ট্রেন্ডিং

India vs Australia 4th Test, Day 3

আবার মান বাঁচাল লোয়ার অর্ডার, নীতীশ–ওয়াশিংটনের সুন্দর লড়াইয়ে ফলোঅন এড়াল ভারত

আগের টেস্টে ব্রিসবেনে আগের টেস্টে দুই টেলএন্ডার যশপ্রীত বুমরা ও আকাশদীপের হাত ধরে ফলোঅন বাঁচিয়েছিল ভারত। মেলবোর্নে দায়িত্ব কাঁধে তুলে নিলেন নীতীশ রেড্ডি ও ওয়াশিংটন সুন্দর। এই দুই অলরাউন্ডারের দুরন্ত লড়াইয়ে ফলোঅন বাঁচাল ভারত। তৃতীয় দিন দ্বিতীয় সেশনে বৃষ্টির জন্য খেলা বন্ধ হওয়ার সময় ভারতের রান ৭ উইকেটে ৩২৬।

নীতীশের লড়াইয়ে ফলোঅন এড়াল ভারত

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২৮, ২০২৪
Share on:

বিশেষজ্ঞ ব্যাটাররা যেখানে একের পর এক ব্যর্থ, দাপট দেখিয়ে যাচ্ছেন লোয়ার অর্ডার ব্যাটাররা। কখনও আবার দায়িত্ব তুলে নিচ্ছেন টেলএন্ডাররা। আগের টেস্টে ব্রিসবেনে আগের টেস্টে দুই টেলএন্ডার যশপ্রীত বুমরা ও আকাশদীপের হাত ধরে ফলোঅন বাঁচিয়েছিল ভারত। মেলবোর্নে দায়িত্ব কাঁধে তুলে নিলেন নীতীশ রেড্ডি ও ওয়াশিংটন সুন্দর। এই দুই অলরাউন্ডারের দুরন্ত লড়াইয়ে ফলোঅন বাঁচাল ভারত। তৃতীয় দিন দ্বিতীয় সেশনে বৃষ্টির জন্য খেলা বন্ধ হওয়ার সময় ভারতের রান ৭ উইকেটে ৩২৬। 

আগের দিনের ৫ উইকেটে ১৬৪ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল ভারত। দলীয় ১৯১ রানের মাথায় আউট হন ঋষভ পন্থ। ৩৭ বলে তিনি করেন ২৮। স্কট বোল্যান্ডের শিকার ঋষভ। এরপর নাথান লায়নের স্পিনে পরাস্ত হয়ে সাজঘরে ফেরেন রবীন্দ্র জাদেজা। ৫১ বলে তিনি করেন ১৭। জাদেজা যখন আউট হন, ভারতের রান ২২১/‌৭। সামনে ফলোঅনের ভ্রূকূটি। ফলোঅন বাঁচানোর জন্য তখনও ভারতের দরকার ছিল ৫৩ রান। 


আরও পড়ুনঃ অভিষেক টেস্টেই নজির, ৯ নম্বরে ব্যাট করতে নেমে সর্বোচ্চ রানের রেকর্ড করবিন বশের


সেখান থেকেই লড়াই শুরু করেন নীতীশ কুমার রেড্ডি ও ওয়াশিংটন সুন্দর। বারবার বোলিং পরিবর্তন করেও এই দুই ব্যাটারকে টলাতে পারেননি অসি অধিনায়ক প্যাট কামিন্স। ৯৭ ওভার খেলা হওয়ার পর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি নামে। মাঠের আলোও কমে যায়। দুই আম্পায়ার আগেভাগেই চা–বিরতির সিদ্ধান্ত নেন। সেই সময় ভারতের রান ছিল ৩২৬/‌৭। নীতীশ ও ওয়াশিংটনের অসমাপ্ত জুটিতে ১০৫ রান উঠেছে। ১১৯ বলে ৮৫ রান করে ক্রিজে রয়েছেন নীতীশ। অন্যদিকে, ১১৫ বলে ৪০ রান করে ক্রিজে রয়েছেন ওয়াশিংটন। ৮৬ রানে ৩ উইকেট নিয়েছেন স্কট বোল্যান্ড।


আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora