ট্রেন্ডিং

Bangladesh vs Sri Lanka T20 Series 2025

ব্যাটে ঝড় কুশল মেন্ডিসের, বাংলাদেশকে ৭ উইকেটে উড়িয়ে টি২০ সিরিজে এগিয়ে গেল শ্রীলঙ্কা

হার দিয়ে একদিনের সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। টি২০ সিরিজেও সেই একই ছবি। প্রথম ম্যাচেই হার। ৬ বল বাকি থাকতে বাংলাদেশকে ৭ উইকেটে উড়িয়ে টি২০ সিরিজে ১–০ ব্যধধানে এগিয়ে গেল শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার জয়ের নায়ক কুশল মেন্ডিস।

দুরন্ত ব্যাটিং কুশল মেন্ডিসের।

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১১, ২০২৫
Share on:

হার দিয়ে একদিনের সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। টি২০ সিরিজেও সেই একই ছবি। প্রথম ম্যাচেই হার। ৬ বল বাকি থাকতে বাংলাদেশকে ৭ উইকেটে উড়িয়ে টি২০ সিরিজে ১–০ ব্যধধানে এগিয়ে গেল শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার জয়ের নায়ক কুশল মেন্ডিস। এই নিয়ে টানা ৬টি টি২০ ম্যাচে হারল বাংলাদেশ। 

টস জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাট করতে পাঠান শ্রীলঙ্কা অধিনায়ক চরিথ আসালঙ্কা। ভাল শুরু করেছিলেন বাংলাদেশের দুই ওপেনার পারভেজ হোসেন ও তানজিদ হাসান। ওপেনিং জুটিতে ওঠে ৪৬। পঞ্চম ওভারের শেষ বলে আউট হন তানজিদ (‌১৭ বলে ১৬)‌। অষ্টম ও নবম ওভারে লিটন দাস (‌১১ বলে ৬)‌ ও পারভেজ (‌২২ বলে ৩৮)‌ পরপর আউট হওয়ায় কিছুটা চাপে পড়ে যায় বাংলাদেশ। তৌহিদ হৃদয়ও (‌১৩ বলে ১০)‌ দলকে ভরসা দিতে পারেননি।


৮৯ রানের মধ্যে ৪ উইকেট হারায় বাংলাদেশ। এরপর মহম্মদ নইমের সঙ্গে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যান মেহেদি হাসান মিরাজ। ১৯ তম ওভারে আউট হন মেহেদি হাসান। ২৩ বলে তিনি করেন ২৯। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৫৪ রান তোলে বাংলাদেশ। ২৯ বলে ৩২ রান করে অপরাজিত থাকেন মহম্মদ নইম। ২টি ছক্কার সাহায্যে ৫ বলে অপরাজিত ১৪ রান করেন শামিম হোসেন। শ্রীলঙ্কার হয়ে মহেশ থিকশানা ৩৭ রানে ২ উইকেট নেন।

জয়ের জন্য ব্যাট করতে নেমে শুরু থেকেই ঝড় তোলেন শ্রীলঙ্কার দুই ওপেনার পাথুম নিসাঙ্কা ও কুশল মেন্ডিস। মহম্মদ সইফুদ্দিনের প্রথম ওভারে ওঠে ১৪। পরের ওভারে তাসকিন দেন ১৬। প্রথম ২ ওভারেই ৩০ রান তোলে শ্রীলঙ্কা। পরের ২ ওভারে আরও ৩৪। পঞ্চম ওভারের চতুর্থ বলে পাথুম নিসাঙ্কা (‌১৬ বলে ৪২)‌ যখন আউট হন জয়ের প্রায় অর্ধেক রান (‌৭৮/‌১)‌ তুলে ফেলেছে শ্রীলঙ্কা। দলীয় ১২০ রানের মাথায় আউট হন কুশল পেরেরা (‌২৫ বলে ২৪)‌। শ্রীলঙ্কাকে জয়ের কাছাকাছি পৌঁছে দিয়ে ফিরে যান কুশল মেন্ডিস। ৫১ বলে তিনি করেন ৭৩। ১৯ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৫৯ তুলে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলঙ্কা।   

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora