ট্রেন্ডিং

IPL 2025

প্রথম ম্যাচেই দুরন্ত শ্রেয়স আয়ার, গুজরাট টাইটান্সকে ১১ রানে হারিয়ে অভিযান শুরু করল পাঞ্জাব কিংস

গুজরাট টাইটান্সের বিরুদ্ধে প্রথম ম্যাচেই দুরন্ত ব্যাটিং শ্রেয়স আয়ারের। তাঁর অসাধারন ইনিংসের ওপর ভর করে গুজরাট টাইটান্সকে ১১ রানে হারিয়ে আইপিএল অভিযান শুরু করল পাঞ্জাব কিংস।

পাঞ্জাব কিংসের অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচেই ঝড় তুললেন শ্রেয়স আয়ার।

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৬, ২০২৫
Share on:

শ্রেয়স আয়ারকে যোগ্য সম্মান না দিয়ে কি হাত কামড়াচ্ছে কলকাতা নাইট রাইডার্স টিম ম্যানেজমেন্ট?‌ অস্বাভাবিক কিছু নয়। পাঞ্জাব কিংসের হয়ে প্রথম ম্যাচেই যেভাবে দাপট দেখালেন, নাইটের অসম্মানের যেন জবাব। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে প্রথম ম্যাচেই দুরন্ত ব্যাটিং। তাঁর অসাধারন ইনিংসের ওপর ভর করে গুজরাট টাইটান্সকে ১১ রানে হারিয়ে আইপিএল অভিযান শুরু করল পাঞ্জাব কিংস। 

বিগত কয়েক বছরের ব্যর্থতায় এবার দলে আমূল পরিবর্তন নিয়ে এসেছে পাঞ্জাব কিংস। বিশাল অঙ্কে নিলাম থেকে তুলে নিয়েছিল শ্রেয়স আয়ারকে অধিনায়ক করার লক্ষ্যে। অধিনায়ক হিসেবে মাঠে নেমে প্রথম ম্যাচেই দুরন্ত জয় এনে দিলেন দলকে। ৩ নম্বরে ব্যাট করতে নেমে অধিনায়কোচিত ইনিংস। ৪২ বলে ৯৭ রানের অসাধারন ইনিংস খেলে অপরাজিত থাকলেন। তাঁর দুরন্ত ব্যাটিংয়ের সৌজন্যে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৪৩ রানে বিশাল স্কোর খাড়া করে পাঞ্জাব কিংস।


শ্রেয়স আয়ার ছাড়াও প্রিয়াংশ আর্যর কথাও বলতে হবে। পাঞ্জাবের বড় রানের ভিতটা তিনিই তৈরি করে দিয়েছিলেন। ২৪ বছর বয়সী দিল্লির এই তরুণ ওপেনার ২৩ বলে ৪৭ রান করে আউট হন। প্রভসিমরন সিং (‌৫)‌, ওমরজাই (‌১৬)‌, ম্যাক্সোয়েল (‌০)‌, স্টয়নিসদের (‌২০)‌ ব্যর্থতা ঢেকে দেন শ্রেয়স ও শশাঙ্ক সিং। ১৬ বলে ৪৪ রান করে অপরাজিত থাকেন শশাঙ্ক। গুজরাটের সাই কিশোর ৩০ রানে ৩ উইকেট নেন।

ব্যাট করতে নেমে ভাল শুরু করেছিল গুজরাটও। ওপেনিং জুটিতে ৬১ রান তোলেন সাই সুদর্শন ও শুভমান গিল। শুরুতে ঝড় তুলে ১৪ বলে ৩৩ রান করে আউট হন শুভমান। এরপর গুজরাটকে এগিয়ে নিয়ে যান সুদর্শন ও বাটলার। ৪১ বলে ৭৪ রান করে আউট হন সুদর্শন। দলকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন বাটলার (‌৩৩ বলে ৫৪)‌ ও শেরফান রাদারফোর্ড (‌২৮ বলে ৪৬)‌। এই দুই ব্যাটার আউট হওয়ার পর জয়ের আশা শেষ হয়ে যায় গুজরাটের। নির্ধারিত ২০ ওভারে ২৩২/‌৫ রানে থেমে যায় গুজরাট। অর্শদীপ সিং নেন ২ উইকেট।‌

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora