একসময় ১০১ রানে ৭ উইকেট হারিয়ে ধুঁকছিল বাংলা। প্রদীপ্ত প্রামানিকের হাত ধরে দুর্দান্ত প্রত্যাবর্তন। পরে বল হাতে দুরন্ত সায়ন ঘোষ। এই দুজনের হাত ধরেই বিজয় হাজারে ট্রফির গ্রুপ লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে কেরলকে ২৭ রানে হারিয়ে ‘ই’ গ্রুপে লিগ টেবিলের শীর্ষে পৌঁছল বাংলা।
বল হাতে দুরন্ত সায়ন ঘোষ। তাঁর দাপটেই সহজ জয় বাংলার।
স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক
শেষ আপডেট: ডিসেম্বর ৩১, ২০২৪
Share on:
কেরলের বিরুদ্ধে চূড়ান্ত ব্যাটিং বিপর্যয়। একসময় ১০১ রানে ৭ উইকেট হারিয়ে ধুঁকছিল বাংলা। প্রদীপ্ত প্রামানিকের হাত ধরে দুর্দান্ত প্রত্যাবর্তন। পরে বল হাতে দুরন্ত সায়ন ঘোষ। এই দুজনের হাত ধরেই বিজয় হাজারে ট্রফির গ্রুপ লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে কেরলকে ২৭ রানে হারিয়ে ‘ই’ গ্রুপে লিগ টেবিলের শীর্ষে পৌঁছল বাংলা।
হায়দাবাদের নেক্সজেন ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে বাংলাকে প্রথমে ব্যাট করতে পাঠায় কেরল। প্রথম ওভারেই সুদীপ ঘরামি (৪) আউট হন। অভিষেক পোড়েল (১৫ বলে ৮) এদিনও ব্যর্থ। দিন নম্বরে নামা সুদীপ চ্যাটার্জিও (১৩) রান পাননি। বরোদার বিরুদ্ধে দুরন্ত ব্যাট করা অনুষ্টুপ মজুমদারও (১১ বলে ৯) রান পাননি। ৪৪ রানে ৪ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে বাংলা। কনিষ্ক শেঠ (৬০ বলে ৩২) ও সুমন্ত্র গুপ্ত (৪২ বলে ২৪) কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন।
কনিষ্ক আউট হওয়ার পর করণ লালও (১) দ্রুত ফেরেন। ২৮.১ ওভারে ১০১ রানে ৭ উইকেট হারিয়ে বাংলার চাপ আরও বেড়ে যায়। অষ্টম উইকেটে কৌশিক মাইতি ও প্রদীপ্ত প্রামানিকের ৭৯ রানে জুটি বাংলার মান বাঁচায়। ৫০ বলে ২৭ রান করে আউট হন কৌশিক। মুকেশ কুমার কোনও রান পাননি। সায়ন ঘোষকে (৮ বলে অপরাজিত ৩) সঙ্গে নিয়ে বাংলাকে ২০৬/৯ রানে পৌঁছে দেন প্রদীপ্ত প্রামানিক। ৮২ বলে ৭২ রানের দুরন্ত ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি। কেরলের হয়ে নিধীশ ৪৬ রানে ৩ উইকেট নন। জলজ সাক্সেনা, বাসিল থাম্পি ও সারভাতে ২টি করে উইকেট নেন।
ব্যাট করতে নেমে ভাল শুরু করেছিল কেরল। ওপেনিং জুটিতে ওঠে ৩৫। পরপর ২ ওভারে ইমরান আহমেদ (১৩) ও রোহন কুন্নুমালকে (১৭) ফেরান কৌশিক মাইতি ও মুকেশ কুমার। এরপর কেরলকে এগিয়ে নিয়ে যায় শাওন রজার (২৯), অধিনায়ক সলমান নিজার (১০৩ বলে ৪৯), মহম্মদ আজহারউদ্দিনরা (৩৬ বলে ২৬)। একসময় কেরলের রান ছিল ৩ উইকেটে ১৪৩। আজহারউদ্দিন আউট হওয়ার পর ধস নামে কেরলের ইনিংসে। শেষ পর্যন্ত ৪৬.৫ ওভারে ১৮২ রানে গুটিয়ে যায়। কেরলের ইনিংসে শেষদিকে ধস নামা সায়ন ঘোষ। দুরন্ত বোলিং করে ৩৫ রানে ৫ উইকেট তুলে নেন। মুকেশ কুমার ও কৌশিক মাইতি ২টি করে উইকেট নেন। ৪ ম্যাচে ১৪ পয়েন্ট পেয়ে লিগ টেবিলের শীর্ষে বাংলা।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.