ট্রেন্ডিং

India Cricket

চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেটে কি অধিনায়ক বদল?‌ কার নেতৃত্বে খেলবে ভারত?‌ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ভারতীয় বোর্ডের

আইসিসি–র ৫০ ওভারের ফরম্যাটে দেশকে সাফল্য এনে দিয়েই বিদায় নিতে চান রোহিত। ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনিই দেশকে নেতৃত্বে দেবেন। শুধু চ্যাম্পিয়ন্স ট্রফিই নয়, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেও অধিনায়কের আর্ম ব্যান্ড থাকবে রোহিতের হাতে।

রোহিত শর্মা

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: জুলাই ০৭, ২০২৪
Share on:

বিশ্বকাপ জিতেই টি২০ ক্রিকেটকে বিদায় জানিয়েছেন রোহিত শর্মা। তিন ধরণের ফরম্যাটে তিনিই ছিলেন দেশের অধিনায়ক। ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাট থেকে সরে দাঁড়ানোর পর প্রশ্ন উঠছিল, একদিনের ক্রিকেটে কি খেলা চালিয়ে যাবেন?‌ গতবছর অল্পের জন্য একদিনের বিশ্বকাপে দেশকে চ্যাম্পিয়ন করতে পারেননি। আক্ষেপ থেকেই গেছে। আইসিসি–র ৫০ ওভারের ফরম্যাটে দেশকে সাফল্য এনে দিয়েই বিদায় নিতে চান রোহিত। ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনিই দেশকে নেতৃত্বে দেবেন। শুধু চ্যাম্পিয়ন্স ট্রফিই নয়, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেও অধিনায়কের আর্ম ব্যান্ড থাকবে রোহিতের হাতে। জানিয়ে দিয়েছেন ভারতীয় বোর্ড সচিব জয় শাহ। 

জয় শাহ বলেছেন, ‘টি২০ বিশ্বকাপ জেতার পর আমাদের পরবর্তী লক্ষ্য এই দুটি প্রতিযোগিতা। রোহিত শর্মার নেতৃত্বেই ভারত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলবে। ওর নেতৃত্বের ওপর আমাদের পূর্ণ আস্থা আছে। আশা করছি টি২০ বিশ্বকাপের মতো রোহিতের নেতৃত্বে এই দুটি প্রতিযোগিতাতেও ভারত চ্যাম্পিয়ন হবে।’‌ রোহিতের পাশাপাশি বিরাট কোহলিও চ্যাম্পিয়ন্স ট্রফি ও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে খেলবে ভারত। ২০২৫ সালের ফেব্রুয়ারি পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি হওয়ার করা। ভারত আদৌও পাকিস্তানে খেলতে যাবে কিনা, সে ব্যাপারে অনিশ্চয়তা রয়েছে। 

ভারতীয় ক্রিকেট বোর্ডের পোস্ট করা এক ভিডিওয়ে বোর্ড সচিব জয় শাহ ক্রিকেটার, কোচদের ধন্যবাদ জানিয়েছে বলেছেন, ‘‌২০২৩ সালে আমরা একদিনের বিশ্বকাপ জিততে পারিনি। কিন্তু দেশের খেলা সকলের মন জিতে নিয়েছিল। তখনই প্রতিশ্রুতি দিয়েছিলাম টি২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হব। বিশ্বকাপের পাশাপাশি সকলের মন জিতে নিয়েছে ক্রিকেটাররা। টি২০ বিশ্বকাপ জয় কোচ রাহুল দ্রাবিড়, রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজাকে উৎসর্গ করছি।’‌ 




‌‌

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora