প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে নজির স্মৃতি মান্ধানার, ভেঙে দিলেন মিতালি রাজের রেকর্ড
একদিনের ক্রিকেটে এক মরশুমে চার–চারটি সেঞ্চুরি করে নজির গড়েছিলেন। এবছরের শুরুতেই আরও একটা মাইলস্টোনে পৌঁছে গেলেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের এই ওপেনার। ভারতের প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে দ্রুততম ৪০০০ রানের মালিক হয়ে গেলেন স্মৃতি মান্ধানা।
মিতালি রাজের রেকর্ড ভেঙে নজির গড়লেন স্মৃতি মান্ধানা
স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক
শেষ আপডেট: জানুয়ারি ১১, ২০২৫
Share on:
গত বছর থেকেই দুর্দান্ত ছন্দে রয়েছেন স্মৃতি মান্ধানা। একদিনের ক্রিকেটে এক মরশুমে চার–চারটি সেঞ্চুরি করে নজির গড়েছিলেন। এবছরের শুরুতেই আরও একটা মাইলস্টোনে পৌঁছে গেলেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের এই ওপেনার। ভারতের প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে দ্রুততম ৪০০০ রানের মালিক হয়ে গেলেন স্মৃতি মান্ধানা।
এর আগে ভারতীয় মহিলাদের ক্রিকেটে দ্রুততম ৪০০০ রানের মালিক ছিলেন মিতালি রাজ। মাত্র ৯৫ ইনিংসেই ৪০০০ রানের মাইলস্টোনে পৌঁছে গেলেন স্মৃতি মান্ধানা। বিশ্বের ১৫তম মহিলা ক্রিকেটার হিসেবে ৪ হাজার রান পূর্ণ করলেন তিনি। মিতালি রাজের পর দ্বিতীয় ভারতীয় হিসেবে এই নজির গড়লেন। তাঁর নেতৃত্বেই আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ৬ উইকেটে জিতল ভারত।
টস জিতে আয়ারল্যান্ডকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিলেন ভারতীয় দলের অধিনায়ক স্মৃতি মান্ধানা। শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়লেও অধিনায়ক গ্যাবি লুইসের দুরন্ত ব্যাটিংয়ের ওপর ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৩৮ রান তোলে আয়ারল্যান্ড। ১২৯ বলে বলে ৯২ রান করেন গ্যাবি লুইস। লেহ পল ৭৩ বলে ৫৯ রান করেন। ভারতের হয়ে ৫৬ রানে ২টি উইকেট নেন প্রিয়া মিশ্র। ১টি করে উইকেট নেন তিতাস সাধু, সায়লি সাটঘরে ও দীপ্তি শর্মা।
ব্যাট করতে নেমে ভারতের জয়ের ভিত গড়ে দেন স্মৃতি মান্ধানা ও প্রতিকা রাওয়াল। ওপেনিং জুটিতে ১০ ওভারে ওঠে ৭০। দশম ওভারের শেষ বলে আউট হন স্মৃতি মান্ধানা। ২৯ বলে ৪১ রান করেন তিনি। তিন নম্বরে নামা হার্লিন দেওল ৩২ বলে ২০ রান করে আউট হন। জেমাইমা রডরিগেজ করেন ৯। ১১৬ রানে ৩ উইকেট হারানোর পর ভারতকে জয়ের দিকে এগিয়ে দেন প্রতিকা রাওয়াল ও র আউয়াল ও তেজাল হাসবনিস। ৯৬ বলে ৮৯ রানের দুরন্ত ইনিংস খেলে আউট হন প্রতিকা। ৪৬ বলে ৫৩ রান করে অপরাজিত থেকে দলকে জয় এনে দেন তেজাল। ৩৪.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৪১ রান তুলে ম্যাচ জিতে সিরিজে এগিয়ে গেল ভারত।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.