ট্রেন্ডিং

Pakistan vs England Test Series

ইংল্যান্ডের বিরুদ্ধে পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন, ৩ বছর পর ঘরের মাঠে সিরিজ জয় পাকিস্তানের

প্রথম টেস্টে ইনিংস ও ৪৭ রানে বিধ্বস্ত হওয়ার পরেও দুর্দান্ত প্রত্যাবর্তন। মুলতানেই দ্বিতীয় টেস্টে ১৫২ রানে জিতে সিরিজে সমতা ফিরিয়েছিল পাকিস্তান। রাওয়ালপিন্ডিতে তৃতীয় টেস্টে জয় ৯ উইকেটে। ইংল্যান্ডকে ২–১ ব্যবধানে হারিয়ে তিন টেস্টের সিরিজ জিতে নিল পাকিস্তান।

পিছিয়ে পড়েও ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জয় পাকিস্তানের।

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২৬, ২০২৪
Share on:

প্রথম টেস্টে ইনিংস ও ৪৭ রানে বিধ্বস্ত হওয়ার পরেও দুর্দান্ত প্রত্যাবর্তন। মুলতানেই দ্বিতীয় টেস্টে ১৫২ রানে জিতে সিরিজে সমতা ফিরিয়েছিল পাকিস্তান। রাওয়ালপিন্ডিতে তৃতীয় টেস্টে জয় ৯ উইকেটে। ইংল্যান্ডকে ২–১ ব্যবধানে হারিয়ে তিন টেস্টের সিরিজ জিতে নিল পাকিস্তান। দলকে সিরিজ জেতানোর দুই কারিগর নোমান আলি ও সাজিদ খান। শেষ দুই টেস্টে ইংল্যান্ডের ৪০ উইকেটের মধ্যে ৩৯টিই তুলে নিয়েছেন এই দুই স্পিনার। বাকি উইকেটটাও পেয়েছেন অন্য এক স্পিনার জাহিদ মেহমুদ।

দুই স্পিনার সাজিদ খান ও নোমান আলির দাপটে রাওয়ালপিন্ডিতে প্রথম ইনিংসে ২৬৭ রানে গুটিয়ে গিয়েছিল ইংল্যান্ড। ১২৮ রানে ৬ উইকেট নিয়েছিলেন সাজিদ খান। ৮৮ রানে ৩ উইকেট নেন নোমান আলি। জবাবে পাকিস্তান তোলে ৩৪৪। সৌদ শাকিল করেন ১৩৪। ৭৭ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নেমে তৃতীয় দিনের শেষে ইংল্যান্ড তুলেছিল ৩ উইকেটে ২৪। আউট হয়েছিলেন জ্যাক ক্রলি (‌২)‌, বেন ডাকেট (‌১২)‌ ও অলি পোপ (‌১)‌। 


আরও পড়ুনঃ অস্ট্রেলিয়া সফরে দলে নেই সামি, বাংলা থেকে সুযোগ পেলেন আকাশ দীপ ও অভিমন্যু ঈশ্বরণ, রিজার্ভে মুকেশ


আরও পড়ুনঃ আফগানিস্তানের কাছে হার!‌ এমার্জিং এশিয়া কাপ টি২০ সেমিফাইনাল থেকেই বিদায় ভারতীয় ‘‌এ’‌ দলের


চতুর্থ দিন ইংল্যান্ড কতটা এগিয়ে যেতে পারে, সেটাই ছিল দেখার। পাকিস্তানেক দুই স্পিনার নোমান আলি ও সাজিদ খানের ঘূর্ণির সামনে দিশা খুঁজে পাননি ইংল্যান্ড ব্যাটাররা। হ্যারি ব্রুক ও জো রুট কিছুটা প্রতিরোধ গড়ে তুলেছিলেন। ব্রুককে (‌২৬)‌ তুলে নিয়ে জুটি ভাঙেন নোমান আলি। এরপরই তাসের ঘরের মতো ভেঙে পড়ে ইংল্যান্ডের ইনিংস। ৩৭.‌২ ওভারে ১১২ রানে গুটিয়ে যায়। সর্বোচ্চ ৩৩ রান করেন জো রুট। ৪২ রানে ৬ উইকেট নেন নোমান আলি। ৬৯ রানে ৪ উইকেট সাজিদ খানের। ম্যাচে ১০ উইকেট তাঁর। ৯ উইকেট নোমান আলির।

জয়ের জন্য পাকিস্তানের সামনে লক্ষ্য দাঁড়ায় ৩৫ রান। সাইম আয়ুবের (‌৮)‌ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান। ৩ বছর পর ঘরের মাঠে টেস্ট সিরিজ জিতল পাকিস্তান। ২০২১ সালে শেষবার হারিয়েছিল দক্ষিণ আফ্রিকাকে। ম্যাচের সেরা হয়েছেন সৌদ শাকিল। সিরিজের সেরা সাজিদ খান।‌

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora