শুরুতে বেকায়দায় পড়েও শাকিল–রিজওয়ানের সেঞ্চুরিতে বাংলাদেশের বিরুদ্ধে ঘুরে দাঁড়াল পাকিস্তান
সৌদ শাকিল ও মহম্মদ রিজওয়ানের হাত ধরে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে দারুণভাবে ঘুরে দাঁড়াল পাকিস্তান। শুরুর ধাক্কা সামলে ৬ উইকেটে ৪৪৮ রান তুলে প্রথম ইনিংসের সমাপ্তি ঘোষণা করে। দুরন্ত সেঞ্চুরি সৌদ শাকিল ও মহম্মদ রিজওয়ানের।
দুরন্ত সেঞ্চুরি সৌদ শাকিল ও মহম্মদ রিজওয়ানের।
স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক
শেষ আপডেট: আগস্ট ২২, ২০২৪
Share on:
শুরুতে পাকিস্তানকে বেকায়দায় ফেলে দিয়েও সুবিধা নিতে পারল না বাংলাদেশ। সৌদ শাকিল ও মহম্মদ রিজওয়ানের হাত ধরে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে দারুণভাবে ঘুরে দাঁড়াল পাকিস্তান। শুরুর ধাক্কা সামলে ৬ উইকেটে ৪৪৮ রান তুলে প্রথম ইনিংসের সমাপ্তি ঘোষণা করে। দুরন্ত সেঞ্চুরি সৌদ শাকিল ও মহম্মদ রিজওয়ানের।
বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনে শরিফুল ইসলাম ও হাসান মাহমুদের দাপটে ১৬ রানে ৩ উইকেট হারিয়েছিল পাকিস্তান। এরপর সাইম আয়ুবের সঙ্গে ৯৮ রানের জুটি গড়ে প্রাথমিক বিপর্যয় সামাল দেন শাকিল। সাইম আয়ুব ফিরে যাওয়ার পর রিজওয়ানের সঙ্গে জুটি বেঁধে প্রথম দিন সামাল দেন সৌদ শাকিল। ৪ উইকেটে ১৫৮ রান তুলে প্রথম দিন শেষ করেছিল পাকিস্তান। দ্বিতীয় দিন প্রথম সেশনে বাংলাদেশ বোলারদের কোনও সুযোগই দেননি শাকিল ও রিজওয়ান। কোনও উইকেট না হারিয়ে তোলে ৯৮। দ্বিতীয় সেশনেও দাপট অব্যাহত ছিল এই দুই পাক ব্যাটারের। অবশেষে ৩৫৪ রানের মাথায় পঞ্চম উইকেট হারায় পাকিস্তান। ২৬১ বলে ১৪১ রান করে মেহেদি হাসানের বলে স্টাম্পড হন শাকিল। এটা টেস্টে তাঁর তৃতীয় সেঞ্চুরি। পঞ্চম উইকেটের জুটিতে রিজওয়ানের সঙ্গে তোলেন ২৪০।
শাকিল আউট হলেও দলকে এগিয়ে নিয়ে যান মহম্মদ রিজওয়ান। তিনিও সেঞ্চুরি পূর্ণ করেন। এরপর ১৯ রান করে আউট হন আগা সলমান। শাহিন শাহ আফ্রিদিকে নিয়ে ৫০ রানের জুটি গড়েন রিজওয়ান। ৪৪৮ রানের মাথায় ইনিংস সমাপ্তি ঘোষণা করেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। ২৩৯ বলে ১৭১ রান করে অপরাজিত থাকেন রিজওয়ান। শাহিন আফ্রিদি অপরাজিত থাকেন ২৪ বলে ২৯ রান করে। বাংলাদেশের দুই জোরে বোলার শরিফুল ইসলাম (২/৭৭) ও হাসান মাহমুদ (২/৭০) এদিন কোনও উইকেট পাননি। ১টি করে উইকেট নেন মেহেদি হাসান ও সাকিব।
শান মাসুদের লক্ষ্য ছিল দিনের শেষ বেলায় বাংলাদেশের কয়েকটা উইকেট তুলে নেওয়া। কিন্তু সেই লক্ষ্য পূরণ হয়নি। দিনের শেষে বাংলাদেশ ১২ ওভারে কোনও উইকেট না হারিয়ে ২৭ রান তুলেছে। সাদমান ইসলাম ১২ ও জাকির হাসান ১১ রান করে ক্রিজে রয়েছেন।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.