ট্রেন্ডিং

Pakistan vs Bagladesh Test

‌বাংলাদেশের জন্য ফাঁদ পেতে নিজেরাই ধরা পড়ল পাকিস্তান, শরিফুলদের দাপটে বেসামাল বাবর আজমরা

পরিকল্পনা ছিল রাওয়ালপিন্ডির গতিসম্পন্ন ঘাসের উইকেটে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে জোরে বোলিং দিয়ে বাজিমাত করবে। নিজেদের ফাঁদা পাতে নিজেরাই ধরা পড়ল পাকিস্তান। প্রথম টেস্টে বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনে বেকায়দায় শান মাসুদরা। দিনের শেষে সংগ্রহ ৪ উইকেটে ১৫৮ রান।

পরিবেশের সুবিধা কাজে লাগান বাংলাদেশের বোলাররা

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২১, ২০২৪
Share on:

বাংলাদেশের জন্য ঘাসের পিচ বানিয়ে ফাঁদ পেতেছিল পাকিস্তান। পরিকল্পনা ছিল রাওয়ালপিন্ডির গতিসম্পন্ন ঘাসের উইকেটে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে জোরে বোলিং দিয়ে বাজিমাত করবে। নিজেদের ফাঁদা পাতে নিজেরাই ধরা পড়ল পাকিস্তান। প্রথম টেস্টে বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনে বেকায়দায় শান মাসুদরা। দিনের শেষে সংগ্রহ ৪ উইকেটে ১৫৮ রান। 

বৃষ্টির জন্য মাঠ ভেজা থাকায় রাওয়ালপিন্ডিতে এদিন নির্ধারিত সময়ের অনেক পরে খেলা শুরু হয়। টস জিতে পাকিস্তানকে ব্যাট করতে পাঠান বাংলাদেশ অধিনায়ক নাজমুল হাসান শান্ত। একেই ঘাসের উইকেট, তার ওপর স্যাঁতসেঁতে পরিবেশ। জোরে বোলিংয়ের একেবারে আদর্শ। পরিবেশের সুবিধা শুরুতেই দারুণভাবে কাজে লাগান বাংলাদেশের জোরে বোলাররা। ৯ ওভারের মধ্যেই টপ অর্ডারের সেরা তিন ব্যাটারকে তুলে নিয়ে পাকিস্তানের ব্যাটিংয়ের মেরুদণ্ড ভেঙে দেন শরিফুল ইসলাম ও হাসান মাহমুদ। 


আরও পড়ুনঃ ইন্টারকন্টিনেন্টাল কাপের জন্য ভারতের প্রাথমিক দল ঘোষণা, জায়গা হল না অভিজ্ঞ ডিফেন্ডারের


আরও পড়ুনঃ আর প্রতিদ্বন্দ্বিতা করবেন না বার্কলে, আইসিসি–র চেয়ারম্যানের পদে বসতে চলেছেন জয় শাহ


চতুর্থ ওভারেই প্রথম ধাক্কা খায় পাকিস্তান। ওপেনার আবদুল্লা শফিককে (‌২)‌ তুলে নেন হাসান মাহমুদ। এরপর শরিফুলের জোড়া ধাক্কায় বেসামাল হয়ে পড়ে পাকিস্তান। এক ওভারের ব্যবধানে অধিনায়ক শান মাসুদ (‌৬)‌ ও প্রাক্তন অধিনায়ক বাবর আজমকে (‌০)‌ তুলে নেন শরিফুল। দুই ব্যাটারই শরিফুলের সুইংয়ে পরাস্ত হয়ে উইকেটের পেছনে লিটন দাসের হাতে ক্যাচ দেন। 

১৬ রানে ৩ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে পাকিস্তান। এরপর দলকে টেনে তোলেন সাইম আয়ুব ও সৌদ শাকিল। দুজনের জুটিতে ওঠে ৯৮ রান। সাইম আয়ুবকে তুলে নিয়ে জুটি ভাঙেন হাসান মাহমুদ। ৫৬ রান করে আউট হন সাইম। দিনের শেষবেলায় দলকে এগিয়ে নিয়ে যান সৌদ শাকিল ও মহম্মদ রিজওয়ান। প্রাথমিক বিপর্যয় কাটিয়ে দিনের শেষে পাকিস্তান ৪ উইকেট হারিয়ে ১৫৮ রান তুলেছে। সৌদ শাকিল ৫৭ ও মহম্মদ রিজওয়ান ২৪ রান করে ক্রিজে রয়েছেন। বাংলাদেশের হয়ে শরিফুল ইসলাম ৩০ রানে ও হাসান মাহমুদ ৩৩ রানে ২টি করে উইকেট পেয়েছেন।   

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora