ট্রেন্ডিং

India Team for Sri Lanka Series

শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজে নেতৃত্ব দেবেন রোহিত, টি২০–তে সূর্যকে ভবিষ্যতের নেতা চায় বোর্ড

শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজে খেলবেন রোহিত শর্মা। তিনিই ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন। টি২০ সিরিজে নেতৃত্বে চমক। হার্দিক পাণ্ডিয়া দলে থাকলেও নেতৃত্ব তুলে দেওয়া হয়েছে সূর্যকুমার যাদবের হাতে।

রোহিত শর্মা ও সূর্যকুমার যাদব

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৮, ২০২৪
Share on:

যাবতীয় জল্পনা–কল্পনার অবসান। শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজে খেলবেন রোহিত শর্মা। তিনিই ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন। তাঁর ডেপুটি হিসেবে বেছে নেওয়া হয়েছে শুভমান গিলকে। টি২০ সিরিজে নেতৃত্বে চমক। হার্দিক পাণ্ডিয়া দলে থাকলেও নেতৃত্ব তুলে দেওয়া হয়েছে সূর্যকুমার যাদবের হাতে। সহকারী শুভমান। অর্থাৎ ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটে সূর্যকুমার যাদবকেই ভবিষ্যতের অধিনায়ক হিসেবে ভাবছে ভারতীয় ক্রিকেট বোর্ড। 

প্রথমে ঠিক ছিল শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজে রোহিত শর্মা, বিরাট কোহলি, যশপ্রীত বুমরার মতো সিনিয়র ক্রিকেটারদের বিশ্রাম দেওয়া হবে। কিন্তু ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির কথা ভেবে দলের সিনিয়র ক্রিকেটারদের দলে চেয়েছিলেন নবনিযুক্ত হেড কোচ গৌতম গম্ভীর। তিনি রোহিত, কোহলিদের কাছে অনুরোধ করেন শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজে খেলার। হেড কোচের কথা উপেক্ষা করতে পারেননি রোহিত–কোহলিরা। গম্ভীরের অনুরোধে খেলতে রাজি হয়েছেন দুজনই। ফলে একদিনের সিরিজে নেতৃত্ব নিয়ে আর কোনও সমস্যা রইল না। 

রোহিত শর্মা ও বিরাট কোহলি একদিনের সিরিজে খেললেও গোটা সিরিজ থেকে বিশ্রাম দেওয়া হয়েছে যশপ্রীত বুমরাকে। পুরোপুরি চোট না সারায় দলে রাখা হয়নি মহম্মদ সামিকেও। টি২০ সিরিজে খেললেও ব্যক্তিগত কারণে একদিনের সিরিজে খেলবেন না হার্দিক পান্ডিয়া। একদিনের সিরিজে দলে নতুন মুখে হর্ষিত রানা, খলিল আমেদ ও রিয়ান পরাগ। 

টি২০ দলে অবশ্য কোনও চমক নেই। তবে অধিনায়কের ক্ষেত্রে চমক রয়েছে। টি২০ বিশ্বকাপে রোহিত শর্মার ডেপুটি ছিলেন হার্দিক পান্ডিয়া। অনেকেই ভেবেছিলেন শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজে তিনি যদি খেলেন, তাহলে হার্দিকের হাতেই নেতৃত্ব তুলে দেওয়া হবে। কিন্তু নির্বাচকরা সূর্যকমারের হাতে নেতৃত্ব তুলে দিয়েছেন। গত বছর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ সিরিজে দেশকে নেতৃত্ব দিয়েছিলেন সূর্যকুমার। 


আরও পড়ুনঃ চুনী, সুব্রতদের মতো দিকপালদের তালিকায়, মোহনবাগান রত্ন পাচ্ছেন সৌরভ গাঙ্গুলি


আরও পড়ুনঃ মোহনবাগান ছেড়ে এফসি গোয়ায় যাচ্ছেন সাদিকু, স্কটিশ মিডফিল্ডার গ্রেগ স্টুয়ার্টকে নিচ্ছে সবুজ–মেরুন


শ্রীলঙ্কা সফরে ঘোষিত ভারতীয় দল:‌

টি২০ দল:‌ সূর্যকুমার যাদব (‌অধিনায়ক)‌, শুভমান গিল (‌সহ–অধিনায়ক)‌, যশস্বী জয়সওয়াল, রিঙ্কু সিং, রিয়ান পরাগ, ঋষভ পন্থ (‌উইকেটকিপার)‌, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, অর্শদীপ সিং, খলিল আহমেদ, মহম্মদ সিরাজ। 

একদিনের দল:‌ রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল (‌সহ–অধিনায়ক)‌ বিরাট কোহলি, লোকেশ রাহুল (‌উইকেটকিপার)‌, ঋষভ পন্থ (উইকেটকিপার), শ্রেয়স আয়ার, শিবম দুবে, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, ওয়াশিংটন সুন্দর, অর্শদীপ সিং, রিয়ান পরাগ, অক্ষর প্যাটেল, খলিল আহমেদ ও হর্ষিত রানা।

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora