ট্রেন্ডিং

IPL 2025

লখনউ সুপার জায়ন্টসকে ৮ উইকেটে উড়িয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিল পাঞ্জাব কিংস

টানা দুটি জয় তুলে নিল পাঞ্জাব কিংস। মঙ্গলবার লখনউ সুপার জায়ান্টসকে উড়িয়ে দিল ৮ উইকেটে। সামনে থেকে দলকে দুর্দান্ত নেতৃত্ব দিলেন শ্রেয়স আয়ার।

ঝড় তুলে পাঞ্জাব কিংসকে জেতালেন প্রভসিমরন সিং।

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ০২, ২০২৫
Share on:

আইপিএলে কোনও বছরই তেমন নিজেদের মেলে ধরতে পারে না পাঞ্জাব কিংস। এবছর যেন নিজেদের ভাগ্য বদল করতে বদ্ধপরিকর। দুর্দান্ত পরিকল্পনা করেই নিলামের আসরে নেমেছিল। তার ফলও পাচ্ছে। এবছর টানা দুটি জয় তুলে নিল পাঞ্জাব কিংস। মঙ্গলবার লখনউ সুপার জায়ান্টসকে উড়িয়ে দিল ৮ উইকেটে। সামনে থেকে দলকে দুর্দান্ত নেতৃত্ব দিলেন শ্রেয়স আয়ার। 

টস জিতে লখনউ সুপার জায়ান্টসকে প্রথমে ব্যাট করতে পাঠান পাঞ্জাব কিংস অধিনায়ক শ্রেয়স আয়ার। ইনিংসের চতুর্থ বলে মিচেল মার্শের (‌০)‌ উইকেট হারালেও পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন তিন নম্বরে নামা নিকোলাস পুরান (‌৩০ বলে ৪৪)‌। অন্য ওপেনার এইডেন মার্করাম শুরুতে ঝড় তুলে ১৮ বলে ২৮ রান করে আউট হন। আয়ুষ বাদোনি ১টি চার ও ৩টি ছয়ের সাহায্যে ৩৩ বলে ৪১ রান করেন। ১২ বলে ২৭ রান করেন সাতে নামা আবদুল সামাদ। ডেভিড মিলার ১৮ বলে করেন ১৯। অধিনায়ক ঋষভ পন্থ আবার ব্যর্থ। ৫ বল তাঁর অবদান মাত্র ২। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭১ রান তোলে লখনউ সুপার জায়ান্টস। অর্শদীপ সিং ৪ ওভারে ৪৩ রানে ৩ উইকেট নেন।


জবাবে ব্যাট করতে নেমে ২৬ রানের মাথায় প্রথম ইউকেট হারায় পাঞ্জাব কিংস। ৯ বলে ৮ রান করে দিগ্বেশ রাঠির বলে আউট হন প্রিয়াংশ আর্য। দিল্লির সতীর্থকে আউট করে তাঁর কাছে গিয়ে নোটবুক সেলিব্রেশনে মাতেন দিগ্বেশ। এই আচরণের জন্য দ্বিগ্বেশকে শাস্তির কবলে পড়তে হয়েছে। তাঁর ম্যাচ ফি–র ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। সঙ্গে ১টি ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে।  

প্রিয়াংশ আর্য আউট হওয়ার পর ঝড় তোলেন প্রভসিমরন সিং ও শ্রেয়স আয়ার। ২৩ বলে অর্ধশতরান পূর্ণ করেন প্রভসিমরন। রাঠির বল গ্যালারিতে পাঠাতে গিয়ে বাউন্ডারি লাইনের কাছে ক্যাচ দেন। বাদোনি লাফিয়ে ছক্কা বাঁচান। তিনি ক্যাচ নিতে পারবেন না বুঝে বল মাঠের ভিতর পাঠান। সেই বল তালুবন্দি করেন রবি বিষ্ণোই।  ৯টি চার ও ৩টি ছয়ের সাহায্যে ৩৪ বলে ৬৯ রান করে আউট হন প্রভসিমরন। ১০.১ ওভারে ১১০ রানের মাথায় দ্বিতীয় উইকেট হারায় পাঞ্জাব কিংস। এরপর দলকে জয় এনে দেন শ্রেয়স আয়ার (‌৩০ বলে অপরাজিত ৫২)‌ ও নেহাল ওয়াধেরা (‌২৫ বলে অপরাজিত ৪৩)‌। ১৬.‌২ ওভারে ২ উইকেট হারিয়ে জয়েল লক্ষ্যে পৌঁছে যায় পাঞ্জাব। ৪ ওভারে ৩০ রান দিয়ে ২ নেন দিগ্বেশ রাঠি। 

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora