ট্রেন্ডিং

IPL 2025

বৃষ্টিই বাঁচিয়ে দিল দিল্লিকে, ‌‌প্লেঅফের লড়াই থেকে ছিটকে গেল হায়দরাবাদ

হায়দরাবাদের সামনে যেমন ছিল প্লেঅফের আশা বাঁচিয়ে রাখার স্বপ্ন, তেমনই দিল্লির লক্ষ্য ছিল প্লেঅফের রাস্তা আরও পরিস্কার করা। জেতা ছাড়া কোনও রাস্তা ছিল না হায়দরাবাদের সামনে। কিন্তু প্যাট কামিন্সের দলের স্বপ্নের সলিলসমাধি ঘটাল বৃষ্টি। বৃষ্টির জন্য মাঝপথে ম্যাচ পরিত্যক্ত। পয়েন্ট ভাগাভাগি। আর এই পয়েন্ট ভাগাভাগিই প্লেঅফের লড়াই থেকে ছিটকে দিল হায়দরাবাদকে।

সুপার সপারের সাহায্যে মাঠ জল সরিয়েও ম্যাচ শুরু করা যায়নি।

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: মে ০৬, ২০২৫
Share on:

সোমবার আইপিএলে গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস ও সানরাইজার্স হায়দরাবাদ। হায়দরাবাদের সামনে যেমন ছিল প্লেঅফের আশা বাঁচিয়ে রাখার স্বপ্ন, তেমনই দিল্লির লক্ষ্য ছিল প্লেঅফের রাস্তা আরও পরিস্কার করা। জেতা ছাড়া কোনও রাস্তা ছিল না হায়দরাবাদের সামনে। কিন্তু প্যাট কামিন্সের দলের স্বপ্নের সলিলসমাধি ঘটাল বৃষ্টি। বৃষ্টির জন্য মাঝপথে ম্যাচ পরিত্যক্ত। পয়েন্ট ভাগাভাগি। আর এই পয়েন্ট ভাগাভাগিই প্লেঅফের লড়াই থেকে ছিটকে দিল হায়দরাবাদকে। অন্যদিকে, ১ পয়েন্ট পেয়ে লড়াইয়ে থাকল দিল্লি।

হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে দিল্লিকে প্রথমে ব্যাট করতে পাঠায় সানরাইজার্স হায়দরাবাদ। প্রথম বলেই বিপর্যয় দিল্লির। করুণ নায়ারকে (‌০) তুলে নেন প্যাট কামিন্স। এক ওভার পর আবার ধাক্কা হায়দরাবাদ অধিনায়কের। নিজের দ্বিতীয় ওভারের প্রথম বলেই ফেরান ফাফ ডুপ্লেসিকে (‌৮ বলে ৩)‌। ততক্ষণে দিল্লির ইনিংসে কাঁপুনি ধরিয়ে দিয়েছেন কামিন্স। নিজের তৃতীয় ওভারেও উইকেট। এবারও সেই প্রথম বলে। অর্থাৎ নিজের পরপর ৩ ওভারে প্রথম বলে উইকেট তুলে নিলেন কামিন্স। অভিষেক পোড়েল (‌১০ বলে ৮)‌ কামিন্সের বলে খুব বাজে শট খেলে আউট হন। 


ষষ্ঠ ওভারে দিল্লির ইনিংসে আরও বিপর্যয় ডেলে নিয়ে আসেন হর্ষাল প্যাটেল। চাপ কাটাতে হর্ষালকে গ্যালারিতে পাঠাতে চেয়েছিলেন দিল্লি অধিনায়ক অক্ষর প্যাটেল (‌৭ বলে ৬)‌। দুরন্ত ক্যাচ নেন কামিন্স। পাওয়ার প্লে–র ৬ ওভারের মধ্যে ২৬ রানে ৪ উইকেট হারিয়ে চরম বিপর্যয়ে পড়ে দিল্লি। সেই ধাক্কা আর কাটিয়ে উঠতে পারেনি। এরপর অষ্টম ওভারের প্রথম বলে লোকেশ রাহুলকে (‌১৪ বলে ১০)‌ তুলে নেন জয়দেব উনাদকাট। ট্রিস্টান স্টাবস ও বিপরাজ নিগম (‌১৭ বলে ১৮)‌ সাময়িক প্রতিরোধ গড়ে তোলেন। স্টাবসের সঙ্গে ভুল বোঝাবুঝিতে বিপরাজ আউট হওয়ার পর দিল্লির মান বাঁচান স্টাবস (৩৬ বলে অপরাজিত ৪১)‌ ও ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলতে নামা আশুতোষ শর্মা (‌২৬ বলে ৪১)। নির্ধারিত ২০ ওভারে তোলে ১৩৩/‌৭। দুরন্ত বোলিং করে ১৯ রানে ৩ উইকেট নেন কামিন্সের।

জয়ের জন্য ১৩৪ রানের লক্ষ্য খুব একটা কঠিন হওয়ার কথা ছিল না সানরাইজার্স হায়দরাবাদের কাছে। কিন্তু তাদের ভাগ্য সুপ্রসন্ন ছিল না। দিল্লির ইনিংস শেষ হওয়ার পরই বৃষ্টি নামে। পরে বৃষ্টি থামলেও মাঠ ভেজা থাকায় খেলা শুরু করা যায়নি। ফলে দুই দলই পেল ১ পয়েন্ট করে। ১১ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে কলকাতা নাইট রাইডার্সের ওপর চাপ বাড়াল দিল্লি। আর ১১ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে প্লেঅফের আশা শেষ হয়ে গেল হায়দরাবাদের। 

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora