অধিনায়ক অজিঙ্কা রাহানে অল্পের জন্য সেঞ্চুরি হাতছাড়া করলেও লক্ষ্যে অবিচল ছিলেন সরফরাজ খান। তাঁর দুরন্ত দ্বিশতরানের ওপর ভর করে ইরানি কাপে অবশিষ্ট ভারতীয় একাদশের বিরুদ্ধে রানের পাহাড়ে মুম্বই। দ্বিতীয় দিনের শেষে তুলেছে ৯ উইকেটে ৫৩৬। ২২১ রানে অপরাজিত রয়েছেন সরফরাজ খান।
বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনের শেষে মুম্বইয়ের ৪ উইকেট হারিয়ে তুলেছিল ২৩৭। অজিঙ্কা রাহানে ৮৬ ও সরফরাজ খান ৫৪ রানে অপরাজিত ছিলেন। এদিন সেঞ্চুরি থেকে মাত্র ৩ রান দুরে থেমে যায় রাহানের ইনিংস। ৯৭ রান করে তিনি যশ দয়ালের বলে উইকেটের পেছনে ধ্রুব জুরেলের হাতে ক্যাচ দিয়ে আউট হন। শামস মুলানিও (৫) দ্রুত ফেরেন। তিনি মুকেশ কুমারের শিকার। ২৮০ রানে ষষ্ঠ উইকেট হারায় মুম্বই।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.