ট্রেন্ডিং

India vs Bangladesh Test Series

টেস্ট প্রত্যাবর্তনে সেঞ্চুরি ঋষভের, জবাব শুভমানেরও, বাংলাদেশের বিরুদ্ধে জয়ের মুখে ভারত

দুরন্ত সেঞ্চুরি ঋষভ পন্ত ও শুভমান গিলের।। বাংলাদেশের বিরুদ্ধে জয়ের মুখে ভারত। জয়ের জন্য ৫১৫ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে তৃতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ১৫৮/‌৪। হার বাঁচাতে বাংলাদেশের এখনও দরকার ৩৫৭।

জোড়া সেঞ্চুরি ঋষভ ও শুভমানের।

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২১, ২০২৪
Share on:

সাদা বলের ক্রিকেটে সপ্রতিভ থাকলেও লম্বা ফরম্যাটে কতটা সাবলীল ঋষভ পন্থ?‌ বাংলাদেশের বিরুদ্ধে চেন্নাইয়ে প্রথম টেস্টে ভারতীয় দলের এই উইকেটকিপার–ব্যাটারের দিকে নজর ছিল নির্বাচকদের। লালবলের ক্রিকেটে প্রত্যাবর্তন ম্যাচেই দুরন্ত শতরান ঋষভ পন্থের। ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন ওঠা শুভমান গিলও সমালোচনার জবাব দিলেন। দ্বিতীয় ইনিংসে দুরন্ত সেঞ্চুরি। বাংলাদেশের বিরুদ্ধে জয়ের মুখে ভারত। জয়ের জন্য ৫১৫ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে তৃতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ১৫৮/‌৪। হার বাঁচাতে বাংলাদেশের এখনও দরকার ৩৫৭। হাতে ৬ উইকেট।

প্রথম ইনিংসে ৩৭৬ রান তুলেছিল ভারত। জবাবে বাংলাদেশ তোলে ১৪৯। ২২৭ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনের শেষে ভারত তুলেছিল ৩ উইকেটে ৮১। প্রথম ইনিংসে শূন্য রানে আউট হয়েছিলেন শুভমান গিল। দ্বিতীয় ইনিংসে দাপট দেখালেন। সঙ্গে ঋষভ পন্থ। মধ্যাহ্নভোজের বিরতির সময় ভারতের রান ছিল ২০৫/‌৩। 

মধ্যাহ্নভোজের বিরতির পর আউট হন ঋষভ পন্থ। স্বভাবসিদ্ধ আক্রমণাত্মক ভঙ্গীতে ব্যাট করে ১২৮ বলে ১০৯ রান করেন তিনি। ঋষভ আউট হওয়ার পর সেঞ্চুরিতে পৌঁছন শুভমান গিল। শেষ পর্যন্ত ৪ উইকেট হারিয়ে ২৮৭ রান তোলার পর ইনিংস সমাপ্তি ঘোষণা করে ভারত। ১৭৬ বলে ১১৯ রানে অপরাজিত থাকেন শুভমান গিল। টেস্টে এটা তাঁর ১২ নম্বর সেঞ্চুরি। লোকেশ রাহুল ২২ রানে অপরাজিত থাকেন। বাংলাদেশের হয়ে দুটি উইকেট নেনে মেহেদি হাসান মিরাজ। ১টি করে উইকেট নেন তাসকিন আমেদ ও নাহিদ রানা। 


আরও পড়ুনঃ ভারতীয় ক্রিকেটে আবার রাহুল দ্রাবিড় ও বিক্রম রাঠোর জুটি, এবার রাজস্থান রয়্যালসের দায়িত্বে


জয়ের জন্য ৫১৫ রানের বিশাল টার্গেট নিয়ে ব্যাট করতে নামে বাংলাদেশ। যদিও প্রথম ইনিংসের মতো ব্যাটিং বিপর্যয়ে পড়তে হয়নি। ওপেনিং জুটিতে ওঠে ৬২। প্রথম আঘাত হানেন যশপ্রীত বুমরা। জাকির হাসানকে (‌৩৩)‌ তুলে নেন। এরপর শআদমান ইসলামকে (‌৩৫)‌ ফেরান রবিচন্দ্রন অশ্বিন। মোমিনুল হক (‌১৩)‌, মুশফিকুর রহিমরা (‌১৩)‌ দ্বিতীয় ইনিংসেও রান পাননি। দুজই অশ্বিনের স্বীকার। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত (‌অপরাজিত ৫১)‌ অবশ্য লড়াই করছেন। সঙ্গে ক্রিজে রয়েছেন সাকিব আল হাসান (‌৫)‌। ৬৩ রানে ৩ উইকেট অশ্বিনের। 


আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora