রাহুল–জাদেজার দুরন্ত লড়াই, বুমরা–আকাশদীপের হাত ধরে ফলোঅনের লজ্জা এড়াল ভারত
একের পর এক ব্যাটার সাজঘরে। শেষ ভরসা রবীন্দ্র জাদেজাও আউট। সামনে ফলোঅনের ভ্রূকূটি। ম্যাচ হাতে মরণপন লড়াই যশপ্রীত বুমরা ও আকাশদীপের। এই দুই টেলএন্ডারের ব্যাটে ভর করেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্রিসবেনে ফলোঅনের লজ্জা এড়াল ভারত।
দুরন্ত ব্যাটিং জাদেজার। অভিনন্দন নীতীশের।
স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক
শেষ আপডেট: ডিসেম্বর ১৭, ২০২৪
Share on:
একের পর এক ব্যাটার সাজঘরে। শেষ ভরসা রবীন্দ্র জাদেজাও আউট। সামনে ফলোঅনের ভ্রূকূটি। ম্যাচ হাতে মরণপন লড়াই যশপ্রীত বুমরা ও আকাশদীপের। এই দুই টেলএন্ডারের ব্যাটে ভর করেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্রিসবেনে ফলোঅনের লজ্জা এড়াল ভারত। অস্ট্রেলিয়ার ৪৪৫ রানের জবাবে চতুর্থ দিনের শেষে ভারতের প্রথম ইনিংসে রান ৯ উইকেটে ২৫২। এদিনও বারবার খেলায় ব্যাঘাত ঘটাল বৃষ্টি। ব্রিসবেনে বৃষ্টির হাত ধরেই মান বাঁচাতে পারে ভারত।
আগের দিনের ৪ উইকেটে ৫১ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে ভারত। লোকশ রাহুল ৩৩ ও রোহিত শর্মা কোনও রান না করে ক্রিজে ছিলেন। ফলোঅন এড়ানোর জন্য এই দুই ব্যাটারের দিকে তাকিয়ে ছিল টিম ম্যানেজমেন্ট। দিনের সপ্তম ওভারে রোহিত শর্মাকে (১০) তুলে নেন প্যাট কামিন্স। কোহলির মতো রোহিতেরো ব্যাটে রান নেই। রোহিত ফিরে যাওয়ার পর ভারতকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন লোকেশ রাহুল ও রবীন্দ্র জাদেজা। রাহুলকে তুলে নিয়ে চাপ আরও বাড়িয়ে দেন নাথান লায়ন। ১৩৯ বলে ৮৪ রান করে আউট হন রাহুল।
রাহুল ফিরে যাওয়ার পর টেলএন্ডারদের নিয়ে লড়াই শুরু করেন রবীন্দ্র জাদেজা। নীতিশ কুমার রেড্ডি কিছুটা সঙ্গ দেন। দয়ীয় ১৯৪ রানের মাথায় আউট হন নীতীশ (১৬)। মহম্মদ সিরাজ (১) দ্রুত ফেরেন। এরপর রবীন্দ্র জাদেজাকে তুলে নিয়ে ভারতের ফলোঅনের আশঙ্কা আরও বাড়িয়ে দেন প্যাট কামিন্স। ১২৩ বলে ৭৭ রান করে আউট হন জাদেজা। তিনি যখন আউট হন, তখনও ফলোঅন থেকে ৩২ রান দূরে ভারত। দশম উইকেটে যশপ্রীত বুমরা ও আকাশদীপের দুরন্ত লড়াই ভারতকে ফলেঅনের হাত থেকে বাঁচায়।
বারবার বোলিং পরিবর্তন, ফিল্ডিংয়ে চাপ বাড়িয়েও বুমরা ও আকাশদীপের মনসংযোগে চিড় ধরাতে পারেননি অসি অধিনায়ক প্যাট কামিন্স। চতুর্থ দিনের শেষে ভারত ৯ উইকেট হারিয়ে ২৫২ রান তুলেছে। ২৭ বলে ১০ রান করে যশপ্রীত বুমরা ও ৩১ বলে ২৭ রান করে আকাশদীপ ক্রিজে রয়েছেন। ৮০ রানে ৪ উইকেট নিয়েছেন প্যাট কামিন্স। ৮৩ রানে ৩ উইকেট মিচেল স্টার্কের। এখনও ১৯৩ রানে পিছিয়ে ভারত।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.