ট্রেন্ডিং

India vs England, 1st Test

হেডিংলিতে ‌দুই ইনিংসে সেঞ্চুরি করে ইতিহাস গড়লেন ঋষভ পন্থ

হেডিংলিতে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করে ইতিহাস গড়লেন ঋষভ পন্থ। প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে ইংল্যান্জডের মাটিতে দুই ইনিংসেই সেঞ্চুরি করার অনন্য নজির তৈরি করলেন।

দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরির পর ঋষভ পন্থ।

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: জুন ২৩, ২০২৫
Share on:

মাত্র ৫ রানের জন্য ২২ বল অপেক্ষা!‌ চরিত্রবিরোধী ঋষভ পন্থ। কেনই বা হবেন না?‌ ওই ৫ রানেই যে তৈরি হবে ইংল্যান্ডের মাটিতে ইতিহাস। তাঁকে বসিয়ে দেবে বিজয় হাজারে, সুনীল গাভাসকার, রাহুল দ্রাবিড়দের পাশে। হেডিংলিতে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করে ইতিহাস গড়লেন ঋষভ পন্থ। প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে ইংল্যান্জডের মাটিতে দুই ইনিংসেই সেঞ্চুরি করার অনন্য নজির তৈরি করলেন।

৯৫ রানে পৌঁছনোর পর সেঞ্চুরির জন্য ২২ বল অপেক্ষা করেছিলেন ঋষভ। শেষ পর্যন্ত স্পিনার শোয়েব বশিরের বলে সিঙ্গলস নিয়ে সেঞ্চুরি। আর সেঞ্চুরি করার পরই স্পর্শ করলেন সুনীল গাভাসকারদের। অষ্টম ভারতীয় ব্যাটার হিসেবে দুই ইনিংসেই সেঞ্চুরি করার কৃতিত্ব অর্জন করলেন ঋষভ। এই কৃতিত্ব রয়েছে বিজয় হাজারে, সুনীল গাভাসকার (‌৩ বার)‌, রাহুল দ্রাবিড় (‌২ বার)‌, অজিঙ্কা রাহানে, বিরাট কোহলি ও রোহিত শর্মার। আর বিদেশের মাটিতে পঞ্চম ভারতীয় ব্যাটার হিসেবে দুই ইনিংসেই সেঞ্চুরি করলেন।  


ইংল্যান্ডের মাটিতে আগে কোনও ভারতীয় ব্যাটার দুই ইনিংসে সেঞ্চুরি করতে পারেননি। হেডিংলিতে ইতিহাস গড়লেন ঋষভ। আরও একটা নজির গড়েছেন ভারতের এই উইকেটকিপার–ব্যাটার। উইকেটকিপার–ব্যাটার হিসেবে দুই ইনিংসেই সেঞ্চুরি করার একমাত্র নজির ছিল জিম্বাবোয়ের অ্যান্ডি ফ্লাওয়ারের। ২০০১ সালে হারারেতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুই ইনিংসে ১৪২ ও অপরাজিত ১৯৯ রান করেছিলেন। এবার তাঁর সেই কৃতিত্বে ভাগ বসালেন ঋষভ পন্থ। হেডিংলিতে প্রথম ইনিংসে ঋষভ করেছিলেন ১৭৮ বলে ১৩৪। দ্বিতীয় ইনিংসে ১৪০ বলে করেন ১১৮ রান।

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora