ট্রেন্ডিং

India vs Bangladesh Series

‌সাদা বলের সিরিজ খেলতে আগস্টে বাংলাদেশ সফরে যাবে ভারত

আগামী আগস্ট মাসে সাদা বলের সিরিজ খেলতে বাংলাদেশ যাবে ভারতীয় ক্রিকেট দল। খেলবে ৩টি করে একদিনের ও টি২০ ম্যাচ। সিরিজ শুরু ১৭ আগস্ট।

আগস্টে আবার ভারত–বাংলাদেশ লড়াই।

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৬, ২০২৫
Share on:

আইসিসি–র ফিউচার ট্যুর প্রোগ্রামে বাংলাদেশ সফরে যাওয়ার কথা ছিল ভারতের। অবশেষে, সেই সফরের সূচি ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আগামী আগস্ট মাসে সাদা বলের সিরিজ খেলতে বাংলাদেশ যাবে ভারতীয় ক্রিকেট দল। খেলবে ৩টি করে একদিনের ও টি২০ ম্যাচ। সিরিজ শুরু ১৭ আগস্ট।

২০২২ সালের ডিসেম্বরে শেষবার বাংলাদেশ সফরে গিয়েছিল ভারত। ৩ ম্যাচের একদিনের সিরিজ ছাড়াও খেলেছিল ২টি টেস্ট। একদিনের সিরিজে ২–১ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। টেস্ট সিরিজে অবশ্য ২–০ ব্যবধানে জিতেছিল ভারত। এবার সিরিজে অবশ্য লাল বলের ক্রিকেট নেই। ৩টি করে একদিনের ও টি২০ ম্যাচ। প্রথম দুটি একদিনের ম্যাচ হবে মিরপুরে, তৃতীয় একদিনের ম্যাচ চট্টগ্রামে। প্রথম টি২০ ম্যাচ চট্টগ্রামে, শেষ দুটি মিরপুরে।


আরও পড়ুনঃ সর্বনিম্ন রানের পুঁজি নিয়ে জেতার রেকর্ড পাঞ্জাব কিংসের, লজ্জায় মাথানত নাইট রাইডার্সের


১৩ আগস্ট ঢাকা পৌঁছবে ভারতীয় দল। সিরিজের প্রথম দুটি ম্যাচ ১৭ ও ২০ আগস্ট মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে। তৃতীয় একদিনের ম্যাচ চট্টগ্রামের মতিউর রহমান ক্রিকেট স্টেমিয়ামে। এখানেই ২৬ আগস্ট প্রথম টি২০ ম্যাচ। সিরিজের শেষ দুটি টি২০ ম্যাচ ২৯ ও ৩১ আগস্ট মিরপুরে। ‌বাংলাদেশের মাটিতে দুই দল বেশ কয়েকবার টেস্ট ও একদিনের সিরিজে মুখোমুখি হয়েছে। এবারই প্রথম টি২০ সিরিজে মুখোমুখি হবে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী বলেন, ‘‌এই সিরিজটি আমাদের হোম ক্যালেন্ডারের সবচেয়ে উত্তেজনাপূর্ণ এবং সবচেয়ে প্রত্যাশিত ইভেন্টগুলির মধ্যে একটি। ভারত সব ফর্ম্যাটে আন্তর্জাতিক ক্রিকেটে একটা মানদণ্ড স্থাপন করেছে। দুই দেশের লক্ষ লক্ষ ক্রিকেটপ্রেমী এই সিরিজের দিকে তাকিয়ে। সাম্প্রতিক বছরগুলিতে বাংলাদেশ এবং ভারত বেশ কয়েকটি প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছে। আমি নিশ্চিত যে এটি আর একটা কঠিন এবং বিনোদনমূলক সিরিজ হবে।’

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora