ট্রেন্ডিং

IPL 2025

‌অবশেষে ছন্দে ফিরলেন রোহিত, চেন্নাইকে ৯ উইকেটে উড়িয়ে প্লে–অফের আশা বাঁচিয়ে রাখল মুম্বই

দেশের দুই সেরা তারকার ব্যাটে রান। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে যেমন রান করলেন বিরাট কোহলি। তেমনই চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ফর্ম ফিরে পেলেন রোহিত শর্মা। তাঁর দুরন্ত ইনিংসের ওপর ভর করে চেন্নাইকে ৯ উইকেটে উড়িয়ে দিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। টানা ৩ ম্যাচ জিতে প্লে–অফের আশা বাঁচিয়ে রাখল মুম্বই। অন্যদিকে, হেরে আশঙ্কায় চেন্নাই।

চেন্নাইয়ের বিরুদ্ধে বিধ্বংসী রোহিত।

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২১, ২০২৫
Share on:

রবিবাসরীয় আইপিএলে দেশের দুই সেরা তারকার ব্যাটে রান। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে যেমন রান করলেন বিরাট কোহলি। তেমনই চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ফর্ম ফিরে পেলেন রোহিত শর্মা। তাঁর দুরন্ত ইনিংসের ওপর ভর করে চেন্নাইকে ৯ উইকেটে উড়িয়ে দিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। টানা ৩ ম্যাচ জিতে প্লে–অফের আশা বাঁচিয়ে রাখল মুম্বই। অন্যদিকে, হেরে আশঙ্কায় চেন্নাই।

চলতি আইপিএলে শুরু থেকে একেবারেই ছন্দে ছিলেন না রোহিত। ৬ ম্যাচে করেছিলেন মাত্র ৮৪। তাঁকে নিয়ে প্রশ্ন উঠেছিল। ভারতের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র শেহবাগ পর্যন্ত বলে ফেলেছিলেন রোহিতকে বাদ দেওয়ার সময় এসেছে। শেহবাগের কথাটাই হয়তো তাতিয়ে দিয়েছিল হিটম্যানকে। চেন্নাইয়ের বিরুদ্ধে ৪৫ বলে ৭৬ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। মারেন ৪টি চার ও ৬টি ছক্কা। বহুদিন পর চেনা ছন্দে দেখা গেল রোহিতকে।


আরও পড়ুনঃ জঘন্য ফুটবল খেলে মরশুম শেষ, প্রথম ম্যাচেই হেরে সুপার কাপ থেকে বিদায় গতবারের চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গলের


টস জিতে চেন্নাই সুপার কিংসকে ব্যাট করতে পাঠান মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া। শুরুর দিকে চেন্নাইয়ের রান তোলার গতি ভাল ছিল না। শেখ রশিদ ২০ বলে করেন ১৯, রাচিন রবীন্দ্র ৯ বলে ৫। তিন নম্বরে নেমে আয়ুশ মাত্রে ১৫ বলে করেন ৩২। শিবম দুবে ও রবীন্দ্র জাদেজার হাফ সেঞ্চুরির ওপর ভর করে নির্ধারিত ২০ ওভারে তোলে ৫ উইকেটে ১৭৬ রান তোলে চেন্নাই। শিবম দুবে ৩২ বলে করেন ৫০। রবীন্দ্র জাদেজা ৩৫ বলে ৫৩ রান করে অপরাজিত থাকেন। মহেন্দ্র সিং ধোনি করেন ৬ বলে ৪। যশপ্রীত বুমরা ৪ ওভারে ২৫ রান দিয়ে ২ উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে দারুণ শুরু করেছিলেন মুম্বইয়ের দুই ওপেনার রায়ান রিকেলটন ও রোহিত শর্মা। চলতি আইপিএলে এদিনই ওপেনিংয়ে সর্বোচ্চ রানের জুটি হল মুম্বইয়ের। দলীয় ৬৩ রানের মাথায় আউট হন রিকেলটল (‌১৯ বলে ২৪)‌। শুরু আক্রমণাত্মক ছিলেন রোহিত। ৩৩ বলে তিনি হাফ সেঞ্চুরি পূর্ণ করেন। সূর্যকুমার হাফ সেঞ্চুরি করেন ২৬ বলে। এই দুই ব্যাটারের দাপটেই ১৫.৪ ওভারে ১৭৭/‌১ তুলে ম্যাচ জিতে নেয় মুম্বই। সূর্যকুমার ৩০ বলে ৬৮ রান করে অপরাজিত থাকেন। মারেন ৬টি চার ও ৫টি ছয়। ৮ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ৬ নম্বরে উঠে এল মুম্বই। ৮ ম্যাচে চেন্নাইয়ের পয়েন্ট ৪।

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora