অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার–গাভাসকার ট্রফিতে ব্যাট হাতে চূড়ান্ত ব্যর্থ। অধিনায়ক হিসেবেও দলকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে তুলতে পারেননি। তারপর থেকেই রোহিত শর্মার ভবিষ্যত নিয়ে জল্পনা চলছিল। ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজে কি নেতৃত্বে থাকবেন? যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে হঠাৎই টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন রোহিত শর্মা।
সাদা জার্সিতে আর দেশের হয়ে খেলতে দেখা যাবে না রোহিতকে।
স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক
শেষ আপডেট: মে ০৭, ২০২৫
Share on:
২০২৪ সালে দেশকে বিশ্ব চ্যাম্পিয়ন করার পরই টি২০ ফরম্যাট থেকে অবসর নিয়েছিলেন। এবছর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার–গাভাসকার ট্রফিতে ব্যাট হাতে চূড়ান্ত ব্যর্থ। অধিনায়ক হিসেবেও দলকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে তুলতে পারেননি। তারপর থেকেই রোহিত শর্মার ভবিষ্যত নিয়ে জল্পনা চলছিল। ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজে কি নেতৃত্বে থাকবেন? যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে হঠাৎই টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন রোহিত শর্মা। লাল বলের ক্রিকেটকে বিদায় জানালেও একদিনের ক্রিকেটে অবশ্য খেলবেন।
আজ নিজের ইনস্টাগ্রামে অবসরের সিদ্ধান্তের কথা জানিয়েছেন রোহিত। ইনস্টাগ্রামে রোহিত লিখেছেন, ‘সবাইকে জানাতে চাই যে, আমি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। সাদা জার্সি গায়ে দেশের প্রতিনিধিত্ব করা আমার কাছে দারুণ সম্মানের ছিল। বছরের পর বছর ধরে ভালোবাসা এবং আমাকে সমর্থনের জন্য সকলকে ধন্যবাদ। টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেও একদিনের ক্রিকেটে দেশের প্রতিনিধিত্ব করে যাব।’
৩৮ বছর বয়সী রোহিত নিজের ক্রিকেটজীবনের দ্বিতীয়ার্ধে দেশের সবচেয়ে সফল টেস্ট ব্যাটার ছিলেন। ৬৭ টেস্টে রোহিতের মোট রান ৪৩০১, গড় ৪০.৫৭। সেঞ্চুরি করেছেন ১২টি, হাফ সেঞ্চুরি ১৮টি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার–গাভাসকার সিরিজে অবশ্য তাঁর নেতৃত্বেই ভারত চূর্ণ হয়েছিল। ২০২৪ সাল রোহিতের কাছে সবথেকে খারাপ সময়। ৮ টেস্টে ১৫ ইনিংসে মাত্র ১৬৪ রান করেছিলেন। গড় ১০.৯৩। দেশকে ২৪টি টেস্টে নেতৃত্ব দিয়েছিলেন রোহিত। জিতেছিলেন ১২টিতে, হার ৯টিতে।
আগামী জুন–জুলাই মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ টেস্টের সিরিজে রোহিতের নেতৃত্ব দেওয়ার কথা ছিল। কিন্তু সেই সিরিজের জন্য দল ঘোষণার আগেই লাল বলের ক্রিকেট থেকে অবসর নিলেন রোহিত। ইংল্যান্ডে পাঁচ টেস্টের সিরিজের জন্য ভারতের নতুন টেস্ট অধিনায়ক বেছে নেওয়া হবে। রোহিতের স্থলাভিষিক্ত হওয়ার লড়াইয়ে রয়েছেন যশপ্রীত বুমরা, কেএল রাহুল, শুভমান গিল এবং ঋষভ পন্থ। তবে সূত্রের খবর, রোহিত শর্মার স্থলাভিষিক্ত হওয়ার জন্য শুভমান গিলই এগিয়ে।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.