ট্রেন্ডিং

IPL 2025

মুম্বই ইন্ডিয়ান্সকে ৭ উইকেটে উড়িয়ে শীর্ষে পৌঁছে গেল পাঞ্জাব কিংস, প্রথম দুই নিশ্চিত

লিগ পর্বের শেষ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে ৭ উইকেটে উড়িয়ে প্রথম দুইয়ে থাকা নিশ্চিত করল পাঞ্জাব কিংস। ১৪ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে গুজরাট টাইটান্সকে টপকে শীর্ষেও পৌঁছে গেল। ১৪ ম্যাচে ১৮ পয়েন্ট গুজরাটের। অন্যদিকে, ১৪ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে শেষ করল মুম্বই।

ব্যাটে ঝড় জশ ইংলিসের। সহজ জয় পাঞ্জাব কিংসের।

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: মে ২৭, ২০২৫
Share on:

কোন চারটি দল প্লেঅফ খেলবে, আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। দেখার ছিল প্রথম দুইয়ে কোন দুটি দল শেষ করে। লিগ পর্বের শেষ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে ৭ উইকেটে উড়িয়ে প্রথম দুইয়ে থাকা নিশ্চিত করল পাঞ্জাব কিংস। ১৪ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে গুজরাট টাইটান্সকে টপকে শীর্ষেও পৌঁছে গেল। ১৪ ম্যাচে ১৮ পয়েন্ট গুজরাটের। অন্যদিকে, ১৪ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে শেষ করল মুম্বই। আজ লখনউ সুপার জায়ান্টস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচের ওপর নির্ভর করছে শীর্ষে কারা থাকবে। লখনউকে হারালেই শীর্ষে পৌঁছে যাবে বেঙ্গালুরু।

জয়পুরের সোয়াই মানসিং স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে মুম্বই। রায়ান রিকেলটনের দাপটে ওপেনিং জুটিতে ৫ ওভারে ৪৫ রানে পৌঁছে যায়। রিকেলটনকে (‌২০ বলে ২৭)‌ তুলে নিয়ে মুম্বই শিবিরে প্রথম আঘাত হানেন মার্কো জানসেন। রোহিত অবশ্য এদিন খুব বেশি আক্রমণাত্মক হতে পারেননি। ‌২১ বলে ২৪ রান করে আউট হন। তিলক ভার্মা (‌৪ বলে ১), উইল জ্যাকস (‌৮ বলে ১৭)‌ ব্যর্থ। জানসেনের বলে হার্দিক (‌১৫ বলে ২৬)‌ আউট হওয়ার পর মুম্বইকে ভাল জায়গায় পৌঁছে দেন সূর্যকুমার (‌৩৯ বলে ৫৭)‌। মারেন ৬টি চার, ২টি ছয়। 


জয়ের জন্য ১৮৫ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে ৩৪ রানের মাথায় প্রথম উইকেট হারায় পাঞ্জাব কিংস। পঞ্চম ওভারে প্রভসিমরন সিংকে (‌১৬ বলে ১৩) তুলে নেন যশপ্রীত বুমরা। এরপর দলকে এগিয়ে নিয়ে যান প্রিয়াংশ আর্য ও জশ ইংলিস। দুজনের জুটিতে ওঠে ১০৯ রান। দুর্দান্ত ব্যাটিং করেন প্রিয়াংশ (‌৩৫ বলে ৬২)‌। তবে তাঁকে ছাপিয়ে গেলেন ইংলিস। ৪২ বলে ৭৩ রান করে আউট হওয়ার আগে দলকে জয়ের কাছাকাছি পৌঁছে দেন তিনি। পরে বাকি দায়িত্ব পালন করেন অধিনায়ক শ্রেয়স আয়ার (‌১৬ বলে অপরাজিত ২৬)‌। ১৮.‌৩ ওভারে ১৮৭.‌৩ তুলে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় পাঞ্জাব।

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora