ট্রেন্ডিং

tion Highlights Simran Shaikh Costliest Buy 16YearOld G Kamalini Bags 16 Crore WPL 2025 Auction

অবিক্রিত সিমরন শেখের মিনি নিলামে দর উঠল ১.‌৯০ কোটি!‌ চমক ১৬ বছর বয়সী কমলিনীর

২০২৪ সালের মহিলাদের প্রিমিয়ার লিগের নিলামের সময় তাঁর দিকে কোনও দল ফিরেও তাকায়নি। নিলামে অবিক্রিত ছিলেন সিমরন শেখ। সেই ক্রিকেটার কিনা এবছর মিনি নিলামে পেলেন সর্বোচ্চ দর!‌ অবাক হওয়ার কিছু নেই। হ্যাঁ, মুম্বইয়ের অলরাউন্ডার সিমরন শেখকে ১.‌৯০ কোটি টাকায় কিনেছে গুজরাট জায়ান্টস।

মুম্বইয়ের অলরাউন্ডার সিমরন শেখকে ১.‌৯০ কোটি টাকায় কিনেছে গুজরাট জায়ান্টস।

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ১৫, ২০২৪
Share on:

২০২৪ সালের মহিলাদের প্রিমিয়ার লিগের নিলামের সময় তাঁর দিকে কোনও দল ফিরেও তাকায়নি। নিলামে অবিক্রিত ছিলেন সিমরন শেখ। সেই ক্রিকেটার কিনা এবছর মিনি নিলামে পেলেন সর্বোচ্চ দর!‌ অবাক হওয়ার কিছু নেই। হ্যাঁ, মুম্বইয়ের অলরাউন্ডার সিমরন শেখকে ১.‌৯০ কোটি টাকায় কিনেছে গুজরাট জায়ান্টস। চমক দেখিয়েছেন তামিলনাডুর ১৬ বছর বয়সী উইকেটকিপার–ব্যাটার জি কমলিনীও। এই বয়সেই তিনি কোটিপতি।

মহিলাদের প্রিমিয়ার লিগের প্রথম সংস্করণে ইউপি ওয়ারিয়র্জের হয়ে খেলেছিলেন সিমরন সিং। নিজেকে একেবারেই মেলে ধরতে পারেননি। ৯ ম্যাচে মাত্র ২৯ রান করেছিলেন। সর্বোচ্চ ১১। ২০২৪ সালের নিলামে দল পাননি সিমরন। অবিক্রিত থেকে গিয়েছিলেন। এবছর নিলামে চমক দেখালেন। মুম্বইয়ের এই অলরাউন্ডারের নাম ওঠার সঙ্গে সঙ্গেই গুজরাট জায়ান্টস ও দিল্লি ক্যাপিটালসের মধ্যে দর কষাকষি শুরু হয়। শেষ পর্যন্ত দিল্লিকে পেছনে ফেলে ১.‌৯০ কোটি টাকায় সিমরনকে তুলে নেয় গুজরাট। 


আরও পড়ুনঃ ব্রিসবেনেও দুরন্ত সেঞ্চুরি, বুমরার ৫ শিকার সত্ত্বেও আবার ভারতের মাথাব্যাথা হয়ে দাঁড়ালেন ট্রাভিস


সিমরনের পাশাপাশি ক্যারিবিয়ান অলরাউন্ডার ডিন্ড্রা ডটিনকেও তুলে নিয়েছে গুটরাট। ডটিনকে নিয়ে বেশ কয়েকটা ফ্র‌্যাঞ্চাইজি আগ্রহ দেখিয়েছিল। শেষ পর্যন্ত ১.৭০ কোটি টাকায় তাঁকে তুলে নেয় গুজরাট। তামিলনাডুর ১৬ বছর বয়সী উইকেটকিপার–ব্যাটার জি কমলিনীকে ১.৬ কোটি টাকায় কিনেছে মুম্বই ইন্ডিয়ান্স। এছাড়া অলরাউন্ডার মাল্লাপুরেড্ডি চরণিকে ৫৫ লক্ষ টাকায় তুলে নিয়েছে মুম্বই। অন্যদিকে, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ১.২০ কোটি টাকা  দিয়ে নিয়েছে অলরাউন্ডার প্রেমা রাওয়াতকে। 

উইকেটকিপার নাদিনে ডি ক্লার্ককে ৩০ লক্ষ টাকায় কিনেছে মুম্বই ইন্ডিয়ান্স। ১০ লক্ষ টাকায় উইকেটকিপার নন্দিনী কাশ্যপকে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। ইউপি ওয়ারিয়র্জ ৩০ লক্ষ টাকায় নিল আলানা কিংকে। ১০ লক্ষ টাকায় অলরাউন্ডার রাঘবি বিস্তকে নিয়েছে বেঙ্গালুরু। ভারতের অনূর্ধ্ব ১৯ দলের অধিনায়ক নিকি প্রসাদকে ১০ লক্ষ টাকাতে কিনেছে  দিল্লি ক্যাপিটালস। মুম্বই ইন্ডিয়ান্স ২০ লক্ষ টাকায় দলে নিয়েছে অক্ষিতা মহেশ্বরীকে। ইউপি ওয়ারিয়রজ নিয়েছে বোলার আরুষি গোয়েল ও অলরাউন্ডার ক্রান্তি গৌড়কে, দুজনকেই তারা দিচ্ছে ১০ লক্ষ টাকা করে। ১০ লক্ষ টাকার বিনিময়ে মুম্বই ইন্ডিয়ান্স নিয়েছে অলরাউন্ডার সংস্কৃতি গুপ্তাকে। স্কটল্যান্ডের উইকেটকিপার সারাহ ব্রাইসকে ১০ লক্ষ টাকার বিনিময়ে কিনেছে দিল্লি ক্যাপিটালস। 

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora