ট্রেন্ডিং

Pakistan vs Zimbabwe T20 Series

‌দুই স্পিনারের দুরন্ত বোলিংয়ে জিম্বাবোয়ের বিরুদ্ধে টি২০ সিরিজে দাপুটে জয় পাকিস্তানের

একদিনের সিরিজ জয়ের পর জিম্বাবোয়ের বিরুদ্ধে টি২০ সিরিজেও দারুণ শুরু করল পাকিস্তান। প্রথম ম্যাচেই জিতল ৫৭ রানে। দুরন্ত বোলিং করে পাকিস্তানের জয়ের ভিত গড়ে দেন দুই স্পিনার আবরার আহমেদ ও সুফিয়ান মুকিম।

টি২০ সিরিজের প্রথম ম্যাচেই দাপুটে জয় পাকিস্তানের।

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ০২, ২০২৪
Share on:

একদিনের সিরিজ জয়ের পর জিম্বাবোয়ের বিরুদ্ধে টি২০ সিরিজেও দারুণ শুরু করল পাকিস্তান। প্রথম ম্যাচেই জিতল ৫৭ রানে। দুরন্ত বোলিং করে পাকিস্তানের জয়ের ভিত গড়ে দেন দুই স্পিনার আবরার আহমেদ ও সুফিয়ান মুকিম।

অধিনায়ক মহম্মদ রিজওয়ান, বাবর আজম, শাহিন শাহ আফ্রিদির মতো সিনিয়র ক্রিকেটারদের জিম্ববোয়ের বিরুদ্ধে টি২০ সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে। দলকে নেতৃত্ব দেন আগা সলমান। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান। তৃতীয় ওভারেই ধাক্কা খায়। ওমের ইউসুফকে (‌১৩ বলে ১৬)‌ তুলে নেন এনগাভারা। এরপর দলকে এগিয়ে নিয়ে যান সাইম আয়ুব ও উসমান খান। ৫৭ রানের মাথায় আউট হন সাইম আয়ুব (‌১৮ বলে ২৪)‌। ৯১ রানের মাথায় ফেরেন উসমান খান (‌৩০ বলে ৩৯)‌। শেষ পর্যন্ত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬৫ রান তোলে পাকিস্তান। অধিনায়ক আগা সলমান ১৩ রান করে আউট হন। তৈয়ব তাহির ২৯ বলে ৩৯ ও ইরফান খান ১৫ বলে ২৭ রান করে অপরাজিত থাকেন।


আরও পড়ুনঃ অভিষেক ও করণ লালের ঝোড়ো ব্যাটিংয়ে সৈয়দ মুস্তাকে আবার জয়ের সরণিতে বাংলা


আরও পড়ুনঃ দীর্ঘদিনের খরা কাটিয়ে অবশেষে খেতাব জয় সিন্ধুর, সৈয়দ মোদিতে প্রথমবার চ্যাম্পিয়ন লক্ষ্য সেন


জয়ের জন্য ১৬৬ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে তৃতীয় ওভারেই ধাক্কা খায় জিম্বাবোয়ে। ৩ বলের ব্যবধানে ব্র্যায়ান বেনেট ও ডিয়ন মেয়ার্সকে তুলে নেন আবরার আহমেদ। ১৮ রানে ২ উইকেট হারানোর পর ঘুরে দাঁড়ায় জিম্বাবোয়ে। দলকে এগিয়ে নিয়ে যান তাদিয়ানেওয়াশে মারুমানি ও সিকান্দার রাজা। দলীয় ৭৭ রানের মাথায় রান আউট হন মারুমানি (‌২০ বলে ৩৩)‌। এরপরই ধস নামে জিম্বাবোয়ে ইনিংসে। শেষ পর্যন্ত ১৫.‌৩ ওভারে ১০৮ রানে গুটিয়ে যায়। সর্বোচ্চ রান সিকান্দার রাজার ২৮ বলে ৩৯। পাকিস্তানের হয়এ সুফিয়ান মুকিম ২০ রানে ৩টি ও আবরার আহমেদ ২৮ রানে ৩টি উইকেট নেন। হ্যারিস রউফ ১৭ রানে নেন ২ উইকেট। 

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora