ট্রেন্ডিং

IPL 2025

একপেশে ম্যাচে পাঞ্জাবকে ৮ উইকেটে উড়িয়ে ৯ বছর পর আবার আইপিএল ফাইনালে বেঙ্গালুরু

ঘরের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারিয়ে বৃহস্পতিবারই ফাইনালে ওঠার সুযোগ ছিল পাঞ্জাব কিংসের। সেই সুযোগ কাজে লাগাতে পারলেন না শ্রেয়স আয়াররা। একপেশে ম্যাচে পাঞ্জাবকে ৮ উইকেটে উড়িয়ে ফাইনালে পৌঁছে গেল বেঙ্গালুরু। ২০১৬ সালের পর আবার আইপিএল ফাইনালে বিরাট কোহলিরা।

জশ হ্যাজেলউডকে ঘিরে উচ্ছ্বাস বিরাট কোহলিদের।

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: মে ৩০, ২০২৫
Share on:

ঘরের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারিয়ে বৃহস্পতিবারই ফাইনালে ওঠার সুযোগ ছিল পাঞ্জাব কিংসের। সেই সুযোগ কাজে লাগাতে পারলেন না শ্রেয়স আয়াররা। একপেশে ম্যাচে পাঞ্জাবকে ৮ উইকেটে উড়িয়ে ফাইনালে পৌঁছে গেল বেঙ্গালুরু। ২০১৬ সালের পর আবার আইপিএল ফাইনালে বিরাট কোহলিরা। পাঞ্জাবের সামনে আরও একটা সুযোগ রয়েছে ফাইনালে ওঠার।

মুল্লানপুরের ঘাসে মোড়া শক্ত উইকেটে টস জিতে পাঞ্জাব কিংসকে ব্যাট করতে পাঠান বেঙ্গালুরু অধিনায়ক রজত পতিদার। পাঞ্জাবের ব্যাটিংয়ের মেরুদণ্ড ভেঙে দেন বেঙ্গালুরুর জোরে বোলাররা। ভুবনেশ্বর কুমার, যশ দয়াল, জশ হ্যাজলউডদের দাপটে শুরু থেকেই দিশেহারা শ্রেয়স আয়াররা। ৫০ রানের মধ্যেই ৫ উইকেট হারিয়ে কার্যত ম্যাচ থেকে ছিটকে যায়।


দ্বিতীয় ওভারে প্রিয়াংশ আর্যকে (‌৫ বলে ৭)‌ দিয়ে শুরু করেছিলেন যশ দয়াল। পরের ওভারে প্রভসিমরন সিংকে (‌১০ বলে ১৮)‌ ফেরান ভুবনেশ্বর কুমার। শ্রেয়স আয়ার (‌৩ বলে ২)‌ ও জশ ইংলিসকে (‌৭ বলে ৪)‌ তুলে নেন হ্যাজেলউড। এরপর পাঞ্জাবের ইনিংসে ধস নামান সুযশ শর্মা। ফেরান শশাঙ্ক সিং (‌৫ বলে ৩)‌, মুশির খান (‌০)‌ ও মার্কাস স্টয়নিসকে (‌১৭ বলে ২৬)‌। আজমাতুল্লা ওমরজাইয়ের (‌১২ বলে ১৮)‌ সৌজন্যে ১০০ রানের গণ্ডি পার করে পাঞ্জাব। ১৪.‌১ ওভারে ১০১ রানে গুটিয়ে যায়। ১৭ রানে ৩ উইকেট নেন সুযশ শর্মা। ২১ রানে ৩ উইকেট জশ হ্যাজেলউডের।

কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে এই মাঠেই ১১১ রান করে জয় তুলে নিয়েছিল পাঞ্জাব। এদিন আর তার পুনরাবৃত্তি ঘটাতে পারেননি শ্রেয়স আয়াররা। অল্প রানের লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ শুরু করেছিলেন ফিল সল্ট ও বিরাট কোহলি। ১২ বলে ১২ রান করে কোহলি আউট হওয়ার পর দারুণভাবে চাপ সামলান সল্ট। মায়াঙ্ক আগরওয়ালকে (১৩ বলে ১৯)‌ সঙ্গে নিয়ে দলকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যান। মায়াঙ্ক আউট হওয়ার পর বাকি কাজ সারেন সল্ট ও রজত পতিদার (‌৮ বলে অপরাজিত ১৫)‌। ১০ ওভার বাকি থাকতেই ২ উইকেট হারিয়ে ১০৬ রান তুলে ম্যাচ জিতে নেয় বেঙ্গালুরু। ২৭ বলে ৫৬ রান করে অপরাজিত থাকেন সল্ট। ম্যাচের সেরা নির্বাচিত হন সুযশ শর্মা। 

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora