইনিংস শেষ হয়। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করেন মুশফিকুর রহিম। তিনি করেন ১৬৩। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত করেন ১৪৮। উইকেটকিপার লিটন দাস করেন ৯০। বাকিরা কেউ রান পাননি। শ্রীলঙ্কার হয়ে আসিতা ফার্নান্ডো ৮৬ রানে ৪ উইকেট নেন। প্রিয়নাথ রত্নায়েকে ও থারিন্ডু রত্নায়েকে ৩টি করে উইকেট নেন।


বাংলাদেশের বড় রানের জবাবে ব্যাট করতে নেমে ৪৭ রানে প্রথম উইকেট হারায় শ্রীলঙ্কা। তাইজুল ইসলামের বলে আউট হন অভিষেকারী ওপেনার লাহিরু উদারা (‌২৯)‌। শ্রীলঙ্কা প্রথম উইকেট হারায় ৪৭ রানে। অভিষিক্ত লঙ্কান ওপেনার লাহিরু উদারাকে ফিরতি ক্যাচ নিয়ে ফেরান তাইজুল ইসলাম। এরপর দীনেশ চান্ডিমালকে (৫৪) সঙ্গে নিয়ে দ্বিতীয় উইকেটের জুটিতে ১৫৭ রান যোগ করেন অন্য ওপেনার পাথুম নিসাঙ্কা। নইম হাসানের বলে আউট হন চান্ডিমাল। জীবনের শেষ টেস্ট খেলতে নামা অ্যাঞ্জেলো ম্যাথুজকে নিয়ে ৮৯ রান যোগ করেন নিসাঙ্কা।

নিসাঙ্কা ও ম্যাথুজের জুটি ভাঙেন অনিয়মিত স্পিনার মোমিনুল হক। তাঁর হঠাৎ লাফিয়ে ওঠা বলে উইকেটের পেছনে লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ম্যাথুজ (৩৯)। এরপরই ডাবল সেঞ্চুরির দিকে এগিয়ে যাওয়া নিসাঙ্কাকে তুলে নিয়ে শ্রীলঙ্কাকে বড় ধাক্কা দেন হাসান মাহমুদ। জীবনের সর্বোচ্চ ১৮৭ রান করে মাহমুদের বলে বোল্ড হন নিসাঙ্কা। দিনের শেষে কামিন্দু মেন্ডিস ৩৭ ও ধনঞ্জয় ডি সিলভা ১৭ রান করে ক্রিজে রয়েছেন। এখনও ১২৭ রানে পিছিয়ে রয়েছে শ্রীলঙ্কা।‌

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora