ট্রেন্ডিং

Bengal Pro T20 league Season 2

‌‌নুরউদ্দিনের দুরন্ত বোলিং, বেঙ্গল প্রো টি২০ লিগে প্রথম জয় পেল শিলিগুড়ি স্ট্রাইকার্স

দুরন্ত বোলিং নুরউদ্দিন মণ্ডলের। ব্যাট হাতে জ্বলে উঠলেন অঙ্কুর পালও। এই দুই ক্রিকেটারের দুর্দান্ত পারফরমেন্সের ওপর ভর করে বেঙ্গল প্রো টি২০ লিগে পুরুষদের ম্যাচে প্রথম জয় তুলে নিল শিলিগুড়ি স্ট্রাইকার্স। ৬১ রানে হারিয়েছে মুর্শিদাবাদ কিংসকে।

অধিনায়ক অনুষ্টুপ মজুমদারের সঙ্গে নুরউদ্দিন মণ্ডল।

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: জুন ১৯, ২০২৫
Share on:

রন্ত বোলিং নুরউদ্দিন মণ্ডলের। ব্যাট হাতে জ্বলে উঠলেন অঙ্কুর পালও। এই দুই ক্রিকেটারের দুর্দান্ত পারফরমেন্সের ওপর ভর করে বেঙ্গল প্রো টি২০ লিগে পুরুষদের ম্যাচে প্রথম জয় তুলে নিল শিলিগুড়ি স্ট্রাইকার্স। ৬১ রানে হারিয়েছে মুর্শিদাবাদ কিংসকে।

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ওভার সংখ্যা কমিয়ে ১৬ করা হয়। প্রথমে ব্যাট করে ১৫.‌৩ ওভারে ১৩৫ রান তোলে শিলিগুড়ি স্ট্রাইকার্স। ৩৫ বলে ৫০ রান করেন অঙ্কুর পাল। ১৯ বলে ২৪ রানের ইনিংস খেলেন সুরজ সিন্ধু জয়সওয়াল। মুর্শিদাবাদ কিংসের সঈদ ইরফান আফতাব ২১ রানে ৩ উইকেট নেন। বিকাশ সিং ও দিলশাদ খান ২টি করে উইকেট পান। জবাবে ব্যাট করতে নেমে ১৪ ওভারে মাত্র ৭৪ রানে গুটিয়ে যায় মুর্শিদাবাদ কিংস। ১৬ রানে ৪ উইকেট নেন নুরউদ্দিন মণ্ডল। রাজু হালদার ও শিবম ভারতী নেন ২টি করে উইকেট। 


মহিলাদের লিগে, স্ম্যাশার্স মালদা ৫ উইকেটে হারিয়েছে মেদিনীপুর উইজার্ডসকে। প্রথমে ব্যাট করে ১৯.‌৫ ওভারে ৯৭ রানে গুটিয়ে যায় মেদিনীপুর উইজার্ডস। দুরন্ত বোলিং করে ১১ রানে ৩ উইকেট তুলে নেন মমতা কিসকু। ঝুমিয়া খাতুন ১৯ রানে নেন ২ উইকেট। জবাবে ব্যাট করতে নেমে ১৭.‌৩ ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় স্ম্যাশার্স মালদা (‌৯৮/‌৫)‌। মালদার হয়ে সর্বোচ্চ ২৪ রান করেন শ্রাবনী পাল। মেদিনীপুরের প্রিয়শ্রী পাণ্ডে ১৮ রানে নেন ২ উইকেট। 

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora